ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

অনুষ্ঠিত হলো শিক্ষক ও দ্বিভাষিক কবি আশিফ মাসুদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

মোঃ ইজাজ আহামেদ

প্রকাশিত: ২ জুলাই ২০২৪ ১৮ ০৬ ৪৮   আপডেট: ২ জুলাই ২০২৪ ১৮ ০৬ ৪৮


অনুষ্ঠিত হলো শিক্ষক ও দ্বিভাষিক কবি আশিফ মাসুদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

মোঃ ইজাজ আহামেদ

মুর্শিদাবাদ, ১লা জুলাই, ২০২৪: সোমবার মুর্শিদাবাদ জেলার মধুরকুল হাই স্কুলে অনুষ্ঠিত হল  ইংরেজি ভাষার শিক্ষক তথা দ্বিভাষিক কবি আশিফ মাসুদ-এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। এলাকায় জীবন্ত অক্সফোর্ড ডিকশনারি নামে পরিচিত ছিলেন। খ্যাতিমান এই শিক্ষক ও কবি দীর্ঘ ৩৫ বছর সুনামের সঙ্গে শিক্ষকতা করেছেন।তিনি  ছাত্রছাত্রী ও সহকর্মীদের নয়নের মণি ছিলেন। আজ তাঁর চাকুরী জীবনের শেষ দিনে স্কুলের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী এবং সহকর্মীরা চোখের জল নিয়ে  বিদায় সংবর্ধনা জানালেন তাঁকে। স্কুলের ছাত্রছাত্রী,  শিক্ষক শিক্ষিকা ও এলাকার গুণীজনদের কবিতা আবৃত্তি, বক্তৃতা, সংগীত ও বিভিন্ন প্রীতি উপহারের মাধ্যমে তাঁকে  সংবর্ধিত করা হয়।  উপস্থিত ছিলেন  স্কুলের দুজন প্রাক্তন প্রধান শিক্ষক শরৎ কুমার দাস ও আমিনুল হক বিশ্বাস, প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক শফিকুল হাসান বিশ্বাস, সহকারী শিক্ষক আনোয়ারুল ইসলাম, মনজুর হোসেন, দ্বিভাষিক কবি ও শিক্ষক ইমদাদুল ইসলাম, কবি ও শিক্ষক সাইফুল ইসলাম,  ফটোগ্রাফার বদরোদ্দোজা আনসারী, আমিনাবাদ হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিনজারুল হক ও প্রাক্তন শিক্ষক তরুণ কুমার ঘোষ,  শিক্ষক ও প্রতিষ্ঠানটির প্রাক্তন ছাত্র ফারুক আহমেদ,  ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমিতাভ কর্মকার, সহকারী শিক্ষক ইনজামাম উল ইসলাম, স্বরূপ কুমার সরকার, জিয়ারুল ইসলাম, সোহরাব হোসেন ও পঙ্কজ কুমার মল্লিক প্রমুখ।  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্কুলের শিক্ষক আব্দুল্লাহিল কাবি।







Puspaprovat Patrika