ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

সাভারে গ্যাস লাইন বিষ্ফোরণে দগ্ধ আরো একজনের মৃত্যু

জাগরণ ডেস্ক

প্রকাশিত: ৬ নভেম্বর ২০১৮ ১৪ ০২ ৫৪   আপডেট: ৬ নভেম্বর ২০১৮ ১৪ ০২ ৫৪

 

সাভারের আশুলিয়ায় অবৈধ গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ আরব আলী (৪৫) গতকাল সোমবার রাতে মারা গেছেন।  এ নিয়ে এই দুর্ঘটনায় দুজনের মৃত্যু ঘটল।  ঢাকা  মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া এর সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৭টার দিকে আশুলিয়ার জামতলায় একটি বাড়ির নিচতলায় তিতাস গ্যাসের অবৈধ লাইনের লিক থেকে এই বিষ্ফোরণ ঘটে।  বিষ্ফোরণে পাঁচজন দগ্ধ হন।  তাদের মধ্যে আরব আলীর স্ত্রী হাসিনা বেগম (৪০) শনিবার মারা যান।  এখন হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি আছেন- আরব আলীর ছেলে আব্দুর রব (২৮), ছেলের বউ রিপা বেগম (২৫), নাতনি আয়েশা আক্তার (২)।

এ ঘটনায় বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।  বছরখানেক আগে তিনি টাকা দিয়ে অবৈধ গ্যাসের সংযোগ নেন।

প্রতিবেশীরা জানান, ওই বাসার নিচতলায় পরিবারটি ভাড়া থাকত।  দুই ঘরে তারা ঘুমাতেন।  

ধারণা করা হচ্ছে, গ্যাসের লাইনে লিক বা চুলা না নেভানোর কারণে পুরো ঘরে গ্যাস ছড়িয়ে পড়েছিল।  সকালে রান্নাঘরে দেশলাই জ্বালানোর সঙ্গে সঙ্গে এ বিষ্ফোরণ ঘটে।  বিষ্ফোরণে দরজা-জানালা ভেঙে যায়।

সাইসে/এফসি

 

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর