ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

মদ খেয়ে ছাদ থেকে পড়ে মৃত্যু, প্রতিবাদে পথ অবরোধ

সংবাদদাতা, মালবাজার

প্রকাশিত: ২৯ জুন ২০১৯ ২২ ১০ ১৪   আপডেট: ২৯ জুন ২০১৯ ২২ ১০ ১৪

 

 

 শুক্রবার রাতে মদ খেয়ে বেসামাল হয়ে দোকানের ছাদ থেকে পড়ে মৃত্যু ঘটল এক ব্যাক্তির। মৃতের নাম হরিচাঁদ ব্যাপারি (৪৩)। বাড়ি গজালডোবা এলাকার ৭ নম্বর কলোনিতে। মদ বিক্রির প্রতিবাদ জানিয়ে স্থানীয় লোকজন শনিবার সকাল ৯ থেকে ১২ পর্যন্ত রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। মদের দোকানে ভাংচুর চালানো হয়। দোকানী পলাতক। পরে পুলিশি হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। ঘটনাটি ঘটেছে মাল ব্লকের গজালডোবা এলাকায়। 
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, গজালডোবা ৭ নম্বর কলোনি এলাকায় আন্দাঝোড়ার পাশে দোকান রয়েছে তাপস সরকার নামের এক ব্যাক্তির। এমনিতে জেরক্স ও কম্পিউটার সেন্টার হলেও তার আড়ালে সন্ধ্যার পর চলতো অবৈধ মদের কারবার বলে অভিযোগ। সেই দোকানের ছাদে শুক্রবার রাতে বসেছিল মদের আসর। তিস্তার ফুরফুরে হাওয়ায় মৌতাত জমে উঠেছিল। হটাৎ মদের নেশায় বেসামাল হয়ে ছাদ থেকে নিচে পড়ে যায় হরিচাদ ব্যাপারি । বিষয়টি খোজখবর না করে অন্যান্য মদ্যপরা যে যার মতো পিঠটান দেয়। দোকানীও দোকান বন্ধ করে চলে যায়। এদিকে হরিচাঁদের বাড়ির লোকজন রাতভর খোঁজখবর করে তাকে পায়নি। শনিবার সকালে তার মৃতদেহ ওই দোকানের পাশে পড়ে থাকতে দেখা যায়। এতেই ক্ষিপ্ত হয়ে স্থানীয় লোকজন ও মৃতের পরিবার। বাসিন্দাদের অভিযোগ এর আগে ওই দোকানের অবৈধ মদের কারবার বন্ধের জন্য পুলিশকে জানানো হয়েছিল। তারপরও চলছিল এই কারবার। এরই প্রতিবাদ জানিয়ে স্থানীয় লোকজন সকাল ৯ টা নাগাদ রাজ্য সড়ক অবরোধ করে। ওই দোকানে ভাংচুর চালায়। দুদিকে আটকা পড়ে বহু যানবাহন।  খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মাল থানার পুলিশ। অনেক ক্ষন বুঝিয়ে মদ বিক্রির বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস দিয়ে বেলা ১২টা নাগাদ পুলিশ অবরোধ তুলে দেয় ও মৃতদেহ উদ্ধার করে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর