৮-দিনব্যাপী মালদা জেলা হস্তশিল্প মেলার আনুষ্ঠানিক উদ্বোধন
হক নাসরিন বানু , মালদহ
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২০ ১২ ১২ ৫৩ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২০ ১২ ১২ ৫৩
মালদা:
৮-দিনব্যাপী মালদা জেলা হস্তশিল্প মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল ও মালদা জেলা শাসক রাজর্ষি মিত্র।
জেলা প্রশাসনের উদ্যোগে রবিবার বিকেল তিনটে নাগাদ, মালদা শহরের রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দির সংলগ্ন ময়দানে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ।
ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন হয় মালদা জেলা হস্তশিল্প মেলার।
আদিবাসী শিল্পীরা নৃত্যের মাধ্যমে অতিথিদের বরণ করেন।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলাশাসক রাজর্ষি মিত্র, মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল, জেলা শিল্প কেন্দ্র আধিকারিক মানবেন্দ্র মন্ডল, মালদা ইন্ডাস্ট্রিয়াল চেম্বার অব কমার্সের সম্পাদক সুভাষ হালদার, ম্যাংগো মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাপতি উজ্জল সাহা সহ অন্যান্য অতিথিরা।রাজ্যের বিভিন্ন জেলা থেকে শিল্পীরা অংশ নেন এই মেলায়। মেলা শেষ হবে ১৬ ফেব্রুয়ারি। মেলায় মোট ২৫ টি স্টল তৈরি করা হয়। বিভিন্ন জেলা থেকে শিল্পীরা তাদের তৈরি করা হাতের কাজ নিয়ে অংশগ্রহণ করেন এই মেলায়।এর পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাও তাদের হাতের কাজ প্রদর্শনী ও বিক্রি করবেন এই মেলায়।
অংশগ্রহণকারী শিল্পীরা জানিয়েছেন, এটি রাজ্যের মুখ্যমন্ত্রীর ভালো উদ্যোগ। সরকারি খরচে মেলার কটা দিন খাওয়া-দাওয়া এবং যাতায়াতের খরচ বহন করা হয়। আগের তুলনায় মেলায় হাতের কাজের বিক্রি বেড়েছে। তারা বলেন সারাবছর তারা তাদের হাতের কাজ করা জিনিসগুলি সংগ্রহ করেন। মেলায় সেগুলো বিক্রি করে উপার্জন করেন।
শিল্পীরা ধন্যবাদ জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।জেলা শিল্প কেন্দ্রের আধিকারিক মানবেন্দ্র মন্ডল বলেন, জেলা প্রশাসনের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়। তিনি জেলার সাধারণ মানুষের কাছে আবেদন করেন মেলায় আসার জন্য এবং মেলায় অংশগ্রহণকারী শিল্পীদের কাছ থেকে তাদের হাতের তৈরি জিনিস কেনার জন্য। তাদের জিনিস বিক্রি হলে তারা আরো বেশী উৎসাহিত হবেন এবং মেলার উদ্দেশ্য সফল হবে।
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পানীয় জল ব্যবহারে সচেতনতা শিবির বীরভূমের লোকপুর এলাকায়
- মালদায় অভিনব বিয়ে, বরকনের অঙ্গদানের অঙ্গীকার
- চুল ম্যানের এক নয়া কাহিনীর নজির
- পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে ছুটে আয়
- দাম চড়া হলেও তৃষ্ণা মেটাতে ডাবের জলের জুড়ি মেলা ভার
- বৌদিকে থেঁতলে খুনের অভিযোগ দেওরের বিরুদ্ধে
- ভিন্নধর্মী আরণ্যক বসন্ত উৎসবে মাতলো রায়গঞ্জ
- নির্মলার সভায় চা শ্রমিক পাঠাতে গিয়ে গলদঘর্ম প্রশাসন
- সামসি কলেজের প্রাক্তন অধ্যাপক মোহাম্মদ সোলায়মানকে শেষ শ্রদ্ধা
- গাঁদা ফুলের চাষ করে লাভের মুখ
- ঘুম আসে না? আপনার বালিশই সমস্যার কারণ নয়তো?
- নতুন পরিচয়ে দীপিকা পাডুকোন!
- পুষ্টিতে ভরপুর ভিন্ন স্বাদের ‘সবজির ত্রিমোহিনী লাড্ডু’
- পুলিসের মানবিক মুখ, চিকিৎসার ব্যবস্থা হলো স্কুল ছাত্রীর
- মোবাইল টাওয়ারের রেডিয়েশনের ভয়ে আতঙ্কিত মালদাবাসী
