ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

ভাঙড়ে শিস-এর আয়োজনে সাহিত্যসভা

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২০ ২০ ০৮ ০২   আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২০ ২০ ০৮ ০২

বিশেষ প্রতিবেদক, ভাঙড়:

       করোনার একঘেয়েমি থেকে মন ভালো রাখতে ভাঙড়ের সাদার্ণ হেলথ্ ইমপ্রুভমেন্ট সমিতি (শিস)-এর উদ্যোগে ২২ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত সাহিত্য-আড্ডা ও কবিতা পাঠের আসর ছিল বেশ জমজমাট। এই সংস্থার নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় বেশ কয়েকজন কবি ও সাহিত্যিক অংশগ্রহণ করেন। 

       শিস-এর ডিরেক্টর এম এ ওহাব ও সভানেত্রী সাবিত্রী পাল তাঁদের সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে এই অনুষ্ঠানের সুচনা করেন। এই অনুষ্ঠানে করোনাকালীন পরিস্থিতিতে লেখকদের ভূমিকা বিষয়ে আলোচনা সহ কবিতা পাঠ করেন বর্ষিয়ান কবি আবদুর রব খান, রাজু মণ্ডল, লালমিয়া মোল্লা, ফারুক আহমেদ, সহানুর ইসলাম ও হাসনুহেনা বেগম প্রমুখ। 

       ভাঙড়ে সাহিত্যচর্চা অব্যাহত রাখতে নিয়মিত সাহিত্যসভার পৃষ্ঠপোষকতার মাধ্যমে ভাঙড়ের সাহিত্যানুরাগীদের উজ্জীবিত করতে 'শিস' বদ্ধপরিকর থাকবে বলে জানালেন আন্তর্জাতিক এই সংস্থার মহাপরিচালক এম এ ওহাব। আপাতত ত্রৈমাসিক এই সাহিত্যসভা আয়োজিত হবে শিসের বিভিন্ন ক্যাম্পাসে।

কখনও সুন্দরবনে ভ্রাম্যমান লঞ্চেও এই সভা আয়োজিত হবে বলে তিনি জানান। তিনি আরও বলেন রাজনীতি ও ধর্মীয় বিষয়কে এড়িয়ে বিশুদ্ধ সাহিত্যের সাধনায় নিয়োজিত থেকে সৃষ্টিশীল থাকাই হবে আমাদের একমাত্র উদ্দেশ্য। বর্তমান মোবাইল ফোন বিপ্লবের যুগে হারিয়ে যাচ্ছে শিশুদের শৈশব। বইবিমুখ এই শিশুদের কথাও ভাবার কথা বলেন সভানেত্রী সাবিত্রী পাল। 

      উদার আকাশ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ বলেন একসময় এই জাতীয় সাহিত্যসভা আয়োজিত হতো ঘটকপুকুরের নজরুল সুকান্ত পাঠাগারে। যেটি এখন বন্ধ হয়ে পড়ে আছে। তাঁর প্রস্তাবে সম্মত হয়ে এই সভায় সকলে এই পাঠাগারটি নতুন করে খোলার বিষয়ে উদ্যোগী হবার কথা জানান।

Puspaprovat Patrika