ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৫ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

রমজান মাসের শেষ রবিবারে তুলসীহাটা হাটে মানুষের ঢল

নাজিম আক্তার

প্রকাশিত: ২ জুন ২০১৯ ১৯ ০৭ ০৬   আপডেট: ২ জুন ২০১৯ ১৯ ০৭ ০৬

রমজান মাসের শেষ রবিবারে তুলসীহাটা হাটে মানুষের ঢল। 

হরিশ্চন্দ্রপুর: 

দু'দিন পরেই বুধবার  মুসলিম সম্প্রদায়ের মানুষেরা মেতে উঠবে খুশির ঈদ উৎসবে। এই শুভ দিনে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা কোলাকুলি ও আলিঙ্গনের মধ্য দিয়ে ভাগ করে নিবে নিজের খুশিকে।তাই তুলসীহাটা হাটে ঈদ উৎসবের বিভিন্ন সামগ্রী কিনতে এলাকার মানুষের ঢল নেমেছে । 

সামসী নিয়ন্ত্রিত তুলসীহাটা হাটটি  প্রায় বারো বছর আগে শুরু হয়েছিল ।হাটটির চারিপাশে রয়েছে  ভবানীপুর, বাংরুয়া, আলিনগর, গাঙগনদীয়া,সালাল পুর, রাড়িয়াল, শক্তোল, পাড়ো, বাগমারা , তুলসীহাটা, ছত্রক প্রভৃতি গ্রামগুলি ।

রবিবার সকাল থেকেই সারিবদ্ধ ভাবে দোকান বসতে শুরু করে । দশটা হতেই কাতারে কাতারে  মানুষ জমতে শুরু করে।দোকানদারের সঙ্গে চলে সাধারণ মানুষের দর কষাকষি ।মানুষের ভিড়ে ও বৃষ্টির জলে  হাটের রাস্তাঘাট কর্দমাক্ত হয়ে পড়েছে ।
রমজান মাসের শেষ রবিবারে লাভের আশায় ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ ব্যবসায়ীরা দোকান নিয়ে তুলসীহাটা হাটে এসেছে ।যথেষ্ট বিক্রি হওয়ায় ব্যবসায়ীরা খুব খুশি ।
সারিবদ্ধ ভাবে কাপড়ের দোকান,ফলের দোকান, সেমাই এর দোকান, ও সুরমা-আতর- টুপির দোকান বসেছে।ঈদের সামগ্রীর প্রতি মানুষের চাহিদা বেশি হওয়ায়   দাম আকাশ ছোঁয়া ।তবুও খুশির ঈদ উপলক্ষ্যে মানুষেরা সাধ্যমতো নিজের মতো করে কিনেছে ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর