ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

মঙ্গলবাড়ি

মাকে মারধর করে তাড়িয়ে দেওয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে

হক নাসরিন বানু , মালদহ

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২০ ০৬ ০৬ ৩৪   আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২০ ০৬ ০৬ ৩৪

মালদা:

মাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ ছেলেদের বিরুদ্ধেই। এমনকী খেতেও দেয় না অভিযুক্ত ৩ ছেলে।  এমনকী ৮৫ বছরের বৃদ্ধা মা’‌র অনাহারেই কাটে অধিকাংশ দিন। একাধিক বার থানায় অভিযোগ করা হলেও পুলিশের তরফ থেকে ছেলেদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয় নি। এলাকাবাসীরাও কেউ কোনও ব্যবস্থা নিতে পারেন নি। কোনও বিচার না পেয়ে অবশেষে মালদা জেলার আদালতের মাধ্যমে পুলিশ সুপারের দ্বারস্থ হলেন ওই ওই বৃদ্ধা। বৃদ্ধা তার ৩ ছেলের বিরুদ্ধা মালদা জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন। জানা গেছে, নির্যাতিতা ওই বৃদ্ধার নাম জামেলি শিল। মালদা থানার মঙ্গলবাড়ির দেবীপুরে বাড়ি তাঁর। অভিযুক্ত ৩ ছেলে নৃপেন শিল, টিকেন শিল ও সাগর শিল। ৩ ছেলে-‌সহ পুত্রবধূরাও তাঁর ওপর অকথ্য নির্যাতন চালায় বলে অভিযোগ। জামেলিদেবী জানান,‘‌আমার ছেলেরা কেউ আমাকে দেখে না। উল্টে আমাকে মারধর দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আমি এদিক-‌ওদির ভিক্ষে করে খাই। কোনও সময় অনাহারেই দিন কাটাতে হয়। আমাকে বাড়িতে ঢুকতেই দেওয়া হয় নি। মালদা থানায় অভিযোগ জানানোর পরও পুলিশ কোনও ব্যবস্থা নেয় নি।’‌ পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন,‘‌আমরা দেখছি কী করা যায়। আপাতত ছেলেদের ডেকে বুঝিয়ে যাতে সম্মানের সাথে মা বাড়িতে থাকতে পারেন, তার ব্যবস্থা করা হচ্ছে।’‌

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর