ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

অনুষ্ঠিত হল গুণীজন সংবর্ধনা ও বিশেষ আলোচনা চক্র

অনুষ্ঠিত হল গুণীজন সংবর্ধনা ও বিশেষ আলোচনা চক্র 

মোঃ ইজাজ আহামেদ 

 

ব্যারাকপুর, ২রা আগস্ট ২০২৫: নব ব্যারাকপুরে ২রা আগস্ট আম্বেদকর কালচারাল কলেজ, নিউ ব্যারাকপুর আম্বেদকর ফাউন্ডেশন ও নিউ ব্যারাকপুর পিপলস এডুকেশন সোসাইটির পরিচালনায় বাবাসাহেব আম্বেদকর সহ গুরুচাঁদ ঠাকুর, গৌতম বুদ্ধ, মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল, কাজী নজরুল ইসলাম, কৃত্তিবাস ওঝা, রবীন্দ্রনাথ ঠাকুর স্মরণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন সমীরেশ্বর ব্রহ্মচারী। উদ্বোধনে উপস্থিত ছিলেন স্বামী অত্রদানন্দ, ডাক্তার হাসিবুর রহমান চৌধুরী, ডক্টর অপূর্ব কুমার বিশ্বাস, ডঃ দীপা দাস, অধ্যাপক ডক্টর বঙ্কিমচন্দ্র মন্ডল, জয়া বসু, দেবিকা বন্দ্যোপাধ্যায়, লীলাবতী বিশ্বাস এবং আম্বেদকর কালচারাল কলেজের সম্পাদক দিলীপ বিশ্বাস। বক্তব্য রাখেন বিধায়ক এবং দলিত সাহিত্য একাডেমীর সভাপতি বিখ্যাত সাহিত্যিক মনোরঞ্জন বেপারী ও দলিত সাহিত্য একাডেমীর সহ-সভাপতি ডক্টর আশিস হীরা, অধ্যাপক ডক্টর বঙ্কিমচন্দ্র মন্ডল - রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, অধ্যক্ষ ইন্দ্রমোহন মন্ডল, ডক্টর প্রীতি রায় - অধ্যাপক যাদবপুর বিশ্ববিদ্যালয়, ডক্টর শেখ কামাল উদ্দিন - অধ্যক্ষ হিঙ্গলগঞ্জ কলেজ, ডাক্তার শ্যামল বিশ্বাস (সিএমওএইচ), অশোক দাস - সভাপতি ভারতীয় দলিত সাহিত্য একাডেমী পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি, অধ্যাপক দীপক বিশ্বাস, অধ্যাপক পঙ্কজ মন্ডল, আচার্য মনোরঞ্জন হালদার। সংগীত পরিবেশন করেন ইয়াসিন শেখ লোকসংগীত শিল্পী, বাউল গনেশ চন্দ্র রায় । কবিতা আবৃত্তি করেন বাচিক শিল্পী জয়া বসু , দেবিকা বন্দোপাধ্যায়, মনিন্দ্র হালদার, মনোজিৎ মল্লিক, স্বপন নাথ, অত্রি চক্রবর্তী, ফিরোজা বেগম, সিরাজুল ইসলাম ঢালী, ইউসুফ মল্লিক, প্রতিভার সন্ধানে পত্রিকার সম্পাদক ইউসুফ মোল্লা, বিকাশ রঞ্জন বর, বিমল পোদ্দার ডক্টর প্রতাপ রঞ্জন হাজরা , ডক্টর নিশীদ রঞ্জন দাস, অধ্যাপক কানাইলাল বিশ্বাস, ডক্টর কৌশিক হালদার, মাসুদ রেজা, ডক্টর শাহনওয়াজ খান, মল্লিকা রায়, দশমিক পলাশ, সাংবাদিক ব্যোমকেশ মজুমদার প্রমুখ। এদিন প্রায় দুই শতাধিক গুণীজন উপস্থিত ছিলেন।

 

 

০৬:৪৩ পিএম, ৪ আগস্ট ২০২৫ সোমবার

একগুচ্ছ কবিতা





আমরা জলের বরফ সন্তান
        হান্নান বিশ্বাস

আমরা এখন
বধির এক ধ্বংসের সাথে সহবাস করছি

ইতিহাস একটা বুনোহাঁস
আমরা তাকে শিকারীর মত ফাঁকা আওয়াজে
উড়িয়ে দিই

বুনো হাতির মতো
গর্জন করলে হয়তো বেঁচে যেতে পারতাম
নিকাশি ব্যবস্থা নেই আমাদের

আনমনা পশুরা
ফিঙেরা পিঠে বসে ছিঁড়ে খায় ঘাসফড়িং
একটা অর্ধমৃত চারণভূমি

শিকড় হীন বাতাস
গাছের আধমরা পাতা ঝরিয়ে খাচ্ছে
গুঁড়ি টা একটা ক্রিস্টালের মত

জল একটা প্রসূতি মা
শীততাপ নিয়ন্ত্রিত নদীর কাঠামো

আমরা জলের বরফ সন্তান




জোনাকিরা অনন্ত আঁধারে
        হান্নান বিশ্বাস

নিরক্ষর রাত
একটা চাঁদের জন্ম দিলে
একটা বিকলাঙ্গ আকাশ মাথার উপর ডানা ঝাপটায়

বাতাস এক অন্ধ ভিখারী
একই ঝুলিতে শ্বাস আর দীর্ঘশ্বাস

প্রতিধ্বনিত দু-পাড়েই

বধির জলস্রোত
দৃষ্টিতে বাঁশের সাঁকোয় সময় উত্তীর্ণ ক্যালেন্ডার

সাগর একমাত্র ঠিকানা

জীবনের পাতায়
শঙ্খচিলের নিষ্ঠুর কাব্যকথা
জীভের লালায় সিক্ত ইতিহাসের পাণ্ডুলিপি

পরিযায়ী সূর্য দিনের সীমারেখায় বন্দী
জোনাকিরা অনন্ত আঁধারে



চোয়ালের আঁচিলে ঠোকর দিলে
    হান্নান বিশ্বাস

কাকেরা
চোয়ালের আঁচিলে ঠোকর দিলে
শরীর জুড়ে একটা সুনামি আছড়ে পড়ে

মাছিরা
দেহ রস খেতে বসলে
রিখটার স্কেলে একটা মৃদু কম্পন অনুভূত হয়

বোলতায়
হুল ফুটিয়ে দিলে তো
শরীর এক আগুন যন্ত্রনায় জ্বলে ওঠে

চোষক নলে
মুখ লাগিয়ে মশা রক্ত চুষে নিলে
আমরা হাত বুলিয়ে থাকি

জোনাকিরা
আলোর মালা নিয়ে এলে
আমরা নিয়ন আলো ছড়িয়ে দিই



বাসি শব্দ নুন ছিটিয়ে খাই
       হান্নান বিশ্বাস

মাটিতে কম্পন হলে
কঙ্কাল থেকে পাঁজর ভাঙ্গার শব্দ অনুভূত হয়
হৃদয়ে গভীর রক্তোচ্ছ্বাস

পূর্ণিমার রাত একটা
মরা কোটাল উপহার দিলে
অমাবস্যা সাগরের বুকে ভরা কোটাল নিয়ে আসে

জল প্রবাহ
হঠাৎই বাঁক নিলে নদীর পাঁজর ভাঙে
ওপারে সাদা বালির চর

বাতাস মোচড় খেলে
একটা ঘূর্ণির অভিঘাতে শিকড়ে কম্পন
বসতির অনাকাঙ্ক্ষিত বন্ধ্যাত্ব

আমি টাটকা শব্দগুলো
ঝাঁট দিয়ে গুছিয়ে রাখি ইতিহাসের ডাস্টবিনে
বাসি শব্দ নুন ছিটিয়ে খাই




ট্রেডমিল আমাদের হাঁটা পথ
      হান্নান বিশ্বাস

নাক্ষত্রিক ছায়া পথ
আমরা মেঘের ভেলায় লক্ষ্যহীন যাত্রী

মুখ বন্ধ হাওয়ার বস্তা
মৃত্যুর পরেও শ্বাস নিতে পারছি তাই

ট্রেডমিল আমাদের হাঁটা পথ

হাতঘড়ি টা
টিক টিক আওয়াজে ঠেলছে সময়

মৌমাছিরা
জোনাকির মুখোশে পথ দেখায়

আমাদের সরণ শূন্য

মনের আঙ্গিনায়
বাড়ছে বাহারী ক্যাকটাসের চাষ

ধর্ম পুকুরে
পানকৌড়ির পূণ্যস্নান


*কবিতাগুলি কবির কাছ থেকে সংগ্রহ করা হয়েছে মোঃ ইজাজ আহামেদ- এর দ্বারা*

০৩:২০ পিএম, ৩ আগস্ট ২০২৫ রোববার

অনুগল্প - অশ্রু

 

 

অশ্রু 

মোঃ ইজাজ আহামেদ 

 

এসেছে আষাঢ় মাস। পুকুরে-নদীতে উঠেছে খুশির ঢেউ। আকাশের মাঠে আনন্দে খেলছে মেঘশিশুরা। বৃষ্টি নামছে। মাটির মাঠে খেলছে ছেলেরা। আনন্দে বৃষ্টির ফোঁটারা লাফাচ্ছে, লাফাচ্ছে ছেলেপুলেরা। গাছের পাতারা নাচছে। ছাদে সঙ্গীত জুড়েছে বৃষ্টিরা। 

 

              বৃষ্টিতে স্নানরত ও বৃষ্টির মিউজিকে বিমোহিত ছাদের নিচে জানালার ধারে দাঁড়িয়ে বাইরে দুঃখ ভরা নয়নে চেয়ে আছে ছয় বছরের ফাইয়াজ। সে একটি নামিদামি বেসরকারি স্কুলে ভর্তি হয়েছে, প্রথম শ্রেণিতে পড়ে। ভর্তি হওয়ার পর থেকে শুধু পড়ার চাপ। তার আর্থিক স্বচ্ছল বাবা-মা কয়েকটি গৃহ শিক্ষক নিযুক্ত করেছে যাতে সে গ্রামের ছেলেদের সঙ্গে মেশার অবসর না পায়। তারা মনে করে পাড়ার ছেলেদের সঙ্গে মিশলে ছেলে ভালোভাবে মানুষ হবে না, পড়াশোনায় অমনোযোগী হয়ে উঠবে। সকালে টিউশন, তারপর স্কুল, স্কুল থেকে ফিরে আবার টিউশন, শুধু হাত-মুখ-পা ধোয়া ও খাবার খাওয়ার জন্য ঘণ্টা খানেকের বিরতি তার জন্য বরাদ্দ। আজ মুষলধারে বৃষ্টি হওয়ায় শিক্ষক মহাশয় আসেননি। 

 

         তাই জানালার বাইরে ছেলেগুলোর দিকে তাকাবার সময় পেয়েছে ফাইয়াজ আর তার মনে তাদের সঙ্গে খেলার বাসনা তাড়না দিচ্ছে। সে জানে তার বাবা-মা মনের ইচ্ছা পূরণ করতে দেবে না তবুও সে তার মনের আকাঙ্ক্ষা দমিয়ে রাখতে পারল না। সে বলে উঠল, "মা দেখ, ছেলেগুলো বৃষ্টিতে ভিজে খেলছে আর কত আনন্দ করছে! আমিও তাদের সঙ্গে খেলতে চাই।" তার মা বলল, "না বাবা না, তোমার ঠান্ডা লেগে যাবে। ছেলেগুলো ভালো না, তারা পড়াশোনা করে না, সারাদিন টো টো ঘুরে আর খেলে, পড়তে বসার নামই নেয় না। তোমাকে ভালো করে পড়াশোনা করে মস্ত বড় মানুষ হতে হবে। আর তাদের সঙ্গে মেশার কথা মুখে উচ্চারণ করো না, তোমার আব্বু শুনলে তোমাকেও বকবে আর আমাকেও বকা দেবে। তুমি তো জানো সে কত রাগী!" ফাইয়াজ বলল, "ঠিক আছে মা, আমি আর বলব না।"  

 

                তার মা ঘর থেকে বেরিয়ে যায় আর সে বাইরে হাত বাড়িয়ে অপলক দৃষ্টিতে চেয়ে থাকে। তার হাতে টপ টপ করে পড়ে আকাশের অশ্রু, তার চোখ থেকেও গাল বেয়ে চুঁইয়ে পড়ে জলের ফোঁটা। সে মনে মনে ভাবে স্কুলে ভর্তি হওয়ার আগে তার দিনগুলো কত সুন্দর ছিল! সে সারাদিন আপন মনে খেলত, তার খেলার সাথি ছিল অনেক ধরনের খেলনারা। বড়দের ফোনে কথা বলতে দেখে সেও হাতে কোনো খেলনা বা কাঠের টুকরো বা কোনো কিছু মোবাইল ভেবে কানে ধরে খেলনাদের সাথে কথা বলত। এখন শুধু পড়া আর পড়া। তার যত রাগ স্কুলের উপর গিয়ে পড়ে। পিঠে ব্যাগভর্তি বই-খাতা বয়ে নিয়ে যেতেও তার মনোকষ্ট হয়, তার অবাক লাগে। তার শৈশবটাই কেড়ে নেওয়া হচ্ছে। প্রতিযোগিতার চাপে হাঁপিয়ে উঠছে শৈশব, শৈশবের আনন্দ ক্রমশ ম্লান হয়ে যাচ্ছে। কালো আকাশের পানে বিস্মিত মনে অশ্রুসিক্ত ঝাপসা নয়নে তাকাল ফায়াজ। 

 

©® মোঃ ইজাজ আহামেদ (©®Md Ejaj Ahamed)

০১:৪৬ পিএম, ৩ আগস্ট ২০২৫ রোববার

Poems

Trust 

Nilufar Tokhtaboyeva (Uzbekistan) 

 

I must justify my parents' trust

May their joy be like a poplar

The heart feels victories ahead

Father and mother are ahead

 

You will see that your daughter will surely succeed

Bad gossip goes beyond words

When enemies block the path, she gathers strength

Father and mother are ahead

 

If only our hearts were clean from dirt

Those flowers that could not see us withered

You gave us confidence, our hearts were filled

Father and mother are ahead

 

 

Poetry

Nilufar Tokhtaboyeva (Uzbekistan) 

 

A heart familiar with poetry

They make it look like a lily

And hearts without poetry

They are as cold as winter

 

These words are not in vain

They are taken from this life

There is nothing wrong with a book

They are given such a status

 

Oh, poetry has put me in a grassy meadow

With those I have written

If I could go far

 

People do not quite understand

What these verses are

Thinking about it, I now know

The unity of seven dimensions

 

I spread poems when I write

A poem that gives peace to the heart

I have fit the worlds into it

In my opinion, this is the greatest party

 

 

Nilufar Tokhtaboyeva

(Uzbekistan) was born on September 16, 2007. She is an 11th grade student at school No. 6 in Kosonsoy district, Namangan region. She is the youngest of 3 children in the family. In her free time, she actively participates in various clubs and courses.                                

 

 

 

*Collected from the poetess by Md Ejaj Ahamed*

 

 

 

 

০৫:২৪ পিএম, ২৮ জুলাই ২০২৫ সোমবার

Poems

 

 

Reside in My Heart

Nageh Ahmed (Egypt)

 

Reside in my heart, don't leave it

For the heart protects its lovers

Rise, heart, revolt

Live free, don't live in confusion

Empty its cities of me, I will empty it

Of all fear

Of what you suffer

Abandon the distances of meeting

Travel where its heights reside

Above the mountains or the clouds

You may be the feet of its footsteps

Before the blossoming flowers of its breasts

Untie it from its oppressors

Over every inch you set your feet on

Where your beloved, the angel, is among its inhabitants

Raise the cry of love

Hidden behind the hidden

Swim a sea in the clear sky

Embrace the encounter and the one thrown at it

Save it from it, build its lands

How many times have the masters stolen you from me! And they hid you even from his sight.

They filled the space with dust.

So he could not see you, or you could not see him.

The mines of a magician who is hostile to him.

Whoever comes first has the right to it.

A cursed race that rules and controls it.

