ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৫ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

মৃত স্বর্ণশিল্পী পরিবারের পাশে বঙ্গীয় স্বর্ণ শিল্পী

হক নাসরিন বানু

প্রকাশিত: ৩১ মার্চ ২০১৯ ২০ ০৮ ০৯   আপডেট: ৩১ মার্চ ২০১৯ ২০ ০৮ ০৯

মালদা —


মৃত স্বর্ণশিল্পীর অসহায় পরিবারের পাশে দাঁড়ালো বঙ্গীয় স্বর্ণ শিল্পী ও স্বর্ণ ব্যবসায়ী সমিতি।
রবিবার মালদা শহরের ফুলবাড়ি এলাকায় স্বর্ণ ভবনে তারা একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে মৃত স্বর্ণশিল্পী নীলোৎপল দাসের স্ত্রীর হাতে একটি জীবন বীমার সার্টিফিকেট তুলে দেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বঙ্গীয় স্বর্ণ শিল্পী ও স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি মদন গুপ্ত, সম্পাদক উজ্জ্বল সরকার সহ অন্যান্য সদস্যরা।
 এই ঘটনায় সম্পাদক উজ্জ্বল সরকার জানিয়েছেন, গত কয়েকদিন আগে এক স্বর্ণশিল্পীর অকালপ্রয়াণ হয়। তার স্ত্রী ছাড়া পরিবারে ৫ বছরের এক কন্যা সন্তানও রয়েছে। বঙ্গীয় স্বর্ণ শিল্পী ও স্বর্ণ ব্যবসায়ী সমিতির উদ্যোগে ওই শিশুটির পাশে দাঁড়ানোর জন্য তারা একটি মানবিক সিদ্ধান্ত নেন। তারা অর্থ সংগ্রহ করে প্রায় ৫০ হাজার টাকা দিয়ে এককালীন একটি জীবন বীমা তৈরি করেন ওই শিশুটির নামে। রবিবার মৃত স্বর্ণশিল্পী নীলোৎপল দাস এর স্ত্রী মাম্পি দাস এর হাতে জীবন বীমার সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
 জীবন বীমার সার্টিফিকেট পেয়ে বঙ্গীয় স্বর্ণ শিল্পী ও স্বর্ণ ব্যবসায়ী সমিতির সদস্যদের ধন্যবাদ জানান মাম্পি দাস।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর