ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৫ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

মুখ্যমন্ত্রীর দপ্তরের চিঠি থাকা সত্ত্বেও চিকিৎসকদের কর্মবিরতি

পুষ্পপ্রভাত ডেক্স

প্রকাশিত: ১৪ জুন ২০১৯ ২১ ০৯ ৫২   আপডেট: ১৪ জুন ২০১৯ ২১ ০৯ ৫২

মুখ্যমন্ত্রীর দপ্তরের চিঠি থাকা সত্ত্বেও চিকিৎসকদের কর্মবিরতির জেরে মিলল না বেড । উলটে, সহযোগী চিকিৎসকদের কাছে শুনতে হল, 'চিকিৎসকদের মেরেছেন, এবারে আপনারা মরুন' । তাই বিনা চিকিৎসার মানসিক ভারসাম্যহীন পক্ষাঘাতে আক্রান্ত রোগীকে বাড়ি ফিরিয়ে আনতে বাধ্য হল তাঁর পরিবার । ঘটনা রায়গঞ্জের মিলনপাড়ার  । রায়গঞ্জের মিলনপাড়ার বাসিন্দা পূর্ণিমা পাল । দিন কয়েক আগে পক্ষাঘাতে আক্রান্ত হন । মালদা মেডিকেল কলেজে তাঁর প্রাথমিক চিকিৎসা শুরু হয় । কিন্তু, অবস্থার অবনতি হওয়ায় 4 জুন পূর্ণিমাকে কলকাতায় নিয়ে যাওয়া হয় । সেখানে পূর্ণিমাকে নিয়ে বারবার বাঙ্গুর ও SSKM মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় । অভিযোগ, সেখানেও পূর্ণিমার সঠিক চিকিৎসা হয়নি । এমনকী তাঁকে কোনও বেড দেওয়া হয়নি বলে অভিযোগ । গেটে তালা , বাইরে অ্যাম্বুলেন্সের লম্বা লাইন কলকাতা মেডিকেলে পূর্ণিমার স্বামী প্রণববাবু পেশায় শ্রমিক । পূর্ণিমার চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রীর দপ্তরে চিঠি লেখেন প্রণব। সাতদিনের মধ্যে মুখ্যমন্ত্রীর দপ্তরের চিঠিতে বেড পাওয়ার নির্দেশও পেয়ে যান । কিন্তু, ডাক্তারদের কর্মবিরতির জেরে বেড তো দূরের কথা মেলেনি নূন্যতম পরিষেবাও ।  পূর্ণিমার বড় জা বহ্নিশিখা বলেন, "আমরা পূর্ণিমাকে SSKM হাসপাতালে নিয়ে গেছিলাম । সেখানে ডাক্তার দেখানোর পরও পূর্ণিমাকে কোনও বেড দেওয়া হয়নি । সেখান থেকে পূর্ণিমাকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা । সেখানেও ৮ দিন চিকিৎসা হওয়ার পর ফের SSKM-এ নিয়ে আসি । এখানে আসার পর চিকিৎসকরা আমাদের জানান, আন্দোলন চলছে । চিকিৎসকদের মেরেছেন এবারে আপনারা মরুন ।"স্থানীয় বাসিন্দা রাজু দাস বলেন, "বেশ কিছুদিন আগে পূর্ণিমা অসুস্থ হয়ে পড়েন । তাঁদের আর্থিক অবস্থা খারাপ হওয়ায় চাঁদা তুলে তাঁকে কলকাতা পাঠাই । কিন্তু, চিকিৎসকদের কর্মবিরতির জেরে শেষ মুহূর্তে ফিরিয়ে নিয়ে আসতে বাধ্য হন তাঁদের পরিবারের সদস্যরা ।"হয়

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর