লক্ষ লক্ষ টাকার কাট মানি নেওয়ার অভিযোগ পঞ্চায়েত প্রধান
হক নাসরিন বানু
প্রকাশিত: ৩ জুলাই ২০১৯ ০০ ১২ ৩৮ আপডেট: ৩ জুলাই ২০১৯ ০০ ১২ ৩৮
লক্ষ লক্ষ টাকার কাট মানি নেওয়ার অভিযোগ পঞ্চায়েত প্রধান ও মেম্বারের বিরুদ্ধে।
লক্ষ লক্ষ টাকা কাটমানি নেওয়ার অভিযোগ পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত মেম্বারের বিরুদ্ধে, রেহাই পায়নি নতুন বাড়ি পাওয়ার আশায় বুক বাধা ক্যান্সার আক্রান্ত পরিবার। মারাত্মক অভিযোগ উঠেছে মালদা ইংরেজবাজার ব্লকের নরহাটটা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান তজিবুর রহমান এবং গ্রাম পঞ্চায়েত সদস্য নাজেমা বিবির বিরুদ্ধে।অভিযোগ জানানো হয়েছে জেলাশাসক, মহকুমা শাসক এবং বিডিওকে। অভিযোগ একটি ভুয়ো প্রকল্পের মাধ্যমে এক ব্যক্তির জমিতে ফসল চাষ না করেই এক লক্ষ ছত্রিশ হাজার ৯৫০ টাকা তুলে নেয় স্থানীয় মেম্বার এবং প্রধান।শুধু তাই নয় স্থানীয় মেম্বার নাজেমা বিবি এবং প্রধান তজিবুর রহমানের বিরুদ্ধে ভুরি ভুরি কাটমানির অভিযোগ তোলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের নাগরাই গ্রামের বাসিন্দারা। যেখানে বাদ যায়নি ক্যান্সার রোগে আক্রান্ত পরিবার থেকে শুরু করে দুস্থ পরিবারগুলি।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে ঘর পাইয়ে দেওয়ার নাম করে কারো কাছ থেকে ৫০০০ তো কারো কাছ থেকে ১০ হাজার টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে গ্রাম পঞ্চায়েত সদস্য নাজেমা বিবির বিরুদ্ধে। রুমা খাতুন, সালেমা বিবি এদের অভিযোগ তারা টাকা দিয়েছেন ঘর পাবেন বলে। কিন্তু এখনো ঘর পাননি। তৃণমূল মেম্বারের কাছে ঘরের কথা বলতে গেলে তাদের হুমকি দেওয়া হচ্ছে। এমন অবস্থায় নাজেহাল গোটা গ্রামের মানুষ। তৃণমূল সরকারের প্রতি তাই তারা অনেহা প্রকাশ করে অন্য দলে যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।অন্যদিকে স্থানীয় বাসিন্দা সায়েদ শেখ, অভিযোগ করে বলেন কালিন্দী নদীর চরে তার জমি রয়েছে। সেই জমিতে কোন রকম চাষবাস করা হয়নি। অথচ তার জমিতে ফসল চাষ করা হয়েছে এইরকম একটি প্রকল্প দেখিয়ে স্থানীয় মেম্বার এবং প্রধান এক লক্ষ ছত্রিশ হাজার ৯৫০ টাকা তুলে আত্মসাৎ করেছে বলে অভিযোগ করেন তিনি। শুধু তিনি নয় গ্রামের আরো বেশ কয়েকজন বাসিন্দা জমি মালিক সায়েদ সেখের এই অভিযোগে সহমত জানিয়ে অভিযোগ করেছেন। ইতিমধ্যে এই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি নিয়ে মহকুমা শাসক, জেলা শাসক এবং মালদা ইংরেজবাজার বিডিও কে একটি লিখিত অভিযোগ দিয়েছেন গোটা গ্রামের মানুষ। তারা দাবি তুলেছেন অভিযুক্তদের যাতে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হয় প্রশাসনের তরফ থেকে। গোটা গ্রামের মানুষ তাদের এই দুর্নীতির শিকার হয়েছেন।
আমরা এই অভিযোগ নিয়ে কথা বলার চেষ্টা করেছিলাম প্রধান তজিবুর রহমান এবং গ্রাম পঞ্চায়েত সদস্য নাজেমা বিবির সাথে। তবে এই বিষয়ে ক্যামেরার সামনে আসতে চাননি প্রধান এবং গ্রাম পঞ্চায়েত সদস্য।
এই বিষয়ে মালদা ইংরেজ বাজার ব্লকের বিডিও সুস্মিতা সুব্বা জানান, অভিযোগ পত্র পেয়েছেন বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- চোর সন্দেহে গণপিটুনিতে মৃত যুবকের পরিবারের পাশে রাজ্য সরকার
- জয়দেবপুর-ঈশ্বরদী ডুয়েল গেজ রেল লাইনসহ ৪৩ প্রকল্প একনেকে
- হরিশ্চন্দ্রপুর স্টেশনে ট্রেনের দাবিতে রেল অবরোধ
- বন দপ্তরের গাফিলতিতে মৃত্যু বিরল প্রজাতির সাপের
- বাংলার রূপকার ডঃ বিধান চন্দ্র রায়ের ১৩৭ তম জন্ম দিবস উদযাপন
- শিশু সুরক্ষা ও সাংবাদিকের ভূমিকা
- ঋণের সুদ ৯ শতাংশ করতে ব্যাংকগুলোর টালবাহানা
- ধুঁকছে নতুন তিন ব্যাংক
- চাঁচল-আশাপুর রাজ্য সড়কে দিন দুপুরে লক্ষাধিক টাকা ছিনতাই ব্যবসায়ীর
- শাক সবজির দাম আকাশছোঁয়া, বিপাকে সাধারণ মানুষ
- চাঁচল মহকুমা আদালত থেকে ধরা পরলো ভুয়ো আইনজীবী।
- দক্ষিণ ভারতের দখলে মালদার আম বাজার
- এআইউডিএফের প্রধান বদরুদ্দিন অসুস্থ,আরোগ্য কামনায় জমিয়তের
- মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত কলকাতা পুলিশ কর্মী
- খেলার মাঠ নির্বাচনী জনসভা করার জন্য অভিযোগ বিজেপির বিরুদ্ধে
