একগুচ্ছ কবিতা
আবদুস সালাম
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৪ ২০ ০৮ ৪১ আপডেট: ১২ এপ্রিল ২০২৪ ২০ ০৮ ৪১
কবিতা - ভাঙা আয়না
আবদুস সালাম
পরিত্যক্ত উঠোন
জমা হয়ে আছে বাসি নির্জনতা
সময়ের উত্তাপে গলে সম্ভ্রম
নিভৃতে বহির্ভূত আলোচনায় দোলে যন্ত্রণার পেন্ডুলাম
এ পাশে যন্ত্রণা
ওপাশে প্রতারণা
ঢং ঢং করে বাজি
বিষন্ন মুখ, উস্কোখুস্কো চুল
জড়ো হয়ে আছে ঘুমহীন রাতের থেঁতলে যাওয়া বিছানা
পার্থিব্য আসক্তি ছিঁড়ে দিয়েছে যুগল ছবি
আধেক বসন্ত আর আধেক খরার প্লাবন
নির্জনতা ভেসে চলেছে দাঁড়হীন নৌকায়
ভাঙ্গা আয়নায় ভাসে সেই মুখ
খোঁচা খোঁচা দাড়ি আর চোখের কোণে লেপ্টে থাকা কালির দাগ
কবিতা - উপবাস রঙের পতাকা
আব্দুস সালাম
কামধেনুর মতো দোহিত হচ্ছে দেশ
আমরা তাকিয়ে দেখছি শুধু
ক্ষুধার অন্ন তুলে দিচ্ছি ওদের মজুদ ঘরে বিরিয়ানির ম,ম, গন্ধে পিছন পিছন ছুটছি
ধর্মের টোপর মাথায় দিয়ে শিখছি উপবাসের পাঠ
ধর্মমানব সব মহল্লায় টাঙিয়ে দিচ্ছে উপবাস রঙের পতাকা
কবিতা - সময়ের উপত্যকায় উড়ছে পতাকা
আবদুস সালাম
ঐ দেখো পতাকা উড়ছে প্রজাতন্ত্র দিবসের
আন্তর্জাতিক হবো বলে মেঘেদের ডানায় গুজে দিলাম অস্তিত্ব
সারাদিন সংসারে যুদ্ধ যুদ্ধ খেলা
সময়ের উপত্যকায় বইছে হতাশার বাতাস
সৈনিকের মা কাঁদছে
কাঁদছে মৃত সৈনিকের বৌ
সতেজ ঘাসে বাঁধা হয় মঞ্চ
বিলি করে সম্মোহনী বাতাসা
বিলি হয় অস্তিত্বহীনের সার্টিফিকেট
আন্তর্জাতিক হবো বলে অস্তিত্বের শেকড় কেটে মাথায় জল ঢালা শিখছি_
পরিচিতি
আবদুস সালাম
পিতা:- হাজী আব্দুস সহিদ হোসেন
মাতা :-হাজী হামিদা বিবি
জন্ম তারিখ ,১৭/০১/১৯৫৭
জন্মস্থান:-মাতুলালয় ,খলিলপুর , বীরভূম।
বাসস্থান :-পিতৃভূমি। ভুরকুন্ডা, থানা- সাগরদীঘি,মুর্শিদাবাদ। সংসার যাপনের ষাট বছর এখানে কেটেছে। এখানে বেড়ে ওঠা,আমার লেখা পড়া , ছেলে -মেয়েদের লেখা পড়া সব এখানে।
বর্তমান বাসস্থান:-প্রয়াস, শ্রীকান্তবাটি( মাদারল্যান্ড) ডাক- রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ।
মূলত ৯০দশকের কবি ! প্রকাশিত কাব্যগ্রন্থ নিস্তব্ধতা এসে কথা কয় ২০১৭ কৃষ্ণসীস প্রকাশনা দূর্গাপুর এবং হলুদ পাতার মতো মৃত্যু ঝরে ২০১৮ দৌড় প্রকাশনা হৃদয়পুর, বারাশত, অলীক রঙের বিশ্বাস ২০২০চক্রবর্তী প্রকাশনা কলকাতা, যৌথ কাব্যগ্রন্থ মেঘের রঙশীত প্রথম খন্ড, দ্বিতীয় খন্ড ২০১৯, ২০২০ মহুয়া প্রকাশনা কলকাতা, শব্দ ঘুড়ির আকাশ ২০২১ ডোমকল। নির্বাচিত প্রবন্ধ-২০২৩ নোশন প্রেস, কেরল।
নেশা :- বইপড়া আর যৎসামান্য লেখার চেষ্টা । একটু আধটু কাছে পিঠে ঘুরতে যাওয়া।
পূষন পত্রিকার তরফে পুরস্কার (নিস্তব্ধতা এসে কথা কয়) কাব্যগ্রন্থের জন্য সম্মাননা। এছাড়া নূর স্মৃতি পুরস্কার, আম্বেদকর সাহিত্য রত্ন পুরস্কার,সৈয়দ মুস্তাফা সিরাজ সম্মাননা,এছাড়া অনেক জায়
গা থেকে সংবর্ধনা ও, সম্মাননা জড়ো হচ্ছে ঝুলিতে !
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- কবিতা - টাকা
- সিসিটিভি ও মোবাইল ডেটার সূত্রে ২৪ ঘণ্টায় ফরাক্কা খুনের কিনারা, গ্রেফতার মূল অভিযুক্ত
- সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক, উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ
- পরকীয়ার সন্দেহে স্বামীকে খুনের অভিযোগ,সাংবাদিক বৈঠক পুলিশের
- রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রায় ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের; মৃতের বাড়িতে শোকের ছায়া
সামশেরগঞ্জের চকসাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৪ চাকা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির - ফারাক্কায় ধানখেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা দেহ উদ্ধার, ঝাড়খণ্ড সীমান্তে চাঞ্চল্য
- ধুলিয়ান গঙ্গাঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন, তৎপর পুলিশ-প্রশাসন
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- সামশেরগঞ্জের বেতবোনায় প্রশাসনের উদ্যোগে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
- ধুলিয়ানে পুজোর উপহার, শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ চুন্নুর।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- রায়গঞ্জ কেন্দ্রে বিজেপির চমক? প্রচারে সিপিএম ত
- POEM - CELEBRATING POETRY
- Poem - Occasional Poetry
- মালদায় পুকুর ভরাটের বিরুদ্ধে কড়া পদক্ষেপ মন্ত্রী সাধন পান্ডের
- সৌমেন্দু লাহিড়ী
সৌমেন্দু লাহিড়ীর কবিতা- `আর্জি` - কালিয়াচকে বোমের আঘাতে যখম দুই লিচু ব্যবসায়ী
- আকাদেমি পুরস্কারপ্রাপ্ত লেখিকা মৈত্রেয়ী দেবী
- Poem - If You`re Poetry
- অঙ্কিতা চ্যাটার্জী কলম
ন্যানো গ্রাম বিষ : কবি আত্মা ও কাব্য আত্মা - আহত সাংবাদিক
রাহুল গান্ধীর পাঁচগ্রামের জনসভা আহত এক সাংবাদিক - TO SOMETIMES, JUST SOMETIMES
- Poem - Peace Shall Be Prevailed
- Poem - The Cliff of Life
- ইজাজ আহামেদ
বেকারত্বের গ্লানি - Poem - Oak Leaf
