অণুগল্প - দুঃস্বপ্ন
মোঃ ইজাজ আহামেদ
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৫ ১৭ ০৫ ৫৭ আপডেট: ১৫ আগস্ট ২০২৫ ১৭ ০৫ ৫৭
দুঃস্বপ্ন
মোঃ ইজাজ আহামেদ
ঘড়িতে টুং টুং করে বাজছে সকাল দশটার ঘণ্টা। স্কুলে যাওয়ার জন্য হুমায়ূন আয়নার সামনে দাঁড়িয়ে চিরুনি দিয়ে মাথা পরিপাটি করতে করতে জানালার বাইরে একবার চোখের পলক ফেলে; দেখে, আকাশ ঢেকেছে কালো চাদরে। তৎক্ষণাৎ সে তাড়াহুড়ো করে বাইক বের করে।
হুমায়ূনের স্কুল যাওয়ার পথ বাইকে মিনিট কুড়ির মতো। সাইকেলে যেতে তার ঘন্টাখানেক লাগত। তিন মাস আগে কিস্তিতে কিনেছে যাতে সময় বাঁচে, ক্লান্তি লাঘব হয় আর অতিরিক্ত টিউশনি ধরে আয় বাড়ানো যায়। যেমন ভাবনা, তেমনি কাজ। ভাবনা অনুযায়ী কাজকর্ম চলছে। মেঘময় আকাশ দেখতে দেখতে এগিয়ে যাচ্ছে আর মনে মনে ভাবছে স্কুল যেতে দেরি না হয়ে যায়। বেসরকারি স্কুল বলে কথা, সময়ে না ঢুকলেই মাইনে কাটা যায়। কোথা থেকে যেন দমকা বাতাসও এল। বাতাসের হাত ধরে কালো পোশাক পরা মেঘবালিকারা যেন কোনো অচিন দেশে যেতে লাগল। আকাশের মুখ থেকে যেন মন-খারাপ বিদায় নিল।
কয়েকজন পুলিশ বাইক আরোহী হুমায়ূনকে থামাল। তাদের মধ্যে একজন বলল, "গাড়ির কাগজ ও ড্রাইভিং লাইসেন্স দেখান।" আরেকজন গাড়ির নম্বর প্লেটের ফটো তুলল মোবাইলে। হুমায়ূন বলল, স্যার তাড়াহুড়ো করে কাগজের ব্যাগটি বাড়িতে রেখে চলে এসেছি। স্যার প্লিজ ছেড়ে দিন, আমার যেতে দেরি হয়ে যাবে। পুলিশ বলল, ঠিক আছে ছেড়ে দিচ্ছি মোবাইলে মেসেজ যাবে, ফাইন ভরে দিয়েন। বেচারার এমনিতেই দেরি হয়ে গেছে, এইদিকে ফাইন আর ঐদিকে মাইনে কাটার ভয় তাকে গ্রাস করলো। তাই কথা না বাড়িয়ে তাড়াহুড়ো যেতে লাগল।
নদী ভাঙ্গনের দুঃস্বপ্ন উঁকি দিচ্ছে হুমায়ূনের মনে। অব্যাহত নদীর ভাঙন একে একে গ্রাস করছে ভিটেমাটি। তার বাড়ি সহ কয়েকটি বাড়ি কোনমতে মাটির শিকড় আঁকড়ে ধরে রয়েছে। দূর থেকে মনে হয় যেন কয়েকটি নৌকো নোঙর করে আছে নদীর তীরে। শীঘ্রই অন্য কোথাও জায়গা কিনে থাকার মত ঠাঁই করতে হবে তাকে। সংসার চালানোর সঙ্গে সঙ্গে অসুস্থ বাবা-মায়ের জন্য ওষুধের টাকাও যোগাড় করতে হয় তাকে। সরকারি চাকরির আশায় এখনও বিয়ে করাও হয়ে উঠেনি। অবশ্য খুব একটা বেশি বয়সও হয়নি, বয়স ২৬-২৭ হবে। বৃষ্টি হলো না কিন্তু এখনো আকাশের মন খারাপ হুমায়ূনের মতো। কখন যে অশ্রু টপটপ করে ঝরে পড়বে কে জানে?
নদী ভাঙ্গনের আগে কত সুন্দর ছিল সোনালী দিনগুলো! নদীর কলকল ধ্বনি সে কান পেতে শুনতো। বাতাস জলে নৃত্য করত। ঢেউয়ের গান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়ত সে তা টেরই পেত না। জানালায় সূর্যের মিষ্টি রশ্মির উঁকি মারাতে তার ঘুম ভাঙত। রূপালি ভোর, জলে সূর্য-উদয়, সূর্যাস্ত, গোধূলি, জোছনা ভরা নিশি তার মনে কত আনন্দের জোয়ার নিয়ে আসত! সুর্য, চাঁদ, তারা, শরতের নীল আকাশ ও ফর্সা মেঘবালিকারা পানির দর্পণে মুখ দেখত। সে নদীর পাড়ে বসে গোধূলির আলো মাথায় নিয়ে জেলেদের মাছ ধরা দেখত। গোধূলির আলোয় প্লাবিত হতো চারিদিক। মৃদুমন্দ বাতাস আদর করে যেত দেহে। বর্ষা এলে খাবার থালায় থাকত রূপালি ইলিশ। এইসব ভাবতে ভাবতে স্কুলের সামনে চলে এসেছে সে। পকেট থেকে মোবাইল বের করে দেখে ১০ মিনিট দেরি হয়ে গেছে।
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- রায়গঞ্জ কেন্দ্রে বিজেপির চমক? প্রচারে সিপিএম ত
- POEM - CELEBRATING POETRY
- Poem - Occasional Poetry
- মালদায় পুকুর ভরাটের বিরুদ্ধে কড়া পদক্ষেপ মন্ত্রী সাধন পান্ডের
- সৌমেন্দু লাহিড়ী
সৌমেন্দু লাহিড়ীর কবিতা- `আর্জি` - কালিয়াচকে বোমের আঘাতে যখম দুই লিচু ব্যবসায়ী
- আকাদেমি পুরস্কারপ্রাপ্ত লেখিকা মৈত্রেয়ী দেবী
- Poem - If You`re Poetry
- অঙ্কিতা চ্যাটার্জী কলম
ন্যানো গ্রাম বিষ : কবি আত্মা ও কাব্য আত্মা - আহত সাংবাদিক
রাহুল গান্ধীর পাঁচগ্রামের জনসভা আহত এক সাংবাদিক - TO SOMETIMES, JUST SOMETIMES
- Poem - Peace Shall Be Prevailed
- Poem - The Cliff of Life
- ইজাজ আহামেদ
বেকারত্বের গ্লানি - Poem - Oak Leaf
