বিধানসভা ভোটের আগে জঙ্গিপুরে সাংগঠনিক রদবদলের ইঙ্গিত
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৫ ১১ ১১ ৩৭ আপডেট: ২৭ আগস্ট ২০২৫ ১১ ১১ ৩৭
সফিকুল ইসলাম, জঙ্গিপুর: ২০২৬ সালের রাজ্য বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুর সাংগঠনিক জেলায় বড়সড় রদবদলের ইঙ্গিত দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। মঙ্গলবার কলকাতার ক্যামাক স্ট্রিটে জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি তথা সাংসদ খলিলুর রহমান, চেয়ারম্যান জাকির হোসেন-সহ জেলার সমস্ত বিধায়ক ও শাখা সংগঠনের সভাপতিদের নিয়ে দীর্ঘ বৈঠক করেন তিনি। উল্লেখ্য, এর আগে অভিষেক ব্যানার্জি বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গেও বৈঠক করেছেন। এদিন বৈঠকে বিধায়ক জাকির হোসেন জানিয়েছেন,এদিনের বৈঠকে আগামী বছরের বিধানসভা নির্বাচনে দলের শক্তি বাড়ানোর রূপরেখা নিয়ে বিস্তর আলোচনা হয়। উপস্থিত একাধিক বিধায়কের মতে, অভিষেক ব্যানার্জি প্রত্যেক নেতার কাছ থেকেই মতামত শুনেছেন এবং এখন থেকেই মাঠে নেমে প্রচার ও প্রস্তুতি শুরু করার নির্দেশ দিয়েছেন। সাংসদ খলিলুর রহমান জানান, রাজ্য সম্পাদক অভিষেক ব্যানার্জির ডাকেই এদিনের বৈঠক হয়েছিল। দলের কার্যক্রম আরও সক্রিয়ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে একে অপরের সঙ্গে মতবিনিময় হয়। সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে যে দায়িত্ব রয়েছে, তা যথাযথভাবে পালন করার কথাও তিনি উল্লেখ করেন। গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে প্রশ্ন করা হলে খলিলুর রহমান স্পষ্ট জানিয়ে দেন, দলের ভেতরে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। তিনি বলেন, “আমরা ঐক্যবদ্ধভাবে আছি, এবং একসঙ্গে থেকেই কাজ করব। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংগঠনিক জেলা সভাপতিদের প্রতি মাসে অন্তত দু’বার পঞ্চায়েত সমিতির সভাপতি, প্রধান-উপপ্রধান ও শাখা সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করার নির্দেশ দেন। পাশাপাশি, দলের সমস্ত বিধায়ককে রাজ্য সরকারের ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচিতে নিয়মিত অংশগ্রহণের কথাও স্পষ্টভাবে জানিয়ে দেন তিনি। তবে বৈঠকের অন্যতম মূল আলোচ্য ছিল ব্লক স্তরের সাংগঠনিক রদবদল। দলীয় সূত্রে জানা গিয়েছে, গত লোকসভা ও বিধানসভা ভোটের ফল বিশ্লেষণ করে যেসব এলাকায় তৃণমূল আশানুরূপ ফল করতে পারেনি, সেখানে সাংগঠনিক ক্ষত মেরামতের পথ খুঁজছেন অভিষেক। একাধিক ব্লক সভাপতির কর্মক্ষমতা নিয়ে তিনি অসন্তুষ্ট বলেও খবর। ফলে কয়েকটি জায়গায় নতুন মুখ আসতে চলেছে। এমনকি নতুন ও পুরনো নেতৃত্বের ভারসাম্য রক্ষায় কিছু ব্লক ভেঙে সাংগঠনিক পুনর্গঠনও হতে পারে বলে দলীয় সূত্রে জোর জল্পনা।
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- কবিতা - টাকা
- সিসিটিভি ও মোবাইল ডেটার সূত্রে ২৪ ঘণ্টায় ফরাক্কা খুনের কিনারা, গ্রেফতার মূল অভিযুক্ত
- সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক, উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ
- পরকীয়ার সন্দেহে স্বামীকে খুনের অভিযোগ,সাংবাদিক বৈঠক পুলিশের
- রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রায় ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের; মৃতের বাড়িতে শোকের ছায়া
সামশেরগঞ্জের চকসাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৪ চাকা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির - ফারাক্কায় ধানখেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা দেহ উদ্ধার, ঝাড়খণ্ড সীমান্তে চাঞ্চল্য
- ধুলিয়ান গঙ্গাঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন, তৎপর পুলিশ-প্রশাসন
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- সামশেরগঞ্জের বেতবোনায় প্রশাসনের উদ্যোগে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
- ধুলিয়ানে পুজোর উপহার, শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ চুন্নুর।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- SIR আবাস ও অন্নপূর্ণা—৮ দফা দাবিতে ফরাক্কা BDO-কে কংগ্রেসের ডেপুটেশন
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- শিক্ষকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার
- বলির পাঁঠা অভিযোগ,ফরাক্কা থেকেই লড়াইয়ের হুঁশিয়ারি মনিরুলের
- মালদা টাউন স্টেশন
- লাভপুরে তারাশঙ্কর বইমেলা
- ট্রাক্টরের নিচে পিষ্ট হয়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু।
- বছর ভর কাজের দাবি সিভিকদের
- ইতিহাসের বানগড় রক্ষনাবেক্ষনের অভাবে আজ ব্রাত্য
- শুরু হলো 29 তম বার্ষিক মহা মিলন উৎসব
- বৃষ্টিতে জলমগ্ন ব্যস্ততম আশাপুর ষ্ট্যান্ড, দুর্ভোগে এলাকাবাসী
- অনলাইনে মোবাইল ফোন অর্ডার দিয়ে প্রতারণার শিকার খোদ বিজেপি সংসদ
- কাউন্সিলর শুভময় বসুর সহযোগিতায় দিদিকে বল কর্মসূচি
- কবিতা - একটা তুমি
- মালদা জেলা ৩১ তম বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে পুরাটুলি বড় শিব মন্দি
- শিক্ষার আলো ছড়াচ্ছেন শাকিলা
- বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ চাঁচলে
