ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

কবিতা - যে ভাবে সংরক্ষিত হয় অনন্ত জীবন 

গোলাম রসুল

প্রকাশিত: ২০ মে ২০২৪ ১১ ১১ ৩১   আপডেট: ২০ মে ২০২৪ ১১ ১১ ৩১

যে ভাবে সংরক্ষিত হয় অনন্ত জীবন 

গোলাম রসুল 

 

বড়জোর তুমি ঈশ্বরের বিরুদ্ধে মামলা করতে পারো
না হলে তুমি অন্ধকারের পেছন থেকে এনকাউন্টার করতে থাকো
কারণ ধূর্ত লোকেরা তোমার জন্য তৈরি করেছে খেলনা আর বেলুন 

তুমি অভিযান শুরু করো
যেতে যেতে তুমি দ্রাঘিমা রেখাটি ছিঁড়ে ঝুলে থাকতে দেখবে
দেখবে কয়েকটি মুমুর্ষ নক্ষত্র মিনতি জানাচ্ছে তোমার জন্য 
দেখবে আমাদের স্বাধীনতা মেঘের মতো 
একটি শুকনো জলাধারের মতো আমাদের দেশ 
তার ফাঁপা শব্দগুলো ছুটে চলেছে মেঘের টং ঘরের দিকে 

আশ্চর্য তুমি দেখবে পৃথিবীর গতিপথকে থামিয়ে দিয়ে নীল মোটর গাড়ি গুলো কিভাবে ছুটছে 
তুমি ওখানেই নিজের জন্য স্থাপন করো একটি বিষণ্ণ মহাশূন্য

আরএকটি রুগ্ন পর্যবেক্ষণ 
জীবন যেন চিরায়ত তারাদের অসীম প্রহেলিকা 
যেটুকু আলো জ্বলছে 
যেন সূর্যের সঙ্গে পালিয়ে যাচ্ছে  জলবিন্দু 

আর দেখো 
আমি আকাশকে 
অন্যান্য জগতসমূহকে 
মহাশূন্যকে 
নিজের বাড়ি বলে শিখে নিয়েছি 
আমি আমার দেশের কখনোই ভাড়াটে নই
আমি আমার দেশের কিছু বই নেবো 
ভালোবাসার মানুষদের কিছু ছবি নিয়ে কবরে যাবো
যে ভাবে সংরক্ষিত হয় অনন্ত জীবন 
             

Puspaprovat Patrika