যাত্রী প্রতীক্ষালয়ের দাবিতে ক্ষোভে ফুঁসছেন হরিশ্চন্দ্রপুরের তুলসি
হক নাসরিন বানু
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৯ ২১ ০৯ ১৪ আপডেট: ২৬ নভেম্বর ২০১৯ ২১ ০৯ ১৪
যাত্রী প্রতীক্ষালয়ের দাবিতে ক্ষোভে ফুঁসছেন হরিশ্চন্দ্রপুরের তুলসিহাটা এলাকার বাসি।
নতুন যাত্রী প্রতীক্ষালয়ের দাবিতে ক্ষোভে ফুঁসছেন হরিশ্চন্দ্রপুরের তুলসিহাটা এলাকার বাসিন্দারা।বারবার বলা হলেও মেলেনি কোনও প্রশাসনিক হস্তক্ষেপ। যাত্রী প্রতীক্ষালয় না থাকার কারণে ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষকে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে মালদা হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের তুলসিহাটা বাসস্ট্যান্ডে প্রতিদিন বাস,অটো ধরার জন্য আশেপাশের ১১টি গ্রামের যাত্রীরা আসেন। ভবানীপুর, বাংরুয়া, তুলসিহাটা, ছত্রক, শালালপুর, রাড়িয়াল, আলিনগর, গাংনদীয়া, মনোহরপুর, শক্তল এবং পাড়ো গ্রামের বাসিন্দারা এই বাসস্ট্যান্ড থেকে চাচল, কুশিদা, তুলসিহাটা ও ভালুকা গামি বাস ধরেন। কিন্তু প্রতীক্ষালয় না থাকার কারণে যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। বিশেষ করে বর্ষায় বৃষ্টিতে এবং গ্রীষ্মের প্রখর রোদে ঝুঁকি নিয়ে অন্য কারো দোকানে আশ্রয় নেন যাত্রীরা।স্থানীয় নিত্যযাত্রীরা বলেন, একসময় এখানে যাত্রী প্রতীক্ষালয় ছিল। সংস্কারের অভাবে সেটি জরাজীর্ণ অবস্থায় পড়েছিল। প্রায় ১৫-২০ বছর আগে ভেঙে পড়েছে প্রতীক্ষালয়টি। তারপরে আর নতুন করে প্রতীক্ষালয় নির্মাণ হয়নি। প্রতীক্ষালয়ের সামনের অংশটি দখল করে বসে আছে চা দোকানিরা। প্রতীক্ষালয়ের জায়গাটিতে তুলসিহাটা গ্রাম পঞ্চায়েত থেকে নির্মাণ করে দিয়েছে সুলভ শৌচালয় ।প্রতীক্ষালয়ে বসার জায়গাটি অযোগ্য হয়ে পড়েছে।স্কুল-কলেজ,অফিসে যাতায়াত করেন স্থানীয় বাসিন্দারা। কলেজ পড়ুয়ারা বলেন, প্রতীক্ষালয় না থাকার কারণে বিভিন্ন দোকানে বাস ধরার জন্য অপেক্ষা করতে হয়। কিন্তু সবসময় তা সম্ভব হয় না। তাই প্রতীক্ষালয়টি নতুন করে তৈরি করা হলে আমাদের খুবই সুবিধা হবে।
এই প্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দা জানান, “এই যাত্রী প্রতীক্ষালয়ের বেহাল অবস্থার বিষয়ে হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের বিডিও অনির্বাণ বসুকে জানানো হলেও কোনও ফল হয়নি। আমারা চাই নতুন করে নির্মাণ করা হোক এই প্রতীক্ষালয়টি।”এই প্রসঙ্গে স্থানীয় আরো এক মহিলা জানান, রোদ-বৃষ্টি-ঝড়ে রাস্তায় আটকে পড়লে আশ্রয় নেওয়ার মত জায়াগা নেই। তাই এই যাত্রী প্রতীক্ষালয়টি যদি পুনরায় নির্মাণ করা হয়, তাহলে এলাকায়বাসীরা উপকৃত হবে।অন্যদিকে, হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের বিডিও অনির্বাণ বসু জানান, “সংবাদ মাধ্যমের সাহায্যে বিষয়টি জানতে পারলাম। তার জন্য ধন্যবাদ জানাই সংবাদ মাধ্যমকে। ১৫-২০ বছর ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে তুলসিহাটা বাস স্ট্যান্ডে প্রতীক্ষালয়টি। বিষয়টি দ্রুত উপর মহলকে জানিয়ে নতুন ভবন নির্মাণের ব্যবস্থা করা হবে। লিখিত কোনও অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
- কবিতা - একটি অবাস্তব সত্য
- কবিতা - লড়াই
- অনাস্থার পর নতুন বোর্ড, ভাসাইপাইকড় পঞ্চায়েতের প্রধান-উপপ্রধানকে সংবর্ধনা নুর আলমের
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- কবিতা - টাকা
- সিসিটিভি ও মোবাইল ডেটার সূত্রে ২৪ ঘণ্টায় ফরাক্কা খুনের কিনারা, গ্রেফতার মূল অভিযুক্ত
- সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক, উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ
- পরকীয়ার সন্দেহে স্বামীকে খুনের অভিযোগ,সাংবাদিক বৈঠক পুলিশের
- রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রায় ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের; মৃতের বাড়িতে শোকের ছায়া
সামশেরগঞ্জের চকসাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৪ চাকা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির - ফারাক্কায় ধানখেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা দেহ উদ্ধার, ঝাড়খণ্ড সীমান্তে চাঞ্চল্য
- ধুলিয়ান গঙ্গাঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন, তৎপর পুলিশ-প্রশাসন
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- সামশেরগঞ্জের বেতবোনায় প্রশাসনের উদ্যোগে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
- ধুলিয়ানে পুজোর উপহার, শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ চুন্নুর।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- অনাস্থার পর নতুন বোর্ড, ভাসাইপাইকড় পঞ্চায়েতের প্রধান-উপপ্রধানকে সংবর্ধনা নুর আলমের
- কবিতা - লড়াই
- কবিতা - একটি অবাস্তব সত্য
- আসামে ১৭ টি জেলায় নতুন ডিসি
- হেডিংঃসরনা ধর্মের স্বীকৃতির দাবী আদিবাসী সমাজের সভায়
- মালে শুরু হলো সপ্তদশ বার্ষিকী সাংস্কৃতিক বিচিত্রানুষ্ঠান
- চাঁচলকে পুরসভা করার প্রস্তাব মৌসমকে
- শীতের মরশুম শুরু হতেই খেঁজুর গাছের রস সংগ্রহে ব্যাস্ত গাছিরা
- মৌসম বেনেজির নুরের নির্দেশে বুথে বুথে জনসংযোগ যাত্রা শুরু
- আন্তর্জাতিক যোগদিবস পালিত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে
- বিদ্যুতের তার ছিড়ে তরিৎপিষ্ট হয়ে চার গরুর মৃত্যু নাগরাকাটায়
- প্রধান শিক্ষকের অবসরের বিদায় অনুষ্ঠানে কান্নায় ভেঙে পড়েন ছাত্রর
- দুই লক্ষ টাকার জালনোট সহ গ্রেফতার এক
- অসমের ২৫ জেলায় বন্যা
- লোকপূরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা আদিবাসী মহিলার
- পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুরু হলো দেবীপক্ষের সূচনা,
- ক্রাইম মনিটরিং সেলের পুলিশের জালে কোটি টাকা মূল্যের বিষসহ গ্রেফতা
- পার্থেনিয়াম নিধনে হাতে মাঠে নামলেন তুলসীহাটা পঞ্চায়েত
