মালদায় তৃতীয় দফায় ভোট, পৌঁছে গেল আধা সামরিক বাহিনী
হক নাসরিন বানু
প্রকাশিত: ১৬ মার্চ ২০১৯ ২১ ০৯ ১৩ আপডেট: ১৬ মার্চ ২০১৯ ২১ ০৯ ১৩
মালদা জেলায় তৃতীয় দফায় ভোট তার আগেই মালদায় পৌঁছে গেল এক কোম্পানি আধা সামরিক বাহিনী । লোকসভা ভোটের দিন ঘোষণা হলেও এখনো বিজ্ঞপ্তি জারি করে নি নির্বাচন কমিশন। শনিবার সকালে বিএসএফের এক কোম্পানি আধা সামরিক বাহিনী মালদা শহরে এসে পৌঁছায় । তাদের রাখা হয়েছে মালদা শহরের ঝলঝলিয়া এলাকার রেলওয়ে ইনস্টিটিউটে। ইংরেজবাজার থানার ভারত - বাংলাদেশ সীমান্তবর্তী মহদীপুর এলাকায় রুটমাচ করেন বিএসএফ জওয়ানেরা । সঙ্গে ছিলেন জেলা পুলিশের আধিকারিকেরা।অতিরিক্ত পুলিশ সুপার অরিন্দম সরকার জানিয়েছেন, শনিবার এক কোম্পানি বিএসএফ মালদায় এসেছে। তারা এদিন মহদীপুর এলাকায় রুটমার্চ করেছে। জেলায় কত কেন্দ্রীয় বাহিনী আসবে তা নিয়ে তেমন কোন নির্দেশ আসে নি। রীতিমতো কেন্দ্রীয় বাহিনী কত আসবে তা নিয়েও ধন্দে রয়েছে জেলা প্রশাসনিক কর্তারা। প্রতিটি কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে তা বলতে গেলে নিশ্চিত। সেই অর্থে জেলায় ১৫০ কোম্পানির ওপর কেন্দ্রীয় বাহিনী আসার কথা রয়েছে।জেলা পুলিশের এক আধিকারিকের কথায়, মালদা জেলায় দুটি লোকসভা কেন্দ্র রয়েছে। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ২৯১৮। সব কেন্দ্রেই যদি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকে তাহলে ১৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসার কথা। কিন্তু কত কেন্দ্রীয় বাহিনী আসবে সেরকম তথ্যও জেলা প্রশাসনের কাছে এসে পৌঁছায় নি। মালদা জেলায় স্পর্শকাতর' বুথের সংখ্যা এখনো পর্যন্ত ২৪টি বলে জানিয়েছেন জেলাশাসক কৌশিক ভট্টাচার্য । তবে এর সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি। জেলায় মোট ভোটার সংখ্যা ২৮ লক্ষ ২৫ হাজার ৯ জন। ২০১৪ সালে লোকসভা ভোটে মালদায় মোতায়েন করা হয়েছিল ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সেই তুলনায় এবারের লোকসভা ভোটে কয়েকগুণ বেশি কেন্দ্রীয় বাহিনী আসবে বলে ধরে নিয়েছেন জেলা প্রশাসনের কর্তারা।এদিন বিকেলে মহদিপুর এলাকায় রুটমার্চ করেন বিএসএফ জওয়ানেরা । সঙ্গে থাকা জেলা পুলিশের আধিকারিকেরা সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, ভোটের দিন যাতে কোনো রকম বিশৃঙ্খলা না হয়। এলাকার মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন। তার জন্য এই রুটমার্চের ব্যবস্থা করা হয়েছে । এদিন মহদীপুরে পুকুর দখলকে কেন্দ্র করে সকাল থেকেই বোমাবাজির কারণে উত্তপ্ত হয়েছিল এলাকা। বিকালে বিএসএফ জওয়ানদের রুটমার্চের ফলে পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হয়।
- অনাস্থা ডেকেও টলল না চেয়ার, ফের বহাল শাহনাজ বিবি
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- অনাস্থা ডেকেও টলল না চেয়ার, ফের বহাল শাহনাজ বিবি
- আসামে ১৭ টি জেলায় নতুন ডিসি
- হেডিংঃসরনা ধর্মের স্বীকৃতির দাবী আদিবাসী সমাজের সভায়
- মালে শুরু হলো সপ্তদশ বার্ষিকী সাংস্কৃতিক বিচিত্রানুষ্ঠান
- চাঁচলকে পুরসভা করার প্রস্তাব মৌসমকে
- শীতের মরশুম শুরু হতেই খেঁজুর গাছের রস সংগ্রহে ব্যাস্ত গাছিরা
- মৌসম বেনেজির নুরের নির্দেশে বুথে বুথে জনসংযোগ যাত্রা শুরু
- আন্তর্জাতিক যোগদিবস পালিত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে
- বিদ্যুতের তার ছিড়ে তরিৎপিষ্ট হয়ে চার গরুর মৃত্যু নাগরাকাটায়
- প্রধান শিক্ষকের অবসরের বিদায় অনুষ্ঠানে কান্নায় ভেঙে পড়েন ছাত্রর
- দুই লক্ষ টাকার জালনোট সহ গ্রেফতার এক
- অসমের ২৫ জেলায় বন্যা
- লোকপূরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা আদিবাসী মহিলার
- ক্রাইম মনিটরিং সেলের পুলিশের জালে কোটি টাকা মূল্যের বিষসহ গ্রেফতা
- পার্থেনিয়াম নিধনে হাতে মাঠে নামলেন তুলসীহাটা পঞ্চায়েত
- পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুরু হলো দেবীপক্ষের সূচনা,
