ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বৃহস্পতিবার   ০৯ জুলাই ২০২৬   আষাঢ় ২৫ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

- আবার মালবাজার শহরে স্বাস্থ্যকর্মী সংক্রামিত উদ্বেগ শহরে

সংবাদদাতা মালবাজার

প্রকাশিত: ১৪ জুন ২০২০ ২৩ ১১ ৫৭   আপডেট: ১৪ জুন ২০২০ ২৩ ১১ ৫৭

আবার মালবাজার শহরে স্বাস্থ্যকর্মী সংক্রামিত উদ্বেগ শহরে। 
সংবাদদাতা, মালবাজার,১৩ জুন। আবারও মাল সুপার স্পেশালিটি হাসপাতালের এক স্বাস্থ্য কর্মীর দেহে মিললো কোরোনা পজিটিভ। এতেই উদ্বেগ ছড়ালো মালবাজার শহরের ৪ নম্বর ওয়ার্ডে। খবর আসতেই ওই স্বাস্থ্যকর্মী যে বাড়িতে ভাড়া থাকিতেন সেই বাড়ি স্যানেটাইজড করে সিল করে দেয় পৌরসভা। 
এর আগে গত ৬ জুন এই হাস্পাতালের এক নার্সের পজিটিভ ধরা পড়েছিল। যদিও সেই নার্স করোনা জয় করে সুস্থ হয়ে উঠেছেন। 
শুক্রবার মাল মহকুমা এলাকায় ২৫ জনের শরীরে নতুন করে পজিটিভ ধরা পড়ে। এরা সবাই পরিযায়ী শ্রমিক। বিভিন্ন কোয়ারান্টাইন সেন্টারে ছিল। কয়েকজন কোয়ারান্টাইন মেয়াদ শেষ করে বাড়ি ফিরে এসেছিল। 
স্বাস্থ্যকর্মীর সংক্রামণ ধরা পড়ার খবর প্রকাশ্যে আসতেই শহরে গুঞ্জন ওঠে। শুক্রবার খবর আসতেই শুক্রবার ওই পুরুষ স্বাস্থ্যকর্মীকে কোভিদ হাসপাতালে স্থানান্তর করা হয়।জানাগেছে ওই স্বাস্থ্যকর্মী আদপে বীরভুম জেলার রামপুরহাটের বাসিন্দা। কয়েকদিন আগে বাড়ি থেকে এসে হোম কোয়ারান্টাইনে ছিলেন। তার লালারস পরীক্ষায় পাঠানো হয়। শুক্রবার পজিটিভ আসে। দ্রুত তাকে কোভিদ হাসপাতালে স্থানান্তর করা হয়। তার পাসের ঘরে থাকা তিন অন্য স্বাস্থ্যকর্মীকে সরকারি কোয়ারান্টাইনে স্থানান্তর করা হয়। ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা মাল পৌর প্রশাসক বোর্ডের সদস্য দীপা সরকার জানান, খবর পেতেই পৌরকর্মীরা পুলিশকে সাথে নিয়ে ওই বাড়ি স্যানেটাইজড করে সিল করে দেয়। ওই বাড়িতে থাকা অন্য তিন স্বাস্থ্যকর্মীদের সরকারি কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে। ওই বাড়ির মালিক ও তাদের পরিবারের সদস্যদের হোম কোয়ারান্টাইনে থাকতে বলা হয়েছে। পৌরসভা ও স্বাস্থ্য দপ্তর নজর রাখছে। ওই বাড়িকে কন্টেনমেন্ট জোন করা হয়েছে। 
ওপর দিকে ওদলাবাড়ি শহরে এক মহিলার পজিটিভ ধরা পড়ে। ১৯ বছরের ওই মহিলা দিল্লি থেকে ফিরে ১৭ দিন কোয়ারান্টাইন মেয়াদ পার করে বাড়িতে ফিরে এদিক ওদিক ঘোরাঘুরি করেছেন। এদিন কুমলাই গ্রাম পঞ্চায়েত এলাকায় ২জন পজিটিভ সংক্রামিত ব্যাক্তি  এলাকায় ঘোরাফেরা করছিল বলে জানান গ্রাম পঞ্চায়েত সদস্যা বাদসা আহমেদ। এতেই উদ্বেগ বেড়েছ্য।      
স্বাস্থ্য দপ্তর অবশ্য জানিয়েছে পরিস্থিতি স্বাভাবিক আছে। স্বাস্থ্যকর্মীরা তৎপরতার সাথে মোকাবিলা করছে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর