মোদি বড়লোকদের চৌকিদার,চাঁচলে তীব্র কটাক্ষ রাহুলের
হক নাসরিন বানু
প্রকাশিত: ২৩ মার্চ ২০১৯ ১৮ ০৬ ২৯ আপডেট: ২৩ মার্চ ২০১৯ ১৮ ০৬ ২৯
হক জাফর ইমাম। মালদা। কংগ্রেস এবার কেন্দ্রে সরকার গড়বে, মোদি বড়লোকদের চৌকিদার, কটাক্ষ কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধীর। বললেন, পাঁচ বছর আগে যেসব প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল নরেন্দ্র মোদি সরকার । তার একটিও পূরণ করতে পারেন নি তিনি। বরং দেশে বিভাজন, জাতপাত, ধর্মের রাজনীতি এনে মানুষের মধ্যে বিভেদ তৈরীর চেষ্টা করছে বিজেপি। শনিবার মালদার চাচোল মহকুমার চাচোল ১ ব্লকের কলমবাগান মাঠে প্রথম নির্বাচনী সভাতে বিজেপির বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী । এদিন দুপুর তিনটায় এই নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী বলেন, কংগ্রেস কখনো বিভাজনের রাজনীতি করে না। সবাইকে সঙ্গে নিয়ে চলতে শিখিয়েছে কংগ্রেস। মাত্র পাঁচ বছর ক্ষমতায় এসে সারাদেশে দুই বিচারধারা তৈরি করে ফেলেছে মোদি সরকার । মোদি বলেছিলেন ক্ষমতায় আসার পর বছরে দুই কোটি বেকারের চাকরির ব্যবস্থা করবে। প্রতিটি গরিবদের ব্যাংক একাউন্টে ১৫ লক্ষ টাকা করে দেওয়া হবে ।কৃষকদের ঋণ মুকুব করা হবে। চৌকিদার হিসাবে দেশের সেবা করবেন। এখন তিনি চোর সেজে সারা দেশের মানুষকে চৌকিদার বানিয়ে ফেলেছেন । চৌকিদার কাদের থাকে। গরীব মানুষের বাড়িতে চৌকিদার থাকে না । থাকে বড়লোকদের বাড়িতে। রাফায়েল কান্ডে চৌকিদার অনিল আম্বানিকে ৩০ হাজার কোটি টাকা পাইয়ে দিয়েছেন। এছাড়াও নিরব মোদী , ললিত মোদী দেশের টাকা মেরে পালিয়ে গিয়েছে। তাদের পালাতে সাহায্য করেছে মোদি সরকার। এরকম একের পর এক উদাহরণ তুলে মোদিকে কার্যত বৃদ্ধ করেন রাহুল গান্ধী।এদিন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি বক্তব্য রাখতে গিয়ে বলেন, কেন্দ্রে কংগ্রেস ক্ষমতায় এলে শিক্ষা, স্বাস্থ্য পরিকাঠামো ঢালাওভাবে করে দিবে । গরিব মানুষেরা যাতে কাজ পান তারও ব্যবস্থা করে দিবে। সরাসরি ব্যাংক একাউন্টে তাদের টাকা পাঠানোর ব্যবস্থা করে দেওয়া হবে। মোদি এসে যে পাঁচটি কর বসানোর কথা বলেছেন রাহুল গান্ধী তাকে গব্বর সিং ট্যাক্স বলে কটাক্ষ করেছেন। রাহুল গান্ধী বলেন, ইচ্ছামতো নোট বন্দি করে দিল মোদি। জিএসটি বসিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের কঠিন সমস্যার মুখে ফেলে দিয়েছেন । অথচ জিএসটি কি তা বহু মানুষই জানেন না। কেন্দ্রে কংগ্রেস ক্ষমতায় এলে এই গব্বর সিং ট্যাক্স তুলে দিয়ে একটি করের ব্যবস্থা করবে কংগ্রেস সরকার।এদিন বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী বলেন , মালদার মানুষ আপদে-বিপদে সবসময় কংগ্রেসের পাশে থেকেছে । এখানে আপনারা কংগ্রেসকে ভোট দিয়ে জিতিয়ে এনেছেন । যাকে জিতিয়ে এনেছিলেন, তিনি মানুষের সঙ্গে প্রতারণা করেছেন। কংগ্রেসের সঙ্গে প্রতারণা করেছেন। প্রতারণা করে উন্নয়নের কাজ করা যায় না । এদিন ভাষণে নাম না করে উত্তর মালদার সংসদ তথা তৃণমূল প্রার্থী মৌসুম নূরকে কটাক্ষ করতে ছাড়েন নি রাহুল গান্ধী। তিনি বলেন , রাজনীতির উর্ধ্বে মালদার সঙ্গে আমার ভালোবাসার সম্পর্ক রয়েছে । দিল্লিতে কংগ্রেস সরকার ক্ষমতায় এলে যে কোন সাহায্য করবো । এত প্রখর রৌদ্রে আপনারা এসেছেন । আপনার আবার বোতাম টিপেও ভোট দিবেন। আপনাদের এই আবেগ আমি জীবনে ভুলবো না। এটাই হচ্ছে ভালোবাসার সম্পর্ক । আম , রেশমের জেলা মালদা। কেন্দ্রে ক্ষমতায় কংগ্রেস এলে মালদায় আম , রেশমের কারখানা করে দেওয়া হবে ।চাষিরা সঠিক দাম পাবেন । মালদার আম, রেশম শিল্প বিদেশে ছড়িয়ে পড়বে। রাহুল গান্ধীর বক্তব্যের নিশানা ছিল কেবলমাত্র মোদি আর মোদী । এরই মধ্যে পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে বলতে গিয়ে সর্বভারতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেন , বাংলায় আপনারা সিপিএম সরকারকে দেখেছেন। এক দলের সরকারের কাজ-কর্মে মানুষ সন্তুষ্ট ছিল না বলেই তৃণমূলের সরকার ক্ষমতায় আসে। সেই সরকারের সময় যে অত্যাচার হত এখন মমতা সরকারের সময় অত্যাচার হচ্ছে । পশ্চিমবঙ্গে কংগ্রেসকে ক্ষমতায় আনুন । তবে বাংলার উন্নতি সম্ভব। আমরা ক্ষমতায় এসে বাংলার উন্নতি করব।এদিনের উত্তর মালদার কংগ্রেস প্রার্থী ঈসাখান চৌধুরীর সমর্থনে নির্বাচনী সভায় উপস্থিত হয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সৌমিত্র। দলের পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক তরুণ গগৈ, প্রদেশ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য । ছিলেন রায়গঞ্জ , উত্তর ও দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থীরা । এদিনের সভায় যাতে লোকজন আসে। তার জন্য দুপুর একটা থেকে শুরু হয়ে যায় কর্মসূচি । দুপুর তিনটায় পূর্ণিয়া থেকে হেলিকপ্টার করে চাচোলের কলমবাগান মাঠে নামেন রাহুল গান্ধী । এরপর তিনি সভা মঞ্চে এসে কুড়ি মিনিট বক্তব্য রেখে পুনরায় পুরনিয়ার উদ্দেশ্যে রওনা দেন।
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
এই বিভাগের আরো খবর
- চোর সন্দেহে গণপিটুনিতে মৃত যুবকের পরিবারের পাশে রাজ্য সরকার
- জয়দেবপুর-ঈশ্বরদী ডুয়েল গেজ রেল লাইনসহ ৪৩ প্রকল্প একনেকে
- হরিশ্চন্দ্রপুর স্টেশনে ট্রেনের দাবিতে রেল অবরোধ
- বন দপ্তরের গাফিলতিতে মৃত্যু বিরল প্রজাতির সাপের
- বাংলার রূপকার ডঃ বিধান চন্দ্র রায়ের ১৩৭ তম জন্ম দিবস উদযাপন
- শিশু সুরক্ষা ও সাংবাদিকের ভূমিকা
- ঋণের সুদ ৯ শতাংশ করতে ব্যাংকগুলোর টালবাহানা
- ধুঁকছে নতুন তিন ব্যাংক
- চাঁচল-আশাপুর রাজ্য সড়কে দিন দুপুরে লক্ষাধিক টাকা ছিনতাই ব্যবসায়ীর
- শাক সবজির দাম আকাশছোঁয়া, বিপাকে সাধারণ মানুষ
- চাঁচল মহকুমা আদালত থেকে ধরা পরলো ভুয়ো আইনজীবী।
- দক্ষিণ ভারতের দখলে মালদার আম বাজার
- এআইউডিএফের প্রধান বদরুদ্দিন অসুস্থ,আরোগ্য কামনায় জমিয়তের
- মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত কলকাতা পুলিশ কর্মী
- খেলার মাঠ নির্বাচনী জনসভা করার জন্য অভিযোগ বিজেপির বিরুদ্ধে
