ফণী সাইক্লোনের প্রভাবে বৃষ্টিতে উপকৃত মালদার লিচু চাষীরা
হক নাসরিন বানু
প্রকাশিত: ৬ মে ২০১৯ ২০ ০৮ ৩৭ আপডেট: ৬ মে ২০১৯ ২০ ০৮ ৩৭
মালদা
'ফণী' সাইক্লোন বহু মানুষের কাছে ক্ষতির কারণ হয়ে উঠলেও,ফনী সাইক্লোন এর প্রভাবে বৃষ্টিতে উপকৃত মালদার লিচু চাষিরা। প্রখর রোদের কারণে লিচুর ফলনে পচন দেখা দিতে শুরু করেছিল। কিন্তু দুদিনের ঝড়ো হাওয়া এবং টানা বৃষ্টিতে সেই ছত্রাক জাতীয় রোগ পোকার আক্রমণ একেবারে দূর হয়ে গিয়েছে। যার ফলে মালদার লিচু চাষিদের মুখে হাসি ফুটেছে। এবারে লিচুর ফলন ভালো হওয়ার আশঙ্কায় রয়েছেন জেলার চাষীরা। আর্থিক দিক দিয়েও লাভের অংকটা বেশ ভালো হবে বলেই এখন থেকে আশায় বুক বেঁধে রয়েছেন মালদার লিচু চাষীরা। উদ্যানপালন দপ্তরের উপ অধিকর্তা রাহুল চক্রবর্তী জানিয়েছেন, মালদা জেলায় প্রায় ১৩ হাজার হেক্টর জমিতে লিচু চাষ হয়ে থাকে। কালিয়াচক ১,২,৩ ব্লকে লিচু সব থেকে বেশি চাষ হয় । এছাড়াও ইংরেজবাজার, রতুয়া ১,২ ব্লকের লিচু চাষ হয়ে থাকে । এবছর প্রায় ১৫ হাজার মেট্রিক টন লিচু উৎপাদনের সম্ভাবনা রয়েছে। যা গতবারের থেকে অনেকটাই বেশি। গত বছর ১০ হাজার মেট্রিকটন লিচু উৎপাদন হয়েছিল জেলায়। কিন্তু এবারে ফণী সাইক্লোনের জন্য যে বৃষ্টির হয়েছে। তাতে লিচুর ফলনের গোড়া শক্ত হয়েছে। উৎপাদনের মাত্রা অনেকটাই বাড়িয়ে দিবে বলে আশঙ্কা করা হচ্ছে। কালিয়াচক ৩ ব্লকের কুম্ভিরা গ্রামের লিচু চাষি আহমেদ হোসেন , বদরুদ্দীন বিশ্বাস, খুরশেদ আলম জানিয়েছেন,এপ্রিল মাসের মাঝামাঝি থেকে প্রখর রোদের তাপ শুরু হয়েছে। লিচু গাছে ফল ধরতে শুরু করেছে। এখন সবুজ ও মাঝারি অবস্থায় লিচু রয়েছে । এরই মধ্যে প্রখর দাবদহের কারণে লিচুর ফলনে গোড়া পচা রোগ শুরু হয়েছিল। ফলের গোড়া কালো হয়ে ঝরে পড়ছিল। এই নিয়ে দুশ্চিন্তায় পড়েছিলেন চাষিরা। অনেকেই বাগানে রাতদিন এক করে স্প্রে করা শুরু করেছিলেন। কিন্তু তাতে যথেষ্ট সমস্যার সমাধান হচ্ছিল না। তবে হঠাৎ করে ঝড়ের মধ্যেই বৃষ্টিতে সব সমস্যার সমাধান হয়ে গিয়েছে। মালদায় ঝড়ের প্রকোপ না থাকলেও দুদিনের অঝোরে বৃষ্টিতে লিচুর ফলন রোগপোকার দূর হয়েছে। এই বৃষ্টিতে আর ছত্রাকজাতীয় রোগের আক্রমণ হবে না বলেই মনে করা হচ্ছে । লিচুর গোড়া শক্ত হয়ে গিয়েছে। এমনকি লিচু খুব সুন্দর হবে। ফণী ঝড় লিচু চাষিদের মুখে হাসি ফুটিয়েছে। উদ্যান পালন দফতর সূত্রে জানা গিয়েছে, এবার আবহাওয়া অনুকূল থাকায় 'আরলি গুটি' জাতের লিচু চাষ ভালো হয়েছে । মে মাসের শেষ সপ্তাহের মধ্যে এই লিচু বাজারে চলে আসবে। এছাড়াও 'আর্লি বোম্বাই ' জাতের লিচু কয়েকদিন পরেই বাজারে নেমে যাবে।উদ্যানপালন দপ্তরের মালদার উপ অধিকর্তা রাহুল চক্রবর্তী জানিয়েছেন, এবছর ৯০ শতাংশ লিচুর বাগানে ফলন এসেছে । আবহাওয়া অনুকূল থাকার কারণে লিচু চাষিরা ভালো লাভ করতে পারবেন । দু'দিনের বৃষ্টিতে রোগ পোকার আক্রমণ অনেকটাই দূর হয়েছে। তবে এবছর মালদা লিচু বাইরে রপ্তানি করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- চোর সন্দেহে গণপিটুনিতে মৃত যুবকের পরিবারের পাশে রাজ্য সরকার
- জয়দেবপুর-ঈশ্বরদী ডুয়েল গেজ রেল লাইনসহ ৪৩ প্রকল্প একনেকে
- হরিশ্চন্দ্রপুর স্টেশনে ট্রেনের দাবিতে রেল অবরোধ
- বন দপ্তরের গাফিলতিতে মৃত্যু বিরল প্রজাতির সাপের
- বাংলার রূপকার ডঃ বিধান চন্দ্র রায়ের ১৩৭ তম জন্ম দিবস উদযাপন
- শিশু সুরক্ষা ও সাংবাদিকের ভূমিকা
- ঋণের সুদ ৯ শতাংশ করতে ব্যাংকগুলোর টালবাহানা
- ধুঁকছে নতুন তিন ব্যাংক
- চাঁচল-আশাপুর রাজ্য সড়কে দিন দুপুরে লক্ষাধিক টাকা ছিনতাই ব্যবসায়ীর
- শাক সবজির দাম আকাশছোঁয়া, বিপাকে সাধারণ মানুষ
- চাঁচল মহকুমা আদালত থেকে ধরা পরলো ভুয়ো আইনজীবী।
- দক্ষিণ ভারতের দখলে মালদার আম বাজার
- এআইউডিএফের প্রধান বদরুদ্দিন অসুস্থ,আরোগ্য কামনায় জমিয়তের
- মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত কলকাতা পুলিশ কর্মী
- খেলার মাঠ নির্বাচনী জনসভা করার জন্য অভিযোগ বিজেপির বিরুদ্ধে
