ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

শনিবার   ০৫ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

রতুয়ায় অপহরণ করতে এসে ধৃত তিন দুষ্কৃতী

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২০ ২০ ০৮ ৫৬   আপডেট: ৩১ জানুয়ারি ২০২০ ২০ ০৮ ৫৬

এক যুবককে অপহরণ করতে এসে গ্রামবাসীদের হাতে ধভরা পড়লো তিন দুষ্কৃতী। ঘটনায় চাঞ্চল্য রতুয়া-১ ব্লকের চাঁদমণি-২ গ্রাম পঞ্চায়েত এলাকায়।ধৃত ওই তিন দুষ্কৃতীকে শুক্রবার চাচল মহকুমা আদালতে পেশ করে রতুয়া থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত তিন দুষ্কৃতীর নাম মোহাম্মদ আরজাউল হক (৪৮) মোহাম্মদ ফারিদুল হক (৩৮) অপর আরেকজনের নাম মোহাম্মদ ইব্রাহিম (২৮) এদের প্রত্যেকের বাড়ি কালিয়াচক থানা এলাকায়। ধৃতদের কাছ থেকে একটি পাইপগান ও দুটি বুলেট সহ একটি এস ইউ ভি গাড়ি উদ্ধার করা হয়েছে।ধৃতদের শুক্রবার চাচোল মহকুমা আদালতে পেশ করা হয়েছে। এদের মধ্যে অভিযুক্ত মোহাম্মদ ইব্রাহিমকে ১০ দিনের পুলিশ হেফাজতে চেয়ে চাচল আদালতে পেশ করা হয়। পুলিশ জানিয়েছে এদের বিরুদ্ধে পুলিশের খাতায় একাধিক মামলা রয়েছে।জানা গিয়েছে রতুয়া-১ ব্লকের চাঁদপুর-২ গ্রাম পঞ্চায়েতের বিকলপুর গ্রামের যুবক মোহাম্মদ মনিরুল হক বৃহস্পতিবার রাতে বিকলপুর স্ট্যান্ড থেকে বাড়ি ফিরছিল সেসময় একটি চারচাকা গাড়িতে জনাকয়েক দুষ্কৃতী তার পথ আটকায় এবং তাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন ওই যুবক মোহাম্মদ মনিরুল হক চিৎকার চেচামেচি শুরু করে, চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয়রা ছুটে এসে ওই যুবককে উদ্ধার করে।এবং অভিযুক্ত ওই তিন দুষ্কৃতীকে হাতেনাতে ধরে ফেলে, তাদের সাথে থাকা আরো দুই দুষ্কৃতী রাতের অন্ধকারে সুযোগে সেখান থেকে পালিয়ে যায়।এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় চাঁদমনি এলাকায়। ঘটনার খবর দেয়া হয় রতুয়া থানায়, রতুয়া থানার পুলিশ তৎপরতা সাথে ঘটনাস্থলে ছুটে যায়, এবং অভিযুক্ত ওই তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে। পুলিশ তাদের কাছ থেকে একটি পাইপগান দুটি বুলেট ও একটি এস ইউ ভি গাড়ি বাজেয়াপ্ত করে।শুক্রবার অভিযুক্তদের চলাচল মহকুমা আদালতে পেশ করা হয়।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর