কমিউনিটি ব্যাংকের শেয়ার ধারণে আইন শিথিল
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ২ নভেম্বর ২০১৮ ১৯ ০৭ ২৯ আপডেট: ২ নভেম্বর ২০১৮ ১৯ ০৭ ২৯
‘কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড’-এর শেয়ার ধারণে ব্যাংক-কোম্পানি আইনের সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য নয় বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। যা ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে অপর এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আহমেদ জামাল স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে- ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ (২০১৮ পর্যন্ত সংশোধিত) এর ২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট কর্তৃক ‘কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড’-এর শেয়ার ধারণের ক্ষেত্রে উক্ত আইনের ১৪ক(১) ধারা প্রযোজ্য হবে না মর্মে ঘোষণা করল।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) আবু ফরাহ মো. নাছের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে- ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ (২০১৮ পর্যন্ত সংশোধিত)-এর ১২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট কর্তৃক ‘কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড’-এর শেয়ার ধারণের ক্ষেত্রে উক্ত আইনের ১৪ক(১) ধারা প্রযোজ্য হবে না মর্মে ঘোষণা করেছে। এ বিষয়ে বিষয়ে বাংলাদেশ ব্যাংক কর্তৃক পহেলা নভেম্বর জারিকৃত প্রজ্ঞাপন নং-বিআরপিডি(পি৩)/৭৪৫(৭১)/২০১৮-৮৩৩৪ এর অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এর সঙ্গে সংযুক্ত করা হলো।
ব্যাংক-কোম্পানি আইনের ১৪ক(১) ধারায় বলা হয়েছে- কোনো ব্যক্তি, কোম্পানি বা একই পরিবারের সদস্যদের মধ্যে ব্যাংকের শেয়ার কেন্দ্রীভূত করা যাবে না এবং কোনো ব্যক্তি, কোম্পানি বা কোনো পরিবারের সদস্যরা একক, যৌথ বা উভয়ভাবে কোনো ব্যাংকের শতকরা দশ ভাগের বেশি শেয়ার ক্রয় করবেন না।
বাংলাদেশ ব্যাংক বলছে- কমিউনিটি ব্যাংকের ক্ষেত্রে ১৪ক(১) ধারা প্রযোজ্য হবে না। এক্ষেত্রে ১২১ ধারার ক্ষমতার কথা বলা হয়েছে।
ব্যাংক-কোম্পানি আইনের ১২১ ধারায় বলা হয়েছে- [বাংলাদেশ ব্যাংক, সরকারের সহিত পরামর্শক্রমে], সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, ঘোষণা করতে পারে যে, এই আইনের সকল বা কোনো বিশেষ বিধান, কোনো নির্দিষ্ট ব্যাংক-কোম্পানি বা সকল ব্যাংক-কোম্পানির ক্ষেত্রে, সাধারণভাবে বা প্রজ্ঞাপনে নির্ধারিত কোনো মেয়াদকালে প্রযোজ্য হবে না।
উল্লেখ করা যেতে পারে, কমিউনিটি ব্যাংক লিমিটেড পুলিশ সদস্যদের বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের অর্থায়নে গঠিত হচ্ছে। ব্যাংকটিকে প্রাথমিক অনুমোদনের পর গত সোমবার (২৯ অক্টোবর) চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- কবিতা - টাকা
- সিসিটিভি ও মোবাইল ডেটার সূত্রে ২৪ ঘণ্টায় ফরাক্কা খুনের কিনারা, গ্রেফতার মূল অভিযুক্ত
- সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক, উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ
- পরকীয়ার সন্দেহে স্বামীকে খুনের অভিযোগ,সাংবাদিক বৈঠক পুলিশের
- রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রায় ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের; মৃতের বাড়িতে শোকের ছায়া
সামশেরগঞ্জের চকসাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৪ চাকা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির - ফারাক্কায় ধানখেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা দেহ উদ্ধার, ঝাড়খণ্ড সীমান্তে চাঞ্চল্য
- ধুলিয়ান গঙ্গাঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন, তৎপর পুলিশ-প্রশাসন
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- সামশেরগঞ্জের বেতবোনায় প্রশাসনের উদ্যোগে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
- ধুলিয়ানে পুজোর উপহার, শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ চুন্নুর।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- SIR আবাস ও অন্নপূর্ণা—৮ দফা দাবিতে ফরাক্কা BDO-কে কংগ্রেসের ডেপুটেশন
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- চোর সন্দেহে গণপিটুনিতে মৃত যুবকের পরিবারের পাশে রাজ্য সরকার
- জয়দেবপুর-ঈশ্বরদী ডুয়েল গেজ রেল লাইনসহ ৪৩ প্রকল্প একনেকে
- হরিশ্চন্দ্রপুর স্টেশনে ট্রেনের দাবিতে রেল অবরোধ
- বন দপ্তরের গাফিলতিতে মৃত্যু বিরল প্রজাতির সাপের
- বাংলার রূপকার ডঃ বিধান চন্দ্র রায়ের ১৩৭ তম জন্ম দিবস উদযাপন
- শিশু সুরক্ষা ও সাংবাদিকের ভূমিকা
- ঋণের সুদ ৯ শতাংশ করতে ব্যাংকগুলোর টালবাহানা
- ধুঁকছে নতুন তিন ব্যাংক
- চাঁচল-আশাপুর রাজ্য সড়কে দিন দুপুরে লক্ষাধিক টাকা ছিনতাই ব্যবসায়ীর
- শাক সবজির দাম আকাশছোঁয়া, বিপাকে সাধারণ মানুষ
- চাঁচল মহকুমা আদালত থেকে ধরা পরলো ভুয়ো আইনজীবী।
- দক্ষিণ ভারতের দখলে মালদার আম বাজার
- এআইউডিএফের প্রধান বদরুদ্দিন অসুস্থ,আরোগ্য কামনায় জমিয়তের
- মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত কলকাতা পুলিশ কর্মী
- খেলার মাঠ নির্বাচনী জনসভা করার জন্য অভিযোগ বিজেপির বিরুদ্ধে
