প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর থেকে বঞ্চিত বিধবা মহিলা,রাত কাটাচ্ছেন
হক নাসরিন বানু
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২০ ১৫ ০৩ ৩১ আপডেট: ২৬ আগস্ট ২০২০ ১৫ ০৩ ৩১
মালদা:২০১৬ সালের প্রধানমন্ত্রী আবাস যোজনা তালিকায় নাম থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত হলো না বিধবার ঘর। কেন ? উঠছে প্রশ্ন। আর কত গরিব হলে মিলবে সরকারি ঘর ? এই দুশ্চিন্তায় কাটছে বিধবার দিন। বিধবা মহিলার নাম সাবেরা বেওয়া। বাড়ি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের মহেন্দ্রপুর জিপির ভবানীপুর গ্রামে। একমাত্র ভাঙাচোরা রান্না ঘরেই কাটছে তার দিন। বাড়িতে বিদ্যুৎ নেই। নেই কোন পানীয় জলের ব্যবস্থা।পুকুরের জল দিয়েই করেন রান্নাবান্না। শৌচাগার না থাকায় মাঠই একমাত্র ভরসা। বসবাসের একমাত্র রান্নাঘরটিও এই বর্ষায় ভেঙে পড়েছে। দরজা হীন ঘরে পলিথিন টাঙিয়ে কোনরকমে কাটছে তার দিন। নেই কোন রেশন কার্ড। নেই আধার কার্ড অর্ধাহারে-অনাহারে কাটছে দিন। প্রতিবেশীদের সহায়তায় কোনদিন একবেলা খাবার জোটে তো কোনদিন জুটেও না। স্বামী মারা যাবার কুড়ি বছর কেটে গেলেও হয়নি এখনো বিধবা ভাতা। পাইনি কোনোরকম সরকারি সাহায্য। ঢিল ছোড়া দূরত্বে রয়েছে পঞ্চায়েত সদস্যের ঘর। নিজের জানলা দিয়ে উঁকি মারলে দেখা যায় বিধবার ভাঙ্গাচোরা ঘরটি। দেখেও নীরব। সাহায্যের আশ্বাস টুকুও পায়নি বলে আক্ষেপ। তৃনমূল পরিচালিত মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত থেকেও মিলেনি কোনো-রকম আশ্বাস।জানা যায় সাবেরা বেওয়ার স্বামী সেখ সোনুয়া প্রায় কুড়ি বছর আগে অসুখে মারা যান। বাড়িতে রেখে যান স্ত্রী সহ চার কন্যা সন্তান। পুত্রহীন সংসারে হাল ধরার কেউ নেই। শুরু হয় বাড়িতে অভাব-অনটন।
প্রতিবেশীদের সহায়তায় চার মেয়ের বিয়ে হলেও মাকে দেখাশোনা করার জন্য বাড়িতেই থেকে যান ছোট মেয়ে লিলিফা খাতুন। তারও দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।প্রায় ১৫ বছর ধরে মাঠে ধান কেটে, আন্য কারো বাড়িতে কাজ করে খুব কষ্টে দু'মুঠো অন্ন জোগাড় করে মায়ের মুখে তুলে দেন।
লিলিফা খাতুন জানান তার বাবা কুড়ি বছর আগে মারা যায়। একমাত্র রোজগেরে মারা যাওয়ায় পরিবারটি ভারসাম্যহীন হয়ে পড়ে। প্রতিবেশীদের সহায়তায় চার বোনের বিয়ে হলেও মাকে দেখাশোনা করার জন্য সে বাবার বাড়িতেই থেকে যায়। ১৫ বছর ধরে মায়ের সংসারকে আগলে রেখেছে সে। বাবা মারা যাওয়ার পর থেকেই মা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। আর্থিক অভাব থাকায় চিকিৎসা করাতে পারেনি আজও। বাস্তু ভিটে ছাড়া তাদের কোনো জমি নেই। রয়েছে একটি ভাঙাচোরা ঘর। মেয়ে ও তিন নাতি-নাতনি ওই ভাঙাচোরা ঘরেই থাকেন। মা কখনো বাড়ির বারান্দায় কখনো আবার রান্নাঘরেই ঘুমান। বৃষ্টি হলেই চাল চুয়ে জল পড়ে। ঘরের উপরে টিনের ছাউনি থাকলেও দেওয়ালগুলিতে ঘুন ধরে খসে পড়ার ভয় রয়েছে। সকাল হতেই ফাঁকফোকর দিয়ে সূর্যের আলো ঘরটিতে প্রবেশ করে। প্রতিটা ইঁটে দারিদ্রতার ছাপ ফুটে উঠেছে। সরকারি ঘরের জন্য সবার দ্বারে দ্বারে ঘুরেও কোনো লাভ হয়নি। আজও পর্যন্ত হয়নি বিধবা ভাতা।রেশন কার্ড না থাকায় পাচ্ছে না কোনো রেশন ।সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই বিধবা মহিলার বসবাসের রান্না ঘরটিও সম্প্রতি বৃষ্টিতে একেবারে ভেঙে পরেছে। প্লাস্টিক মুড়িয়ে কোনো রকম বসবাসের উপযোগী করা হয়েছে। পঞ্চায়েত সদস্যার স্বামী গোলাম মর্তুজা জানান প্রধানমন্ত্রী আবাস যোজনা তালিকায় তার নাম রয়েছে। তার আধার কার্ড না থাকায় ব্যাংকে একাউন্ট খোলা যাচ্ছে না। এমনকি তার নামটিও প্রধানমন্ত্রী আবাস যোজনায় কম্পিউটারে রেজিস্টারও করা হয়নি।ব্যাংক একাউন্ট হলেই তার অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিবেন বলে জানান। তার বাস্তু ভিটেছাড়া কোনো জমি না থাকায় নলকূপ ও শৌচাগারের ব্যবস্থাও করা হয়নি।
বিডিও অনির্বাণ বসু জানান, সাংবাদিক সূত্রেই খবরটি জানতে পারেন। মহিলাটির যেহেতু আঁধার কার্ড নেই তাই ব্যাংকে একাউন্টও হয়নি। তাই প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পাইনি। আধার কার্ড যাতে দ্রুত করিয়ে দেয়া যায় তার জন্য আধার কেন্দ্রের কর্ম-কর্তাদের সঙ্গে আলোচনা করে আধার কার্ড করিয়ে দেবেন বলে জানান। এবং মহিলাটি যাতে দ্রুত ঘর পায় তারও ব্যবস্থা করবেন বলে জানান।
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- গণপিটুনিতে মৃত্যুর ঘটনা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য
- হেমতাবাদে নাবালিকার ঝুলন্ত মৃত দেহ উদ্ধারে চাঞ্চল্য
- মাধ্যমিকে কালিয়াচক আবাসিক মিশনের উল্লেখ যোগ্য সাফল্য
- চৈত্রের বৃষ্টিতে ভিজল মালদা শহর বাঁশি
- বগুড়ায় বন্দুকযুদ্ধে জেএমবির আমির নিহত
- NTPC Farakka Launches GEM-2025 to Empower 120 Girls from Bengal and Jharkhand
- ফের সংঘর্ষ জোড়া মাছের গাড়ির, আহত এক বাইক আরোহী। রিপোর্ট - শ্রী
- দক্ষিণ দিনাজপুর জেলায় প্রশাসনিক স্তরে ফের রদবদল
- তৃতীয় শ্রেণির ছাত্রীর লাশ স্কুলের বাগানে, শিক্ষক পলাতক
- আম গাছের প্রেমিক প্রেমিকার ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য এলাকায়
- বীরভূমের বিভিন্ন বিদ্যালয়ে যথাযথ মর্যাদার সাথে স্বাধীনতা দিবস পাল
- সন্ধ্যা নামতেই রাস্তার ধারে বসে মদ ও ব্রাউন সুগারের আসর
- কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের সাধারন কামরা থেকে অপহরণ
- NTPC Farakka announces the opening of its "Netaji Setu"
- বাড়িতে বিষধর সাপের উৎপাতে অস্থির মানুষ