Lost by deception, not to those who deserve it.

They do not deserve it.

Oh, I wonder!

The cure wept in fear.

When we withdrew from the battle of separation.

And everyone who strengthened it withdrew.

 

©®Nageh Ahmed, 

Egypt 

 

 

Oh Jailer

Nageh Ahmed (Egypt)

...

My eyes welled up

For a child who stumbled

And nibbled at the dust

Who interpreted his dreams

Dreaming of a nest in the Valley of the Kings

Who would be pleased

To rejoice at the chirping of birds

Or the singing of ants

He heard nothing but planes flying

Launching missiles

Followed by a howling cry

Calling on us weakly for his aid

Calling on us, his aid diminished

His pain even with his rising

To bring food for his family

In his darkness, oppressed

He suffered from oppression

Oh jailer, did you break his prison

With words that neither enriched nor satiated his hunger?

The hungry died

In a people who lived satiated

And the balance of life was disturbed

Some stood asleep

And others were blinded by the likeness of a butterfly and ostrich feathers

And the ghosts of haughtiness

Like a pumpkin, Dhul-Nun flatters

Climbs a gourd

Then like chaff, he staggers

Rescue no one

But rejoices

In the tragedy of death The reformer

Thank you, human conscience

fall..

In my blindness, the brilliance of silk, I have fun.

 

©® Nageh Ahmed,

Egypt

 

O Oppressor!

Nageh Ahmed (Egypt)

 

It is enough for you that your name is unjust.

O you who torment us with slander.

Suppose that by your actions a scholar has brought down upon us how many wraths.

A child eats sand.

Do you think yourself peaceful?

Or that you are the god of the world.

Or even a safe angel.

For every flaw in you, you commit a crime.

And people are eaten by the ashes.

O criminal by nature.

Return from our weak ones.

Ignorance inhabits the nations through you.

And misfortunes herald your end.

From the pain you cause us.

They gave you more than your reality.

They gave you a statue of bone.

And they dressed you in the decrees of wrath.

To be a misery for the wilderness, O idol.

We will not worship idols. We will not worship idols.

Even if they flow from the womb of generosity.

We will not surrender to your war.

You see the judgment upon souls.

You swore that you would not fulfill your oath.

You will not be just between people, O adversary.

You fought a fierce war.

A deserted devil, not a poor man.

In your land, he enjoys.

And death is a conquest at your hands.

The sword is the fate of a poet like a pen.

With the letter The speaker raises his voice.

Oh, truth, where are you? You are absent.

Justice is too heavy for the tongue to speak.

And the opinion is in a line in the sea.

He drowned, and we drowned with him. We stutter.

War has spread destruction.

And the universe screams: You are a criminal.

 

©®Nageh Ahmed,

Egypt

 

*Collected from the poet by Md Ejaj Ahamed*

০৫:২২ পিএম, ২৮ জুলাই ২০২৫ সোমবার

কবিতা - ফরমান

ফরমান

আবদুস সালাম

 

শকুনের ডানায় ভর করে আসে নগরীর অন্ধকার

বাইবেলের পাতা থেকে ঝরে যায় দুর্বিষহ নিঃস্ব দিন

 

ওরা মারিয়ামকেও ছাড়েনি অপবাদের কালি মাখাতে

সেদিন সূচিতার আর্তনাদে কেঁপে উঠেছিল নগরীর ভিত্ 

কৌমার্য হারানোর মিথ্যে অপবাদে পৃথিবীর পৃষ্ঠায় নেমেছিল অন্ধকার

 

কুয়াশার জঙ্গলে জটলা বেঁধেছিল সন্ন‍্যাস রঙের রাস্তা

শকুনের বলিষ্ঠ চিৎকারে বাইবেলের পাতায় নেমেছিল অন্ধকার

বলিষ্ঠ ফরমান জারি হয়েছিল নগরীর পাড়ায়

 

 

*কবির কাছ থেকে কবিতাটি সংগ্রহ করা হয়েছে মোঃ ইজাজ আহামেদ - এর দ্বারা *

০৫:২০ পিএম, ২৮ জুলাই ২০২৫ সোমবার

Puspaprovat Patrika