ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির রক্তাক্ত পচাগলা দেহ উদ্ধারে চাঞ্চল্য

হক জাফর ইমাম

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০১৯ ২১ ০৯ ৩০   আপডেট: ২ সেপ্টেম্বর ২০১৯ ২১ ০৯ ৩০

মালদা: 

বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির রক্তাক্ত পচাগলা দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার 
৮ নম্বর ওয়ার্ডের বাচামারি গভমেন্ট কলোনি এলাকায়। ঘটনার খবর পেয়ে মৃতব্যক্তির  পচাগলা দেহ উদ্ধার করল মালদা থানার পুলিশ। মৃত ব্যক্তির নাম বিদ্যুৎ কুমার সাহা, বয়স ৪৩ বছর। মৃত বিদ্যুৎ কুমার  পেশায় অটো চালক।জানা যায়, শনিবার রাত্রে প্রচন্ড হারে মদ্যপান করে সে বাড়িতে ফিরে এবং বাড়ির দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে কিন্তু দেখা যায় রবিবার পার হয়ে গেলেও দরজা ভেতর থেকে লাগানো অবস্থায় থাকে। সেই সঙ্গে ঘরের ভেতর থেকে দুর্গন্ধ বেরোতে থাকে। তাতেই প্রতিবেশীদের সন্দেহ হলে তার আত্মীয়কে খবর দিলে এসে দেখে ঘরের মেঝের উপর উপুড় হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ওই ব্যক্তি। এলাকাবাসীর প্রাথমিক অনুমান, মদ্যপান করে খাট থেকে পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। সাথে সাথে খবর দেওয়া হয় মালদা থানায়। মালদা থানার পুলিশ ওই বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজে এন্ড হাসপাতালের মর্গে পাঠান। ঘটনায় ব্যক্তির মৃত্যুর পিছনে কি কারণ রয়েছে তা তদন্তে নেমেছে মালদা থানার পুলিশ। এই দিনের ঘটনা প্রসঙ্গে মৃত যুবকের দিদি পদ্মা সাহা জানান, তার ভাই প্রচুর পরিমাণে মদ্যপান পান করতো এবং সে বাড়িতে একাই থাকতো তাই প্রতিদিনের মতো শনিবারও প্রচুর মদ্যপান করে এসে বাড়িতে ঘুমিয়ে পড়ে, ঘুমন্ত অবস্থায় খাট থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর