রথের মেলা থেকে নাবালিকাকে অপহরণের ঘটনায় তীব্র চাঞ্চল্য
হক নাসরিন বানু
প্রকাশিত: ৬ জুলাই ২০১৯ ০০ ১২ ৩৫ আপডেট: ৬ জুলাই ২০১৯ ০০ ১২ ৩৫
রথের মেলা থেকে নাবালিকাকে অপহরণের ঘটনায় তীব্র চাঞ্চল্য।
রথের মেলা থেকে নাবালিকাকে অপহরণের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াই পুরাতন মালদার সাহাপুর এলাকায়৷শুক্রবার ভোরে ওই নাবালিকাকে উদ্ধার করা হয়েছে৷ ঘটনায় দুই যুবকের বিরুদ্ধে মালদা থানায় অপহরণের অভিযোগ দায়ের করেছে ওই নাবালিকার পরিবারের পক্ষ থেকে।
অপহৃত নাবালিকার বাড়ি পুরাতন মালদার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের একটি গ্রামে৷ তার বাবা পেশায় নির্মাণ শ্রমিক৷ মা গৃহবধূ৷ সে মালদা শহরের একটি স্কুলে নবম শ্রেণিতে পড়ে৷ গতকাল বিকেলে এক বান্ধবীর সঙ্গে সাহাপুর দ্বিতীয় সেতুতে রথের মেলা দেখতে গিয়েছিল সে৷ সেখানেই তার বান্ধবীকে ধাক্কা দিয়ে তাকে মোটরবাইকে তুলে চম্পট দেয় দুই যুবক৷ তাদের একজনের নাম সোহেল খাঁন৷ তার বাড়ি মালদা শহরের বিএস রোড এলাকায়৷ আজ ভোরে সেই এলাকা থেকেই ওই নাবালিকাকে উদ্ধার করা গেছে৷নাবালিকার মা জানান, গতকাল রথের মেলা দেখতে যায় তাঁর মেয়ে৷ তার সঙ্গে এক বান্ধবীও ছিল৷ মেলায় বান্ধবীকে মারধর করে তাঁর মেয়েকে অপহরণ করে পালায় সোহেল খান ও তার এক বন্ধু৷ মেয়ের বান্ধবী বাড়ি ফিরে তাঁদের সব কথা জানায়৷ তাঁরা সঙ্গে সঙ্গে মেয়েকে খোঁজাখুঁজি শুরু করেন৷ খবর দেন মালদা ইংরেজবাজার মহিলা থানা ও মালদা থানায়৷ মহিলা থানার পুলিশ রাতেই সোহেলের বাড়িতে হানা দেয়৷ কিন্তু তাকে সেখানে পাওয়া যায়নি৷ অবশেষে আজ ভোর ৪টেয় তাঁদের কাছে একটি ফোন আসে৷ ফোনে বলা হয়, তাঁদের মেয়ে বিএস রোড এলাকায় রয়েছে৷ তাঁরা যেন মেয়েকে সেখান থেকে নিয়ে যান৷ তা না হলে তাঁদের মেয়েকে মালদা ইংরেজবাজার থানার হাতে তুলে দেওয়া হবে৷ সেকথা শুনেই তাঁরা সেখান থেকে মেয়েকে উদ্ধার করে নিয়ে আসেন৷ তবে কী কারণে তাঁর মেয়েকে অপহরণ করা হয়েছিল তা তাঁরা বুঝতে পারছেন না৷ মেয়ে তাঁদের জানিয়েছে, তাকে সারা রাত একটি অন্ধকার ঘরে বন্দি করে রাখা হয়েছিল৷ আজ ভোরে সোহেলরা তাকে ছেড়ে দেয়৷ তাঁরা গোটা ঘটনা জানিয়ে সোহেল ও তার বন্ধুর বিরুদ্ধে মালদা থানায় অভিযোগ দায়ের করেছেন৷ অপহৃত নাবালিকার পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে সোহেল খান ও তার বন্ধুর কঠোর তম শাস্তি দাবি করছেন৷এদিকে মালদা থানার পুলিশ জানিয়েছে, ঘটনায় একটি অভিযোগ দায়ের হয়েছে৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ তবে কাউকে এখনও পর্যন্ত গ্রেফতার করা যায়নি৷
- কবিতা - একটি অবাস্তব সত্য
- কবিতা - লড়াই
- অনাস্থার পর নতুন বোর্ড, ভাসাইপাইকড় পঞ্চায়েতের প্রধান-উপপ্রধানকে সংবর্ধনা নুর আলমের
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- কবিতা - টাকা
- সিসিটিভি ও মোবাইল ডেটার সূত্রে ২৪ ঘণ্টায় ফরাক্কা খুনের কিনারা, গ্রেফতার মূল অভিযুক্ত
- সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক, উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ
- পরকীয়ার সন্দেহে স্বামীকে খুনের অভিযোগ,সাংবাদিক বৈঠক পুলিশের
- রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রায় ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের; মৃতের বাড়িতে শোকের ছায়া
সামশেরগঞ্জের চকসাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৪ চাকা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির - ফারাক্কায় ধানখেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা দেহ উদ্ধার, ঝাড়খণ্ড সীমান্তে চাঞ্চল্য
- ধুলিয়ান গঙ্গাঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন, তৎপর পুলিশ-প্রশাসন
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- সামশেরগঞ্জের বেতবোনায় প্রশাসনের উদ্যোগে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
- ধুলিয়ানে পুজোর উপহার, শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ চুন্নুর।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- অনাস্থার পর নতুন বোর্ড, ভাসাইপাইকড় পঞ্চায়েতের প্রধান-উপপ্রধানকে সংবর্ধনা নুর আলমের
- কবিতা - লড়াই
- কবিতা - একটি অবাস্তব সত্য
- আসামে ১৭ টি জেলায় নতুন ডিসি
- হেডিংঃসরনা ধর্মের স্বীকৃতির দাবী আদিবাসী সমাজের সভায়
- মালে শুরু হলো সপ্তদশ বার্ষিকী সাংস্কৃতিক বিচিত্রানুষ্ঠান
- চাঁচলকে পুরসভা করার প্রস্তাব মৌসমকে
- শীতের মরশুম শুরু হতেই খেঁজুর গাছের রস সংগ্রহে ব্যাস্ত গাছিরা
- মৌসম বেনেজির নুরের নির্দেশে বুথে বুথে জনসংযোগ যাত্রা শুরু
- আন্তর্জাতিক যোগদিবস পালিত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে
- বিদ্যুতের তার ছিড়ে তরিৎপিষ্ট হয়ে চার গরুর মৃত্যু নাগরাকাটায়
- প্রধান শিক্ষকের অবসরের বিদায় অনুষ্ঠানে কান্নায় ভেঙে পড়েন ছাত্রর
- দুই লক্ষ টাকার জালনোট সহ গ্রেফতার এক
- অসমের ২৫ জেলায় বন্যা
- লোকপূরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা আদিবাসী মহিলার
- পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুরু হলো দেবীপক্ষের সূচনা,
- ক্রাইম মনিটরিং সেলের পুলিশের জালে কোটি টাকা মূল্যের বিষসহ গ্রেফতা
- পার্থেনিয়াম নিধনে হাতে মাঠে নামলেন তুলসীহাটা পঞ্চায়েত
