ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বৃহস্পতিবার   ০৯ জুলাই ২০২৬   আষাঢ় ২৫ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

জেলার জগত বিখ্যাত আমের পর এবার লিচু।

প্রকাশিত: ১৩ মার্চ ২০২২ ১৯ ০৭ ৫৩   আপডেট: ১৩ মার্চ ২০২২ ১৯ ০৭ ৫৩

মালদা: জেলার জগত বিখ্যাত আমের পর এবার লিচু। বিদেশের বাজারে লিচু পাঠানোর পরিকল্পনা জেলা উদ্যানপালন দপ্তরের। ৩০ হেক্টর জমিতে বাড়ানো হচ্ছে লিচু চাষ। তবে সবটাই নির্ভর করছে জেলার আবহাওয়ার ওপর। এখনো পর্যন্ত জেলার আবহাওয়া লিচু চাষের পক্ষে অনুকূল। এমনটাই জানা গেছে জেলা উদ্যানপালন দপ্তর সূত্রে। 
চলতি মরশুমের শীত বিদায় নেওয়ার সময় মালদা জেলায় বৃষ্টিপাত লিচু চাষের পক্ষে অনেকটাই সহায়ক হয়েছে। চলতি মরসুমে লিচু বাগানে যে হারে মুকুল আসতে শুরু করেছে রেকর্ড ফলনের সম্ভাবনা করছেন জেলার লিচু চাষীরা। গতবছর জেলায় বেশকিছু বাগানের তেমন লিচুর ফলন হয়নি, এবছর সে সমস্ত বাগান গুলিতেও গাছে মুকুল ভরে উঠেছে। লিচু চাষীরা বলছেন, এবার আবহাওয়া ভালো এখনো বৃষ্টি হয়নি তাই এবার লিচু ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা গাছের পরিচর্যা ইতিমধ্যে শুরু করেছি।
মালদা জেলা উদ্যানপালন দপ্তর সূত্রে জানা গিয়েছে, মালদা জেলার কালিয়াচক ১ ২ ও ৩ নম্বর ব্লকে সবথেকে বেশি লিচু বাগান রয়েছে। এছাড়াও মানিকচক ইংরেজবাজার, হরিশ্চন্দ্রপুর  ১ ও ২, ও রতুয়া ১ নম্বর ব্লকের লিচু চাষ হয়। জেলার অন্যান্য ব্লগগুলোতেও লিচু বাগান রয়েছে তবে তা খুবই কম। জেলায় মোট ১৫ হাজার ৬০০ হেক্টর জমিতে লিচু চাষ হয়েছিল গত বছর। গত বছর জেলায় লিচুর ফলন হয়েছিল ১৪ হাজার ২০০ মেট্রিক টন। কালিয়াচক ১ নম্বর ব্লকের সবথেকে বেশি লিচুর বাগান রয়েছে। এই ব্লকে মোট ৬৬২ হেক্টর জমিতে লিচু চাষ হয়। কালিয়াচক ৩ নম্বর ২৬০ হেক্টর জমিতে লিচু চাষ হয়। এছাড়াও জেলার অন্যান্য ব্লগগুলিতে লিচুর বাগান রয়েছে। উদ্যানপালন দফতরের পক্ষ থেকে চলতি মরসুমে নতুন করে আরও ৩০  হেক্টর জমিতে লিচু চাষ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর