লোকসভা ভোটে পরবর্তী হিংসার রাজনীতি অব্যাহত
হক নাসরিন বানু
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০১৯ ২০ ০৮ ৫২ আপডেট: ২৪ এপ্রিল ২০১৯ ২০ ০৮ ৫২
মালদা
লোকসভা ভোটের পরবর্তী হিংসার রাজনীতি অব্যাহত। তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তেজনা ছাড়ালো মালদায়। ঘটনার সময় পুলিশ উপস্থিত থাকলেও তাদের ভূমিকা ছিল নীরব দর্শক বলে অভিযোগ।
ঘটনায় বিজেপি এবং তৃণমূল দুই দলের পক্ষ থেকেই মালদা থানায় একটি করে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত ১১ টা নাগাদ পুরাতন মালদা পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে। জানা যায় পুরাতন মালদা পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের সিপিএম নেতা অতুল সরকার বিজেপিতে যোগ দেন৷ অতুলবাবুর স্ত্রী আরতিদেবীর অভিযোগ, বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম৷ হঠাৎ দেখি ওরা ছুটতে ছুটতে আসছে৷ কিছু বুঝে ওঠার আগেই একটা ইট আমার কানের পাশ দিয়ে বেরিয়ে যায়৷ ভয়ে আমি ঘরে ঢুকে পড়ি৷ জানালা দিয়ে দেখতে পাই, পাশের বাড়ির শোভন গাঙ্গুলির সঙ্গে আরও দু'জন ছেলে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে৷ তারা আমাদের বাড়ির দিকে ইট-পাথর ছুড়ছে৷ বাবু কর্মকার নামে একটি ছেলেও তাদের সঙ্গে ছিল৷ তারা সবাই তৃণমূল করে৷ তারা বাড়ির সামনে রাখা একটি মোটরবাইক ফেলে দেয়৷ আমার স্বামী বিজেপি করেন৷ সেই সময় তিনি বাড়ি ছিলেন না৷ গতকাল রাতে আমি গোটা ঘটনা জানিয়ে মালদা থানায় অভিযোগ দায়ের করেছি৷
এলাকার বিজেপি নেতা, পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সদস্য নিতাই মণ্ডল বলেন, গতকাল রাত সাড়ে ১০টা নাগাদ খবর পাই, অতুলদার বাড়িতে তৃণমূলের হামলা চলছে৷ সেই খবর পেয়ে আমরা ছুটে আসি৷ থানায় খবর দিলে অফিসার রোহিতবাবুর নেতৃত্বে পুলিশও চলে আসে৷এদিকে ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শিবাঙ্কর ভট্টাচার্য বলেন, গতকাল পুরাতন মালদা পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের ৪টি বুথে ভোট হয়েছে৷ সকাল ৬টা থেকে সন্ধে সাড়ে ৬টা পর্যন্ত ভোট চলেছে৷ বুথে কোনোরকম গণ্ডগোল হয়নি৷ মানুষ শান্তিতে ভোট দিয়েছেন৷ সকাল থেকে বিজেপির দুষ্কৃতীরা চেষ্টা করেছিল, কীভাবে ওখানে ভোটটা নষ্ট করা যায়৷ যাই হোক, ভোট শেষের পর কর্মীরা বাড়ি চলে যায়৷ আমিও আমার স্ত্রীকে নিয়ে বাড়ি যাচ্ছিলাম৷ বাড়ি যাওয়ার পথে বাইরের দুষ্কৃতীরা আমাদের উপর হামলা চালায়৷ ওই দুষ্কৃতীদের মধ্যে সাহাপুর গ্রাম পঞ্চায়েত প্রধান, সাহাপুর নগর কমিটির সদস্য নিতাই মণ্ডল, ইংরেজবাজারের তন্তু ঘোষ সহ আরও কয়েকজন দুষ্কৃতী ছিল৷
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- কবিতা - টাকা
- সিসিটিভি ও মোবাইল ডেটার সূত্রে ২৪ ঘণ্টায় ফরাক্কা খুনের কিনারা, গ্রেফতার মূল অভিযুক্ত
- সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক, উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ
- পরকীয়ার সন্দেহে স্বামীকে খুনের অভিযোগ,সাংবাদিক বৈঠক পুলিশের
- রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রায় ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের; মৃতের বাড়িতে শোকের ছায়া
সামশেরগঞ্জের চকসাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৪ চাকা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির - ফারাক্কায় ধানখেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা দেহ উদ্ধার, ঝাড়খণ্ড সীমান্তে চাঞ্চল্য
- ধুলিয়ান গঙ্গাঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন, তৎপর পুলিশ-প্রশাসন
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- সামশেরগঞ্জের বেতবোনায় প্রশাসনের উদ্যোগে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
- ধুলিয়ানে পুজোর উপহার, শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ চুন্নুর।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- গণপিটুনিতে মৃত্যুর ঘটনা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য
- হেমতাবাদে নাবালিকার ঝুলন্ত মৃত দেহ উদ্ধারে চাঞ্চল্য
- মাধ্যমিকে কালিয়াচক আবাসিক মিশনের উল্লেখ যোগ্য সাফল্য
- চৈত্রের বৃষ্টিতে ভিজল মালদা শহর বাঁশি
- বগুড়ায় বন্দুকযুদ্ধে জেএমবির আমির নিহত
- NTPC Farakka Launches GEM-2025 to Empower 120 Girls from Bengal and Jharkhand
- ফের সংঘর্ষ জোড়া মাছের গাড়ির, আহত এক বাইক আরোহী। রিপোর্ট - শ্রী
- দক্ষিণ দিনাজপুর জেলায় প্রশাসনিক স্তরে ফের রদবদল
- আম গাছের প্রেমিক প্রেমিকার ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য এলাকায়
- তৃতীয় শ্রেণির ছাত্রীর লাশ স্কুলের বাগানে, শিক্ষক পলাতক
- বীরভূমের বিভিন্ন বিদ্যালয়ে যথাযথ মর্যাদার সাথে স্বাধীনতা দিবস পাল
- সন্ধ্যা নামতেই রাস্তার ধারে বসে মদ ও ব্রাউন সুগারের আসর
- কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের সাধারন কামরা থেকে অপহরণ
- NTPC Farakka announces the opening of its "Netaji Setu"
- বাড়িতে বিষধর সাপের উৎপাতে অস্থির মানুষ
