সেতু উদ্বোধন করে দলের মধ্যেই তোপের মুখে সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল
হক নাসরিন বানু
প্রকাশিত: ১৬ আগস্ট ২০১৯ ২০ ০৮ ৫৯ আপডেট: ১৬ আগস্ট ২০১৯ ২০ ০৮ ৫৯
সেতু উদ্বোধন করে দলের মধ্যেই তোপের মুখে সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল।
মালদা:
দীর্ঘ প্রতীক্ষিত মালদা জেলার ভুতনি সেতুর উদ্বোধন নিয়ে দলের মধ্যেই তোপের মুখে মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল। সেতুর উদ্বোধনের কথা জানতেই পারলেন না ওই এলাকার প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেত্রী সাবিত্রী মিত্র। সূত্রের খবর বহু প্রতীক্ষিত এই ভুতনি সেতুর উদ্বোধন করার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু হঠাৎ ৭৩ম স্বাধীনতা দিবসের দিন এই ভুতনি সেতুর উদ্বোধন করে ফেললেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল। এই নিয়ে তৈরি হয়েছে জোর বিতর্ক। সূত্রের খবর সেতুর উদ্বোধন নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ফোন মারফত জেলা সভাধিপতি গৌর চন্দ্র মন্ডলকে বকুনি দিয়েছেন। ক্ষোভ উগরে দিয়েছেন প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্রও।মালদা জেলার মানিকচক ব্লকের অন্তর্গত ভুতনি চর, যার চারিদিকে গঙ্গা ও ফুলহর নদী দিয়ে ঘেরা। এই চরে তিন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লক্ষাধিক মানুষের বাস। বহু বছর ধরে সাধারণ মানুষ থেকে শুরু করে পড়ুয়াদের নিত্য প্রয়োজনীয় কাজের জন্য ফুলহর নদীতে নৌকা মাধ্যমে জীবন ঝুঁকি নিয়ে পারাপার করতে হতো। স্বাধীনতার পর থেকে ভুতনী চরের মানুষের একটাই দাবি ছিল ভুতনি চরকে মূল ভূখণ্ডে যুক্ত করার জন্য পাকা সেতু ফুলহর নদীর উপর। বহু আন্দোলনের পর তৃণমূল সরকার আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় ২০০৪ সালে তৎকালীন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব ও মন্ত্রী সাবিত্রী মিত্র এর উদ্যোগে ভুতনী সেতুর কাজের শিলান্যাস করা হয়। এরপর ২০১১ সালে শুরু হয় কাজ। অভিযোগ স্বাধীনতা দিবসের দিন হঠাৎই কাউকে কিছু না জানিয়ে এই ভুতনি সেতুর উদ্বোধন করে ফেলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল। সাইকেল, মোটর সাইকেল, অ্যাম্বুলেন্স এবং পুলিশের গাড়ির জন্য আপাতত এই সেতুর উদ্বোধন করা হয় বলে জানান সভাধিপতি। কিন্তু এই নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন তৎকালীন মন্ত্রী তথা তৃণমূল নেত্রী সাবিত্রী মিত্র। তিনি জানান ভুতনি সেতুর উদ্বোধন এর বিষয়টি তার জানা নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অথবা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ভুতনি সেতুর উদ্বোধন করবেন সেটাই তিনি জানতেন। গৌর চন্দ্র মন্ডল ক্ষমতার অপব্যবহার করেছেন। এর জন্য উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তাকে ফোনে বকুনি দিয়েছেন। ভুতনি চরের মানুষ বিষয়টিকে মেনে নেননি। ভুতনি চরের উদ্বোধন নিয়ে তীব্র নিন্দা প্রকাশ করেছেন সাবিত্রী মিত্র।আসন্ন বিধানসভা নির্বাচন। প্রশ্ন উঠছে তাহলে কি মানিকচক বিধানসভা কেন্দ্র থেকে দাঁড়াতে চলেছেন গৌর চন্দ্র মন্ডল। তার জন্যই হয়তো নিজের ভোটব্যাঙ্ক বাড়াতে কাউকে না জানিয়েই এই উদ্বোধন। প্রশ্ন উঠছে একাধিক কিন্তু উত্তর নেই সভাধিপতি গৌর চন্দ্র মন্ডলের কাছে। তিনি অবশ্য সাফাই দিয়েছেন আপাতত সাইকেল, মোটর সাইকেল, অ্যাম্বুলেন্স এবং পুলিশের গাড়ির জন্য উদ্বোধন করা হলো এই সেতুটি। আগামীতে আনুষ্ঠানিকভাবে এই সেতুর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। তবে ভূতনি সেতুর উদ্বোধন নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে সেই বিষয় নিয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি সভাধিপতি কাছে।
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- আসামে ১৭ টি জেলায় নতুন ডিসি
- হেডিংঃসরনা ধর্মের স্বীকৃতির দাবী আদিবাসী সমাজের সভায়
- মালে শুরু হলো সপ্তদশ বার্ষিকী সাংস্কৃতিক বিচিত্রানুষ্ঠান
- চাঁচলকে পুরসভা করার প্রস্তাব মৌসমকে
- শীতের মরশুম শুরু হতেই খেঁজুর গাছের রস সংগ্রহে ব্যাস্ত গাছিরা
- মৌসম বেনেজির নুরের নির্দেশে বুথে বুথে জনসংযোগ যাত্রা শুরু
- আন্তর্জাতিক যোগদিবস পালিত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে
- বিদ্যুতের তার ছিড়ে তরিৎপিষ্ট হয়ে চার গরুর মৃত্যু নাগরাকাটায়
- প্রধান শিক্ষকের অবসরের বিদায় অনুষ্ঠানে কান্নায় ভেঙে পড়েন ছাত্রর
- দুই লক্ষ টাকার জালনোট সহ গ্রেফতার এক
- অসমের ২৫ জেলায় বন্যা
- লোকপূরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা আদিবাসী মহিলার
- ক্রাইম মনিটরিং সেলের পুলিশের জালে কোটি টাকা মূল্যের বিষসহ গ্রেফতা
- পার্থেনিয়াম নিধনে হাতে মাঠে নামলেন তুলসীহাটা পঞ্চায়েত
- পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুরু হলো দেবীপক্ষের সূচনা,
