ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

কবিতা - ঠিক তোমার মত

আকসারুজ্জামান সেখ

প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৪ ০৮ ০৮ ৩০   আপডেট: ২৩ আগস্ট ২০২৪ ০৮ ০৮ ৩০




ঠিক তোমার মত
আকসারুজ্জামান সেখ

জানো, আমি জন্মেছি ঠিক তোমার মত
ঠিক তুমি যেমন মেয়ের পেটে জন্ম নিয়ে এই ধরায় এসেছো,
জন্মানোর ঠিক পরেই তুমি কেঁদেছিলে যেমন ;
আমিও কেঁদেছিলাম ।

কিন্তু পার্থক্য শুধু ছিল লিঙ্গে-
আমি মেয়ে হয়েছি আর
তুমি হয়েছো ছেলে।
আমার না জোরে হাসতে ইচ্ছে করে, ঠিক তোমার মত
আমার না গলা ছেড়ে গাইতে ইচ্ছে করে ঠিক তোমার মত।
তবে বাবা বলে মেয়েদের গাইতে নেই,
মা বলে মেয়েদের জোরে হাসতে নেই।

জানো আমার ও বড় বড় বিদ্যালয়ে পড়ার খুব ইচ্ছে ,
কিন্তু দাদু বলে মেয়েদের নাকি অক্ষরজ্ঞান আর একটু রান্না শিখে নিলেই যথেষ্ট।
আমার না বাস এ চড়ে, ট্রামে চড়ে, আর সেই উড়োজাহাজে চড়ে দেশ- বিদেশ ঘুরতে ইচ্ছে করে কিন্তু ...

আমার যে তোমার মত আত্ম - নির্ভর হতে ইচ্ছে করে
বার বার কারও কাছে হাত পেতে চাওয়াটা ঠিক যায়না।
আমার তো শিক্ষক, লেখক, উকিল, ব্যারিস্টার এবং ডাক্তার হওয়ার ইচ্ছে আছে।
পাছে ভয়

আমি নারী,  আমি অবলা, আমার এটা করতে নেই ওটা করতে নেই ।
কিন্তু কেন?
এত কিছু সত্ত্বেও আমি তোমাদের কাছে বাজারের পণ্য,
আমি আজ অবহেলিত,আমি আজ লাঞ্ছিত,
আমি আজ পদদলিত।
আজ স্বাধীনতার ৭৮তম উদযাপন
তবুও আদৌ কি আমরা স্বাধীন?
রাস্তা ঘাটে আমরা তোমাদের শিকার, তোমরা পশু তাইতো আমরা আজ ধর্ষিত।
আমরা আজ ঘৃণিত।

Puspaprovat Patrika