ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৫ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

মালদায় বিজেপি সম্পাদক সঞ্জীত মিশ্রকে সরিয়ে নতুন বিজেপি সম্পাদক

হক নাসরিন বানু

প্রকাশিত: ২ জুলাই ২০১৯ ০০ ১২ ০২   আপডেট: ২ জুলাই ২০১৯ ০০ ১২ ০২

মালদায় বিজেপি সম্পাদক সঞ্জীত মিশ্রকে সরিয়ে নতুন বিজেপি সম্পাদক গোবিন্দ মন্ডল।

 এবারের লোকসভা ভোটে মালদা জেলায় ভালো ফল করেছে বিজেপি। মালদা জেলার দুটি আসনের মধ্যে একটিতে বিজেপি প্রার্থী জয়ী হয়। কিন্তু লোকসভা ভোটের ফল প্রকাশের মাত্র এক মাস পার হতে না হতেই সরিয়ে দেওয়া হল বিজেপির মালদা জেলা সভাপতি সঞ্জীত মিশ্রকে। দলীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার বিজেপির রাজ্য কমিটির তরফে রাজ্যের আট জেলার দলীয় জেলা সভাপতিকে সরিয়ে দেওয়া হয়।  সেই তালিকায় মালদা জেলার নাম রয়েছে। সঞ্জিত মিশ্র কে সরিয়ে দলের জেলা সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে গোবিন্দ মন্ডলকে। গোবিন্দ মন্ডল বিজেপির মালদা জেলা কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিলেন। সঞ্জিত মিশ্রের নেতৃত্বে এবার জেলার লোকসভা ভোটে ভালো ফল করার পরেও সভাপতির দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া নিয়ে দলের মধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
বিজেপির মালদা জেলা কমিটি সূত্রে জানা গিয়েছে, গত বছর জুলাই মাসে সঞ্জিত মিশ্র কে দলের জেলা সভাপতি করা হয়েছিল। তারই নেতৃত্বে এবার মালদা উত্তর আসনে জয়ী হন বিজেপি প্রার্থী খগেন মুর্মু। মালদা দক্ষিণ আসনে শ্রীরূপা মিত্র চৌধুরী হারলেও, হারের ব্যবধান মাত্র আট হাজার ভোট। দলের এই সুসময়ে রবিবার বিজেপির জেলা সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হল সঞ্জিত মিশ্রকে। দলের রাজ্য কমিটির কার্যালয় সম্পাদকের স্বাক্ষর করা চিঠিতে রাজ্যের আট জেলার সভাপতিকে সরিয়ে দেওয়া হয়। মালদায় সঞ্জীত মিশ্রকে সরিয়ে গোবিন্দ মন্ডলকে দায়িত্ব দেওয়া হয়েছে। গোবিন্দ মন্ডল এক সময় মালদা ইংরেজবাজার পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন। কিন্তু মাত্র এক বছরের মধ্যেই সঞ্জিত মিশ্র কে কেন সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হলো তা নিয়ে দলে প্রশ্ন উঠতে শুরু করেছে। দলের একাংশ জানিয়েছেন, জেলা নেতৃত্তের অনেকের সাথেই সঞ্জিত মিশ্রর বনিবনা হচ্ছিল না। তাকে যখন জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল সে সময় অনেক জেলা নেতা আপত্তি জানিয়ে দলের রাজ্য নেতৃত্বের কাছে দরবার করেছিলেন। পদ থেকে সরিয়ে দেওয়া নিয়ে সঞ্জিতবাবু এ দিন কোন মন্তব্য করতে চাননি। তিনি বলেন, যা বলার সোমবার সাংবাদিক বৈঠকে জানানো হবে। নতুন দলীয় সভাপতি গোবিন্দবাবুর মোবাইল ফোন সুইচ অফ থাকায় তার বক্তব্য জানা যায়নি।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর