ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

কবিতা - ছলনা

মো: নূরুল আমীন (বাংলাদেশ)

প্রকাশিত: ৯ জুন ২০২৪ ১৫ ০৩ ৩৫   আপডেট: ৯ জুন ২০২৪ ১৫ ০৩ ৩৫



ছলনা
মো: নূরুল আমীন

ছলছল দৃষ্টিতে লেপ্টে আছে
কিছু ন্যাওটা স্মৃতিকণা।
জীবনচক্র অভিধানের পাতা ওল্টালে
নান্দনিকতার মূহুর্তগুলো ভেসে ওঠে স্মৃতির আয়নায়।
সময়ের আবর্তে তুমি বদলে গেলে
আলো ঝলমলে প্রহরগুলোর কথা বেমালুম ভুলে গিয়ে।
আমার যাপিত দিনগুলো
চাওয়া পাওয়ার হিসেবে বড্ড গরমিল।
তোমার হাসি, মায়াবী চাহনি, গানের লিরিক্স
এখনো আমায় ভাবায় - ক্ষণেক্ষণে কাঁদায়।
সময়ের পরতে পরতে চাপা পড়ে যায় প্রতীক্ষার প্রহর।
দিন যায় রাত আসে - বাগানে কত ফুল ফুটে
আবার কত ফুল ঝরে যায় আমার আঙিনায়
ত্রিশ বছর কেটে গেলো - তবু তুমি এলে না।
ভাবতে ভীষণ ভীষণতর কষ্ট হয় -
কি দিয়ে রোধিবে আমার কান্না? কেনইবা করলে আমার সাথে ছলনা?
                  

কবি পরিচিতিঃ
কবি মো: নূরুল আমীন (০২ জুলাই, ১৯৭০) বাংলাদেশের উত্তর জনপদ লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলাধীন কাকিনার আলো বাতাসে বেড়ে উঠেছেন। পিতা - মো. একাব্বর আলী, মাতা- মোছা. রাহেলা বেগম। তিনি স্নাতকোত্তর পাশ করেছেন যথাক্রমে বাংলা আর গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানে। তিনি অনলাইনে নিয়মিত লেখালেখি করেন। তার অসংখ্য যৌথ কাব্যগ্রন্থসহ একক কাব্যগ্রন্থ মঙ্গাবায় (২০০৯), কষ্টের লিরিক (২০২৩), গল্পগ্রন্থ অতঃপর দীর্ঘশ্বাস (২০২৩) প্রকাশিত হয়েছে। তিনি বর্তমানে 'উত্তর বাংলা বিশ্ববিদ্যালয় কলেজ' এ কর্মরত আছে।

Puspaprovat Patrika