ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

৩১ তম মালদা জেলা বইমেলা বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে উদ্বোধন

হক নাসরিন বানু

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২০ ১৯ ০৭ ৩৫   আপডেট: ২১ জানুয়ারি ২০২০ ১৯ ০৭ ৩৫

৩১ তম মালদা জেলা বইমেলা বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুভ উদ্বোধন

৩১ তম মালদা জেলা বইমেলা বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুভ উদ্বোধন

৩১ তম মালদা জেলা বইমেলা উপলক্ষে মঙ্গলবার দুপুর দুটো নাগাদ, মালদা শহরের বৃন্দাবন এলাকা থেকে শুরু শহরের বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা শহর পরিক্রমা করে। ছাত্র-ছাত্রী ছাড়াও এই দিনের বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও পুস্তক প্রেমীরা। শোভাযাত্রায় পা মেলান মেলার উদ্বোধক সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী, রাজ্য মহিলা কমিশনের সহ-সভাপতি মৌসুম নূর, মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল, জেলাশাসক রাজর্ষি মিত্র, পুলিশ সুপার অলোক রাজোরিয়া, মালদা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান নীহার রঞ্জন ঘোষ, ভাইস চেয়ারম্যান দুলাল সরকার, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র,বই মেলা কমিটির সম্পাদক অম্লান ভাদুড়ীর সহ অন্যান্য অতিথিরা।সারা শহর পরিক্রমা করে শোভাযাত্রা শেষ হয় মালদা কলেজ ময়দানে।সেখানে ফিতা কেটে ৩১ তম বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী।
এরপর মেলা প্রাঙ্গণে মশাল জ্বালিয়ে মেলার সূচনা করেন প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র।২১ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত চলবে এই বইমেলা। বইমেলায় প্রায় ২৫০ টি ষ্টল খোলা হয়েছে।বইয়ের স্টল এর পাশাপাশি বিভিন্ন প্রদর্শনীর স্টল রয়েছে।
থাকবে চা-কফি ও বিভিন্ন খাবারের স্টলও।

Puspaprovat Patrika