ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

ভাষা দিবসে ফিরে দেখা

কেমন আছেন আমাদের ভাষা সৈনিকেরা

বেদশ্রুতি মুখার্জি

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২০ ২২ ১০ ০৬   আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২০ ২২ ১০ ০৬

ময়মনসিংহের মুক্তাগাছার ভাষা সৈনিক খোন্দকার আব্দুল মালেক শহীদুল্লাহ। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠকও। সত্তরের নির্বাচনে নৌকা প্রতীকে লড়ে হয়েছিলেন সংসদ সদস্য। অথচ সেই মানুষটা এখন অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না। অসুস্থ হয়ে কয়েকমাস ধরে শয্যাশায়ী তিনি।

খোন্দকার আব্দুল মালেক শহীদুল্লাহ এক সময় রাজপথ মুখর থাকতো যার স্লোগানে সেই মানুষটিই আজ বিছানায় বন্দি। ৫২ ভাষা আন্দোলনে সক্রিয় অংশ নেয়ার অপরাধে ফেরারি আসামি হয়ে হারান ছাত্রত্ব। পরে সত্তরের নির্বাচনে অল্প বয়সে মুক্তাগাছা আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে সংসদ সদস্যও নির্বাচিত হন তিনি।
কয়েকমাস আগে স্ট্রোক করার পর তার ডান হাত ও পা অবশ হয়ে যায়। এরপর থেকে বেশ কষ্টে দিন কাটছে এ ভাষা সৈনিকের।
খোন্দকার আব্দুল মালেক শহীদুল্লাহর স্ত্রী সুরাইয়া মালেক বলেন, শুধুমাত্র মুক্তিযোদ্ধা ভাতার টাকা দিয়ে সংসার চালানো খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে।
খোন্দকার আব্দুল মালেক শহীদুল্লাহ ছেলে খোন্দকার মনজুর মালেক সুদীপ্ত এর মতে, তার আব্বুর চিকিৎসার ব্যয় মেটানো সম্ভব হচ্ছে না বলে বর্তমান পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ তিনি কামনা করেছেন।
এভাবেই প্রদীপের তলায় আঁধার হয় অক্ষয়, বাংলা আমার জীবনানন্দ, বাংলা আমার সুখ, আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ আউড়ে দুই বাংলা মিলিয়ে কাঁটাতারের বেড়াজাল আজ ভেঙে দিয়ে আমরা ভাষা দিবস উৎযাপনে মত্ত হই, সজলনেত্রে রফিক, সালাম বরকতের বুলেটে ক্ষতবিক্ষত ভাষায় পুষ্প প্রলেপ লাগাই বাংলার অক্ষর চাষী হিসেবেও, কিন্তু খবর রাখিনা খোন্দকার আব্দুল মালেক শহীদুল্লাহ দের...

Puspaprovat Patrika