ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৫ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

মালদা জেলা তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে বৈঠক

হক নাসরিন বানু

প্রকাশিত: ১৮ জুন ২০১৯ ১১ ১১ ৪৩   আপডেট: ১৮ জুন ২০১৯ ১১ ১১ ৪৩

মালদা জেলা তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে বৈঠক দলের দুই নব নিযুক্ত পর্যবেক্ষক ও মন্ত্রী সাধন পাণ্ডে এবং গোলাম রাব্বানি। 


মালদা এসে জেলা তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে বৈঠক করলেন দলের দুই নব নিযুক্ত পর্যবেক্ষক ও মন্ত্রী সাধন পাণ্ডে এবং গোলাম রাব্বানি। সোমবার বেলা তিনটার সময় মালদা কলেজ অডিটোরিয়ামে ওই বৈঠক করেন তাঁরা। তৃণমূলের জেলা সভাপতি মৌসম নুর, কার্যকরী সভাপতি সমর মুখারজী সহ প্রায় সব নেতা নেত্রীই হাজির ছিলেন ওই বৈঠকে। দলকে নতুন করে মানুষের কাছে নিয়ে যেতে জনসংযোগ কর্মসূচীর উপর জোর দেন দুই পর্যবেক্ষক। কীভাবে জনসংযোগ যাত্রা করা যায় তার প্রস্তুতি নিয়েই মূলত আলোচনা হয় এদিনের বৈঠকে। এছাড়াও দলীয় কর্মীদের নির্দেশ দেন রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচী মানুষের কাছে পৌঁছে দিতে। এদিন সকালে গৌড় এক্সপ্রেসে মালদহে আসেন তৃণমূলের দুই নতুন জেলা পর্যবেক্ষক। তাঁদের স্বাগত জানাতে এদিন স্টেশনে যান মৌসম নুর, অম্লান ভাদুড়ি সহ একাধিক তৃণমূলের নেতা কর্মী। এদিন বিকালে মালদা কলেজ অডিটোরিয়ামে তৃণমূল কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সাধন পাণ্ডে বলেন, মানুষের সমর্থন নিয়েই একদিন যাত্রা শুরু করেছিল তৃণমূল। আমরা আবার মানুষের দরবারেই যাব। ব্যক্তিগত চাওয়া পাওয়া নিয়ে ভাববেন না। মনে রাখবেন সবার উপরে দল। তাই দলের কথা ভেবে কাজ করুন। সরকারি প্রকল্পগুলি মানুষের কাছে পৌঁছে দিন। দলীয় কর্মীদের সুশৃঙ্খল হয়ে চলার পরামর্শও দেন দুই পর্যবেক্ষক। তাঁরা বলেন নতুন জেলা সভাপতিকে মেনে চলুন। উপর তলার নেতাদের তোল্লা দিয়ে কাজ হবে না। যাঁর যা দায়িত্ব পালন করুন। দল ঠিক আপনাদের যোগ্য সম্মান দেবে। মৌসম নুর বলেন, তৃণমূলে অর্থের বিনিময়ে কেউ নেতা হয় না। কাজের ভিত্তিতে হয়। তাই দলের নির্দেশ মেনে চলুন। এদিন সভা চলাকালীন হঠাত তৃণমূল নেতা গৌতম চক্রবর্তী আরেক নেতা আবু নাসের খান চৌধুরির বিরুদ্ধে দলের হয়ে নির্বাচনে কাজ না করার অভিযোগ তুলেন। ফলে কিছুক্ষণের জন্য বিশৃঙ্খলা তৈরি হয় সভার মধ্যে। পরে মৌসম নুর বলেন, এইসব ছোটোখাটো ব্যাপার। দল ঐক্যবদ্ধই আছে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর