ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

ওদলাবাড়ির জনবহুল কলোনিতে চিতাবাঘের আতংক ছড়াল

দেবজ্যোতি মুখার্জী

প্রকাশিত: ১৩ মার্চ ২০২০ ২১ ০৯ ০৩   আপডেট: ১৩ মার্চ ২০২০ ২১ ০৯ ০৩

এতদিন চা বাগান ও গ্রামীণ এলাকায় চিতাবাঘের উপদ্রব দেখা গেছে। এবার সেই আতংক ছড়িয়ে পড়ল মাল ব্লকের ওদলাবাড়ি শহরের জনবহুল কলোনিতে।                     
শুক্রবার  সকাল ১১ টা নাগাদ মজুমদার কলোনি  এলাকার বাসন্তি রায়ের বাড়ি পেছনে ঘাপটি মেরে বসেছিল বিরাট আকারের চিতাবাঘটি। আর এতেই এলাকায় আতঙ্ক ছড়ায়। তড়িঘড়ি এলাকার মানুষ গৃহবন্দী হয়ে যায়। খবর দেওয়া হয় মালবাজার বন দপ্তরকে। 
এলাকার বাসিন্দা সীমা রায় বলেন এদিন আমি বা ময়লা আবর্জনা বাড়ির পেছনে ফেলতে এসেছিলাম। তখনই দেখি ঝোপের মধ্যে বসে রয়েছে চিতাবাঘটি।  তিনি বলেন, আমি চিৎকার করে বাড়িতে চলে আসি। খবর পেয়ে পাড়ার লোকজন ছুটে আসে ওই বাড়িতে। তবে ততক্ষনে পালিয়ে যায়   চিতাবাঘটি। খবর পেয়ে ঘটনা স্থলে আসে এলাকার পরিবেশ প্রেমী নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটির লোকজন। তারা এলাকায় তন্ন তন্ন করে খুজে বেরায় এলাকায়। তাদের বক্তব্য এলাকায় যেহেতু পাশেই মানাবাড়ি চাবাগান  বন্ধ রয়েছে।আগাছায় ভরে গেছে এদিক ওদিক।     সেই কারনে এই চাবাগানে মাঝে মধ্যেই চিতাবাঘ দেখা যায়। আর এদিন খাবারের খোজে সোজা লোকালয়ে চলে এসেছিল চিতাবাঘ টি। তবে মানুষ জনের চিৎকার চ্যাচামেচি তে আবার চাবাগানের মধ্যেই গা ঢাকা দেয় চিতাটি। এলাকার পরিবেশ প্রেমী নফসর আলী বলেন যে জায়গায় চিতাটি দেখা গেছে, সেখানে গরু, ছাগল সব সময় ঘুরে বেরায়। সেই লোভেই চিতাটি এখানে আসতে পারে। 
মালবাজার বন দপ্তরের রেঞ্জার বিভুতি ভুষন দাস,  বলেন, আমরা খবর পেয়েছি। এলাকায় বন কর্মি পাঠাচ্ছি।। এর আগে এই চাবাগানে বেশ কয়েকবার খাচা পাতা হয়েছিল কিন্তু কোন বারই খাচাবন্দি হয় নি চিতাবাঘ। এরপর আমরা বন্ধ মানাবাড়ি চা বাগান থেকে খাচা তুলে নেই। তবে আবার খাচা পাতা হবে এই বাগানে।
এই ঘটনায় ওদলাবাড়ি মজুমদার কলোনিতে আতংক ছড়িয়ে পড়ে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর