রেস্তোরাঁর রান্নাঘর দৃশ্যমান করতে নির্দেশনা
জাগরণ ডেস্ক
প্রকাশিত: ৮ নভেম্বর ২০১৮ ১৪ ০২ ১১ আপডেট: ৮ নভেম্বর ২০১৮ ১৪ ০২ ১১
রাজধানীর রেস্তোরাঁগুলোতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে রেস্তোরাঁগুলোর রান্নাঘরকে দৃশ্যমান করার নির্দেশনা দিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। নির্দেশনার অংশ হিসেবে রেস্তোরাঁর রান্নাঘরগুলোকে সিসি টিভিতে দৃশ্যমান করতে হবে।তবে সিসি ক্যামেরার বিকল্প হিসেবে অবশ্যই রান্নাঘরগুলোকে কাচ দিয়ে ঘেরাও করতে হবে।
এদিকে রেস্তোরাঁয় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে অক্টোবর মাসজুড়ে রাজধানীতে চলেছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।
এ ব্যাপারে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সূত্রে জানা যায়,অক্টোবর মাসের পরিচালিত অভিযানের মধ্যে ধানমন্ডির জিনজিয়ান রেস্টুরেন্ট, হান্ডি,ভাগ্যকুল মিষ্টি,ক্যালিফোর্নিয়া ফ্রাইড চিকেন (সিএফসি), মিরপুর ইয়ান তাই রেস্টুরেন্ট, পিজ্জার চেইন শপ পিজা ইন,শ্যামলি লিংক রোডের প্রিন্স রেস্টুরেন্ট,চিলিজ রেস্টুরেন্ট অভিযান উল্লেখযোগ্য।
রেস্তোরাঁগুলোতে অভিযান চালিয়ে পাওয়া গেছে নোংরা ও অস্বাস্থ্যকর রান্নাঘর।এসব প্রতিষ্ঠানকে মোট ৫৪ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান প্রসঙ্গে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমেদ বলেন, ‘এই অভিযান চলতে থাকবে।নভেম্বর মাসেও ১০টি অভিযানের পরিকল্পনা করা আছে। এছাড়া, আগে যেসব প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়েছে, তাদের বর্তমান অবস্থা দেখার জন্যও অভিযান পরিচালনা করা হবে। দ্বিতীয়বার যদি দেখা যায় অবস্থা আগের মতোই তাহলে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে।এরপরও না মানলে প্রতিষ্ঠানগুলো সিলগালা করে দেওয়া হবে।’
জানা গেছে, রেস্তোরাঁয় স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে স্টিকার ব্যবস্থা প্রণয়ণ এবং গ্রিন জোন স্থাপন করতে যাচ্ছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে মতিঝিল,দিলকুশা,গুলিস্তান,তোপখানা এবং সচিবালয়ের আশপাশের খাবারের হোটেলগুলোতে সবুজ ,হলুদ এবং লাল স্টিকার লাগানোর কাজ শুরু করতে যাচ্ছে।
সেখানকার সব হোটেলের রান্নাঘর বাইরে থেকে দৃশ্যমান করা হচ্ছে। নতুন এ ব্যবস্থায় সবুজ,হলুদ ও লাল রঙের স্টিকারই নির্ধারণ করে দেবে কোন রেস্তোরাঁ কতটা স্বাস্থ্যসম্মত।ফলে একজন ভোক্তা সহজেই স্বাস্থ্যসম্মত রেস্তোরাঁর সন্ধান পাবেন।‘গ্রিন জোন ব্যবস্থা’র প্রধান শর্ত হবে- রেস্তোরাঁর রান্নাঘরের পরিচ্ছন্নতা। এজন্য রান্নাঘরে স্বচ্ছ কাচ ব্যবহার করতে হবে,যাতে ভোক্তা বাইরে থেকে ভেতরের পরিবেশ দেখতে পারেন।এছাড়া,হাত ধোয়ার জায়গা থেকে বাথরুমের অবস্থান,সাবান ও তরল সাবানের পৃথক ব্যবহার,রেস্তোরাঁ পরিষ্কার রাখার প্রক্রিয়ায় ব্যবহৃত সরঞ্জাম,তোয়ালে বা ন্যাকড়ার পরিবর্তে টিস্যুর ব্যবহার,খাবার পরিবেশনকারী ও প্রস্তুতকারীদের পরিচ্ছন্নতার বিষয়টি অন্যতম। এসব শর্তের সবক’টি পূরণ করতে পারলেই কেবল কোনও রেস্তোরাঁ পাবে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের হলোগ্রামযুক্ত সবুজ স্টিকার।সেটি রেস্তোরাঁর সামনে লাগানো থাকবে।
কোনও শর্ত পূরণে ব্যর্থ হলে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে।সে সময় পর্যন্ত লাগানো থাকবে হলুদ স্টিকার।নির্দিষ্ট সময়ের মধ্যেও শর্ত পূরণে ব্যর্থ হলে রেস্তোরাঁটিকে লাল স্টিকার দিয়ে চিহ্নিত করে দেওয়া হবে।
এ বিষয়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য এবং অতিরিক্ত সচিব মাহবুব কবির বলেন,‘২৪ দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে।সবাইকে রান্নাঘর দৃশ্যমান করতে হবে।হয় কাঁচ,অথবা সিসি ক্যামেরা এবং মনিটর।এর কোনও বিকল্প নেই। এরই মধ্যে যেসব হোটেলে মোবাইল কোর্ট বসানো হয়েছে,সবগুলোকে একমাসের সময় দিয়ে নোটিশ দেওয়া হচ্ছে।গ্রিন স্টিকার পাবার যোগ্যতা অর্জন করতে না পারলে স্থায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।কিচেন দৃশ্যমান করা ছাড়া কোনও খাবার দিয়ে হোটেল চালানো যাবে না।সিলগালা করে দিলে কোনও তদ্বিরে কাজ হবে না।আমরা আমাদের কাজ করে যাবো।এটি হবে চলমান প্রক্রিয়া।’
সাইসে/আরএস/সাইসে
- আমিরুলের ঘনিষ্ঠ যুবনেতা গ্রেফর সালাম,সরগরম রাজনীতি মহল
- কবিতা - একটি অবাস্তব সত্য
- কবিতা - লড়াই
- অনাস্থার পর নতুন বোর্ড, ভাসাইপাইকড় পঞ্চায়েতের প্রধান-উপপ্রধানকে সংবর্ধনা নুর আলমের
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- কবিতা - টাকা
- সিসিটিভি ও মোবাইল ডেটার সূত্রে ২৪ ঘণ্টায় ফরাক্কা খুনের কিনারা, গ্রেফতার মূল অভিযুক্ত
- সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক, উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ
- পরকীয়ার সন্দেহে স্বামীকে খুনের অভিযোগ,সাংবাদিক বৈঠক পুলিশের
- রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রায় ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের; মৃতের বাড়িতে শোকের ছায়া
সামশেরগঞ্জের চকসাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৪ চাকা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির - ফারাক্কায় ধানখেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা দেহ উদ্ধার, ঝাড়খণ্ড সীমান্তে চাঞ্চল্য
- ধুলিয়ান গঙ্গাঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন, তৎপর পুলিশ-প্রশাসন
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- সামশেরগঞ্জের বেতবোনায় প্রশাসনের উদ্যোগে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
- ধুলিয়ানে পুজোর উপহার, শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ চুন্নুর।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- আসামে ১৭ টি জেলায় নতুন ডিসি
- হেডিংঃসরনা ধর্মের স্বীকৃতির দাবী আদিবাসী সমাজের সভায়
- মালে শুরু হলো সপ্তদশ বার্ষিকী সাংস্কৃতিক বিচিত্রানুষ্ঠান
- চাঁচলকে পুরসভা করার প্রস্তাব মৌসমকে
- শীতের মরশুম শুরু হতেই খেঁজুর গাছের রস সংগ্রহে ব্যাস্ত গাছিরা
- মৌসম বেনেজির নুরের নির্দেশে বুথে বুথে জনসংযোগ যাত্রা শুরু
- আন্তর্জাতিক যোগদিবস পালিত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে
- বিদ্যুতের তার ছিড়ে তরিৎপিষ্ট হয়ে চার গরুর মৃত্যু নাগরাকাটায়
- প্রধান শিক্ষকের অবসরের বিদায় অনুষ্ঠানে কান্নায় ভেঙে পড়েন ছাত্রর
- দুই লক্ষ টাকার জালনোট সহ গ্রেফতার এক
- অসমের ২৫ জেলায় বন্যা
- লোকপূরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা আদিবাসী মহিলার
- পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুরু হলো দেবীপক্ষের সূচনা,
- ক্রাইম মনিটরিং সেলের পুলিশের জালে কোটি টাকা মূল্যের বিষসহ গ্রেফতা
- পার্থেনিয়াম নিধনে হাতে মাঠে নামলেন তুলসীহাটা পঞ্চায়েত
