ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের ২০০তম জন্ম জয়ন্তী উদযাপন

পুষ্পপ্রভাত ডেক্স

প্রকাশিত: ১ অক্টোবর ২০১৯ ১৬ ০৪ ৫৯   আপডেট: ১ অক্টোবর ২০১৯ ১৬ ০৪ ৫৯

পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের ২০০তম জন্ম জয়ন্তী উদযাপন দুবরাজপুরে

আজ ৩০ শে সেপ্টেম্বর দুবরাজপুর রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হয় পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের দুই শত তম জন্মজয়ন্তী উদযাপন।দুবরাজপুর ও দুবরাজপুর দক্ষিণ চক্রের অবর বিদ্যালয়ের পরিচালনায় এবং দুবরাজপুর পঞ্চায়েত সমিতি ও পৌরসভার সহযোগিতায় অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি। বিদ্যাসাগরের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সভার শুভ সূচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন দুবরাজপুর ব্লক আই,সি,ডি,এসের সভাপতি ভোলানাথ মিত্র। উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক স্কুল পরিদর্শক সমরেন্দ্র নাথ সাতরা,অবর বিদ্যালয় পরিদর্শক সৈকত ঘোষ, বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ ডঃ প্রলয় নায়েক প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।  ইংরেজি ১৮২০ সালের ২৬ শে সেপ্টেম্বর এবং বাংলা ১২২৭বঙ্গাব্দের ১২ ই আশ্বিন তথা বাংলার ক্যালেন্ডার অনুযায়ী আজকের দিনে মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে অত্যন্ত গরীব পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। বিদ্যাসাগর মহাশয়ের জীবনী নিয়ে সরকারি স্কুল কলেজের পাশাপাশি বেসরকারি স্কুল কলেজের পক্ষ থেকে ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন। বিদ্যাসাগর বিষয়ক আবৃত্তি, চিত্রপ্রদর্শনী, ক্যুইজ, আলোচনা সভা এবং সর্বশেষে বিদ্যাসাগরের জীবন দর্শনের উপর বাপী কুন্ডু নিবেদিত "হে মহান"নাটক পরিবেশিত হয়।এদিন আবৃত্তি সহ বিভিন্ন বিভিন্ন বিভাগে অংশ গ্রহণ কারি কচিকাঁচাদের পুরস্কৃত করা হয়। একান্ত সাক্ষাৎকারে কথা গুলো জানান দুবরাজপুর অবর বিদ্যালয় পরিদর্শক সৈকত ঘোষ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর