ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

কবিতা - চেয়ে দেখ

মোঃ ইজাজ আহামেদ

প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৪ ১৯ ০৭ ৪৯   আপডেট: ১৬ আগস্ট ২০২৪ ১৯ ০৭ ৪৯

চেয়ে দেখ
মোঃ ইজাজ আহামেদ

হতাশা, দুঃখরা যখন তোমাকে জালে জড়িয়ে রাখে,
তাকাও সুনীল আকাশের দিকে
দেখ সেও এইরকম সবসময় নির্মল থাকে না
আর এইরকম রৌদ্রজ্জ্বল ঝলমলে থাকে না,
রাত নেমে আসে, যায় ঘন অন্ধকার হয়ে।

অবসাদ যখন তোমার খুশি থাকার পথকে
দেয় রুদ্ধ করে,
তুমি চেয়ে দেখ ওই রুগ্ন শুকনো নদীকে,
বর্ষাকন্যার আগমনে সে স্বাস্থ্য পায় ফিরে,
আনন্দে গান করতে করতে কলকল করে বয়ে চলে।

তুমি যখন ক্লান্ত হয়ে পড়ো,
তাকিয়ে দেখো মহাকাশের দিকে-
গ্রহ, উপগ্রহ, নক্ষত্ররা নিজ কক্ষপথে
অবিরত ঘুরেই চলেছে,
ক্লান্তির নেই কোনো চিহ্ন।

তুমি যখন দুশ্চিন্তায় থাকো,
আঁখি মেলে দেখো
পাহাড়-পর্বতের দিকে,
দুশ্চিন্তার ভাঁজ পড়েনি তাদের কপালে,
প্রচন্ড ঝড়, মেঘের মাঝে অবিচল হয়ে রয়েছে।

Puspaprovat Patrika