ইডির তল্লাশিতে ফের গ্রেপ্তার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৫ ০৭ ০৭ ৫০ আপডেট: ২৬ আগস্ট ২০২৫ ০৭ ০৭ ৫০
শফিকুল ইসলাম শফিক, মুর্শিদাবাদ:
সোমবার সকালে ফের উত্তপ্ত মুর্শিদাবাদ। ইডির তল্লাশিতে গ্রেপ্তার হলেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। সকাল ঠিক ৬টা ৩০ মিনিটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র ১৪ জনের প্রতিনিধি দল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে হাজির হয় বড়ঞার বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে। শুরু হয় ব্যাপক তল্লাশি অভিযান।
টানা কয়েক ঘণ্টা ধরে চলে এই অভিযান। একইসঙ্গে রঘুনাথগঞ্জের পিয়ারাপুরে বিধায়কের শ্বশুরবাড়ি এবং মহিষগ্রামে বেসরকারি ব্যাংককর্মী রাজেশ ঘোষের বাড়িতেও কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে অভিযান চালানো হয়। হঠাৎ এই অভিযানে তিন এলাকাতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ২০২৩ সালে প্রথমবার গ্রেপ্তার হয়েছিলেন জীবন কৃষ্ণ সাহা। দীর্ঘদিন জেল হেফাজতের পর ২০২৪ সালে সুপ্রিম কোর্টের নির্দেশে জামিনে মুক্তি পান তিনি। বর্তমানে জামিনে মুক্ত থাকাকালীন ফের ইডির তল্লাশিতে নতুন চাঞ্চল্য তৈরি হয়েছে।
তল্লাশি চলাকালীন বিধায়ক নিজের মোবাইল ফোন বাইরে ঝোপের ভেতরে ছুঁড়ে ফেলেন। এর আগেও তিনি মোবাইল লুকোতে পুকুরে ফেলে দিয়েছিলেন, যা পরে উদ্ধার করা হয়েছিল। এবারও প্রায় একই কৌশল ব্যবহার করলেও শেষমেশ ফোন উদ্ধার করে ইডি। এরপরই তাঁকে গ্রেপ্তার করে তদন্তকারী সংস্থা। তাঁকে কলকাতায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে।
রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর। কংগ্রেস নেতা অধীর চৌধুরী কটাক্ষ করে বলেন—
“আগে সিবিআই, এবার ইডি। বারবার মোবাইল ছোঁড়া মানে এর ভেতরে নিশ্চিত গুরুত্বপূর্ণ তথ্য আছে। অথচ এত অভিযানের পরও ফল নেই। বাংলায় দুর্নীতির অভাব নেই, তৃণমূল নেতাদের দৌলতেই চুরি-দুর্নীতি অবলীলায় চলছে।”
বিজেপির নেতারাও কড়া ভাষায় বলেন—
“যদি অপরাধী না হন, তবে কেন বারবার ফোন লুকোনোর চেষ্টা করছেন? শিক্ষক নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়, জীবন কৃষ্ণ সাহা-সহ আরও অনেকে জড়িত। শুধু শিক্ষক নয়, খাদ্য, মাটি, বালুচুরি— সর্বত্র দুর্নীতি হয়েছে। অপরাধীদের যেন কঠোর শাস্তি দেওয়া হয়।”
এই অভিযানে বড়ঞা থেকে রঘুনাথগঞ্জ সর্বত্র কৌতূহল ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী নজরদারি জোরদার করেছে।
ফলত, জীবন কৃষ্ণ সাহার ফের গ্রেপ্তারকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা ও শোরগোল শুরু হয়েছে।
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- নাগরিকত্ব বিল
অসম হিন্দু বাঙ্গালীদের নির্বাচনী টোপ - তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন, ত্রাহি ত্রাহি অবস্থা আবালবৃদ্ধবনিতা
- উচ্চমাধ্যমিকে যুগ্মভাবে প্রথম শোভন মন্ডল ও রাজর্ষি বর্মন
- লোকসভা ভোটে ইভিএম-ভিভি প্যাড মেশিন থাকবে
- বাংলার সংখ্যালঘুদের এই মুহূর্তে ভরসা মমতা
- খাশোগি বের হন সুটকেসবন্দি লাশ হয়ে
- নাগরিকত্ব
অর্ধ উলঙ্গ প্রতিবাদে এআইউডিএফ - বিয়ের পীড়িতে বসলেন সাংসদ নুসরাত
- Contractual Worker Dies in Tragic Incident at Farakka NTPC
- ট্রাম্পের প্রতিটি সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে বিশ্বঃ খামেনি
- শিকলে বেঁধে রাখা হয়েছে মধ্যবয়স্ক এক আদিবাসী মহিলাকে।
- দু’টির বেশি সন্তান হলে ভোটাধিকার থাকবে না: রামদেব
- ভয়াবহ অগ্নিকান্ড
ঢাকায় ভয়াবহ আগুনে লাশের মিছিল - আদিবাসী নৃত্যে নির্বাচনী প্রচার তৃণমূল প্রার্থী মৌসমের
- জেল থেকে ছাড়া পেলেন আসিয়া বিবি
