বীরভূমের খুষ্টিগিরীতে ঊরস উৎসব ও সম্প্রীতির মিলন মেলা।
খান আরসাদ, বীরভূম
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২০ ১৮ ০৬ ৩৩ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২০ ১৮ ০৬ ৩৩
বীরভূমের পাড়ুই থানার অন্তর্গত খুষ্টিগিরীতে বিশিষ্ট সূফীসাধক সৈয়দ শাহ আব্দুল্লাহ কেরমানী (রহঃ) এঁর ঊরস উৎসব ও সম্প্রীতি মেলা মহাসমারোহে চলছে। এই মেলা আগামী ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে। ২৪ ফেব্রুয়ারী উদ্বোধন এই অনুষ্ঠানে 'শুভ্র নিশান' উত্তোলন করেন পীরজাদা সৈয়দ মাহযুযুর রহমান কেরমানী। ঊরস অনুষ্ঠানের উদ্বোধনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের আলহাজ্ব জিয়াউল ইসলাম সাহেব। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিশ্বশান্তির উদ্দেশ্যে বিশেষ প্রার্থনা করেন ও শ্বেত কপোত ওড়ান খুষ্টিগিরী দরগাহ শরীফের বর্তমান পীর হজরত সৈয়দ শাহ মোহাম্মদ বজলে রহমান কেরমানী সাহেব। সুফী সম্মেলনে বহু সুধীজন মানবতাবাদের উপর আলোকপাত করেন। তাঁদের মধ্যে বিশেষ ভাবে উল্লেখযোগ্য তপন কুমার রায়, সোমনাথ মুখোপাধ্যায়, সাংবাদিক কাঞ্চন সরকার ও শেখ নিজাম আলম। এছাড়া বোলপুর কেন্দ্রের সাংসদ মাননীয় শ্রী অসিত মাল সম্প্রীতিক্ষেত্র খুষ্টিগিরীর ঐতিহ্য তুলে ধরেন। এখানে স্বাস্থ্য পরিষেবার জন্য একটি আধুনিক এম্বুলেন্সের ব্যাবস্থা করে দেবার আশ্বাস দেন। ইলামবাজার ব্লক এর বিডিও মোহাম্মদ জসীমউদ্দীন মন্ডল তার তরফ থেকে প্রয়োজনীয় সহযোগিতারও আশ্বাস দেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বীরভূম সেন্ট এন্ড্রুজ স্কুলের প্রিন্সিপাল তুষার কান্তি ঘোষ মহাশয়। এই অনুষ্ঠানে সুফী শিক্ষা চক্রের পক্ষ থেকে খুষ্টিগিরী দরগাহ শরীফের মোতাওয়াল্লী ও সজ্জাদানেশীন হজরত সৈয়দ শাহ মোহাম্মদ বজলে রহমান কেরমানী সাহেবকে বিশিষ্ট সমাজসেবী, মানবতাবাদী, সুফীদরবেশ হিসেবে একটি মানপত্র দিয়ে সংবর্ধনা জানানো হয়। ঐদিন সন্ধ্যায় দরগাহ শরীফের পক্ষ থেকে সৈয়দ শাহ হাফিজুর রহমান সাহেবের পরিচালনায় মাজার শরীফে পবিত্র চাদর নিবেদন করা হয়। ২৫ ফেব্রুয়ারী পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড ও বিহারের বিভিন্ন প্রান্ত থেকে কেরমানী সাহেবার শিষ্য-ভক্তদের আগমন শুরু হয়েছে। এই দিন সন্ধ্যা থেকে সারারাত্রিব্যাপি বাবা কেরমানীর জীবনচরিত ও সুফীদের মানবতাবাদের বিষয়ে বিশিষ্ট আলেম-ওলামা বক্তৃতা প্রদান করে থাকেন। এখানে কাওয়ালী, মরেফাতি, মুর্শীদি ও মানবধর্মী সংগীতের আয়োজনও করা হয়ে থাকে। এই ঊরস উৎসব ও সম্প্রীতিমেলা মূলত মহামানব হজরত আব্দুল্লাহ কেরমানীর স্মৃতি উৎসব। তাঁর আবির্ভাব ৮৫৪ বঙ্গাব্দে। তিনি বিশ্বনবীর ২৭ তম বংশধর। তাঁর উর্দ্ধতন গুরু প্রসিদ্ধ সুফী খাজা মঈনুদ্দিন চিশতী (রহঃ)। বাবা কেরমানীর আদর্শ ও ঐতিহ্যের ধারা খুষ্টিগিরীতে আজও প্রবাহমান। এখানে অজস্র মানুষ মনস্কামনা পূরণে আসেন।
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- কবিতা - টাকা
- সিসিটিভি ও মোবাইল ডেটার সূত্রে ২৪ ঘণ্টায় ফরাক্কা খুনের কিনারা, গ্রেফতার মূল অভিযুক্ত
- সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক, উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ
- পরকীয়ার সন্দেহে স্বামীকে খুনের অভিযোগ,সাংবাদিক বৈঠক পুলিশের
- রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রায় ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের; মৃতের বাড়িতে শোকের ছায়া
সামশেরগঞ্জের চকসাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৪ চাকা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির - ফারাক্কায় ধানখেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা দেহ উদ্ধার, ঝাড়খণ্ড সীমান্তে চাঞ্চল্য
- ধুলিয়ান গঙ্গাঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন, তৎপর পুলিশ-প্রশাসন
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- সামশেরগঞ্জের বেতবোনায় প্রশাসনের উদ্যোগে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
- ধুলিয়ানে পুজোর উপহার, শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ চুন্নুর।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- চড়ক পূজা ও ইতিহাস
- হোলি বা দোল পূর্ণিমার ইতিকথা
- ঈদের চাঁদ দেখা গেছে সৌদি আরবে, মঙ্গলবার ঈদ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য
- ভারতে আসছেন আল্লামা ইমাদ উদ্দিন ফুলতলী
- আল্লামা তৈয়বুর রহমান ইন্তেকাল
- মহানাম সংকীর্তন উৎসব শেষে মহাপ্রসাদ বিতরন
- হিন্দু-মুসলিমের সম্প্রীতির অপুর্ব্ব নিদর্শন বীরভূমের রাজনগরে।
- আজ শ্যামাপূজা ও দীপাবলি
- পবিত্র ঈদ উপলক্ষে বিরাট মাহফিলে কাওয়ালী
- মা তারার প্রতিষ্ঠা দিবস
- বাঙিটোলায় ৪০০ বছর পুরনো মুক্তকেশী পুজো
- মুসলিম গর্ববতি মহিলাকে রক্ত দিয়ে সম্প্রীতির নজির গড়লেন ভিআরপি
- চাঁচলের কলিগ্রাম মহরমে অস্ত্রছাড়া মিছিল থেকে শান্তির বার্তা
- শ্রীচৈতন্য মহাপ্রভুর পীঠস্থান রামকেলিতে মেলা বন্ধ।
- সাংস্কৃতিক মেলবন্ধন হরিশ্চন্দ্রপুরের ঈদ মিলন উৎসব
