ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

আসন্ন বিধানসভার উপনির্বাচন উপলক্ষে বর্ণাঢ্য মহামিছিল হবিবপুরে

হক নাসরিন বানু

প্রকাশিত: ১৪ মে ২০১৯ ২২ ১০ ১৯   আপডেট: ১৪ মে ২০১৯ ২২ ১০ ১৯

মালদা

মঙ্গলবার মালদা হবিবপুরের আসন্ন বিধানসভার উপনির্বাচন উপলক্ষে মা মাটি মানুষের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী অমল কিস্কুর সমর্থনে মালদা বামনগোলা ব্লকের পাকুয়াহাট এলাকায় এক বর্ণাঢ্য মহামিছিল ও ছোট নির্বাচনী সভা আয়োজন করা হয়। এই দিনের মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী, এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বাচ্চু হাসদা , মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ডাঃ মোয়াজ্জেম হোসেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মৌসম বেনাজির নূর , বিধায়িকা দিপালী বিশ্বাস , মালদা জেলার রতুয়া ২ নম্বর ব্লকের তৃণমূল পর্যবেক্ষক দেবপ্রিয় সাহা, মালদা জেলার তৃণমূল যুব সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মন্ডল সহ জেলা ও ব্লক নেতৃত্ববৃন্দ। এই দিনে মিছিলের মাধ্যমে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী সাধারণ মানুষের কাছে গিয়ে মা মাটি মানুষের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী অমল কিস্কুকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার আহবান জানাই।

Puspaprovat Patrika