ফের ক্ষমতায় এলে নৌবাহিনী আরও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী
জাগরণ প্রতিবেদক
প্রকাশিত: ৫ নভেম্বর ২০১৮ ১৬ ০৪ ৫১ আপডেট: ৫ নভেম্বর ২০১৮ ১৬ ০৪ ৫১
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ফের ক্ষমতায় এলে নৌবাহিনীকে আরও শক্তিশালী করা হবে।
সোমবার রাজধানীর খিলক্ষেতে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ (বানৌজা) শেখ মুজিব ঘাঁটির কমিশনিং, নেভি মিউজিয়াম অ্যান্ড মেরিটাইম ওয়ার্ল্ড এবং তিনটি অঞ্চলের ২২টি বহুতল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, জাতির পিতা চেয়েছিলেন বাংলাদেশকে একটি উন্নত ও স্বাধীন দেশ হিসেবে গড়ে তুলতে। এজন্য তিনি একটি প্রতিরক্ষা নীতিমালাও তৈরি করেছিলেন। আবার ক্ষমতায় এলে নৌবাহিনীকে আরও আধুনিকভাবে করে গড়ে তোলা হবে। যারা দেশের অতন্ত্রপ্রহরী, তাদের পরিবারের সকলেই যেন ভালোভাবে বসবাস করতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার।
প্রধানমন্ত্রী বলেন, আমরা চাই যারা দেশের সার্বভৌমত্বের জন্য কাজ করবেন, তারা যেন তাদের পরিবার-পরিজন নিয়ে সুন্দরভাবে বাঁচতে পারেন। মাথা উঁচু করে দাঁড়াতে পারেন। সশস্ত্র বাহিনী যেনো বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার।’
শেখ হাসিনা আরও বলেন, ‘২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার মধ্যে উন্নত দেশ। ২১০০ সালের মধ্যে বিশ্বের বুকে উন্নত দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ।’
নৌবাহিনীকে সমুদ্রসীমার জন্য কাজ করার এবং ব্লু ইকোনোমির সম্ভাবনা তৈরিতে অবদান রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘নৌবাহিনীর কথা জাতির পিতার ছয় দফাতেও ছিল। তিনি বলেছিলেন, নৌবাহিনীর ঘাঁটি বাংলার মাটিতেই হতে হবে। তা হয়েছে। আমরা এখন সশস্ত্র বাহিনীকে আরও উন্নত করার জন্য কাজ করছি। জাতির জনক বঙ্গবন্ধু দেশ স্বাধীন করার পর যুদ্ধ-বিধ্বস্ত বাংলাদেশ গড়ার কাজে হাত দেন। কোষাগারে কোনো টাকা ছিল না। এরইমধ্যে তিনি নৌবাহিনীকে গড়ে তোলা এবং সমুদ্র সীমা নির্ধারণের কাজ করেন। কিন্তু দুঃখের বিষয় ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে আমরা পিছিয়ে পড়ি।
তিনি বলেন, ২১ বছর পর ১৯৯৬ সালের নির্বাচনে আওয়ামী লীগ আবার ক্ষমতায় এসে উন্নয়ন শুরু করে। সেই সঙ্গে নৌবাহিনীকে ত্রিমাতৃক বাহিনী হিসেবে গড়ে তোলার কাজ শুরু করি। তারই ধারাবাহিকতায় নৌবাহিনী এখন আগের চেয়ে অনেক চৌকস। আমাদের উন্নয়নের ধারাবাহিকতায় নৌবাহিনীতে যুক্ত হয়েছে ফ্রিগেট। শেখ মুজিব ঘাঁটিও আজ আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো।
প্রধানমন্ত্রী বলেন, ২০০১-২০০৮ সাল পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা কোনো উন্নয়ন করেনি। ২০০৯ সালে আওয়ামী লীগ আবার ক্ষমতায় এসে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যায়। নৌবাহিনীর প্রশিক্ষণ, আধুনিকায়ন ও তাদের বসবাসের জন্য আবাসন নির্মাণের কাজ শুরু করা হয়। আজ আপনাদের আবাসিক সমস্যারও সমাধান হয়েছে।
এ সময় প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও খুলনায় নৌবাহিনীর কয়েটি পরিবারের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কথা বলেন। বহুতল ভবনের ফ্লাট পেয়ে তারা খুব খুশি।
ঢাকার কমান্ডার ফরহাদ ও তার পরিবার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন। আবাসন পেয়ে মিসেস ফরহাদ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। খুলনার মঈন মিয়ার পরিবারের মিসেস মঈন কথা বলেন শেখ হাসিনার সঙ্গে। তাদের দীর্ঘদিনের আবাসন সমস্যার সমাধান হওয়ায় তারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। একইসঙ্গে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন তারা।
প্রধানমন্ত্রী নৌবাহিনীর সদস্যদের উদ্দেশে আরও বলেন, আপনারা জীবন বাজি রেখে দেশের জন্য কাজ করছেন। আপনাদের ভালো-মন্দ দেখার দায়িত্ব ও কর্তব্য আমাদের।
এর আগে, নৌবাহিনীর সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এরপর শেখ মুজিব ঘাঁটির কমিশনিং, নেভি মিউজিয়াম অ্যান্ড মেরিটাইম ওয়ার্ল্ড ও তিনটি অঞ্চলের ২২টি বহুতল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
/এফসি
- অনাস্থা ডেকেও টলল না চেয়ার, ফের বহাল শাহনাজ বিবি
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- অনাস্থা ডেকেও টলল না চেয়ার, ফের বহাল শাহনাজ বিবি
- আসামে ১৭ টি জেলায় নতুন ডিসি
- হেডিংঃসরনা ধর্মের স্বীকৃতির দাবী আদিবাসী সমাজের সভায়
- মালে শুরু হলো সপ্তদশ বার্ষিকী সাংস্কৃতিক বিচিত্রানুষ্ঠান
- চাঁচলকে পুরসভা করার প্রস্তাব মৌসমকে
- শীতের মরশুম শুরু হতেই খেঁজুর গাছের রস সংগ্রহে ব্যাস্ত গাছিরা
- মৌসম বেনেজির নুরের নির্দেশে বুথে বুথে জনসংযোগ যাত্রা শুরু
- আন্তর্জাতিক যোগদিবস পালিত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে
- বিদ্যুতের তার ছিড়ে তরিৎপিষ্ট হয়ে চার গরুর মৃত্যু নাগরাকাটায়
- প্রধান শিক্ষকের অবসরের বিদায় অনুষ্ঠানে কান্নায় ভেঙে পড়েন ছাত্রর
- দুই লক্ষ টাকার জালনোট সহ গ্রেফতার এক
- অসমের ২৫ জেলায় বন্যা
- লোকপূরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা আদিবাসী মহিলার
- ক্রাইম মনিটরিং সেলের পুলিশের জালে কোটি টাকা মূল্যের বিষসহ গ্রেফতা
- পার্থেনিয়াম নিধনে হাতে মাঠে নামলেন তুলসীহাটা পঞ্চায়েত
- পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুরু হলো দেবীপক্ষের সূচনা,
