বিমার টাকার লোভে বাবাকে খুন, ধৃত ছ’জন
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫ ১৮ ০৬ ৩৩ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫ ১৮ ০৬ ৩৩
তামিলনাড়ুর তিরুভাল্লুরে সাপের ছোবলে মৃত্যু বলে যে ঘটনাকে প্রথমে দুর্ঘটনা মনে করা হয়েছিল, তা যে ঠান্ডা মাথার খুন—দু’মাস পরে সেই রহস্যই ফাঁস করল পুলিশ। বিমার প্রায় তিন কোটি টাকা পাওয়ার লোভে ৫৬ বছরের গণেশনকে খুনের অভিযোগ উঠেছে তাঁরই দুই পুত্রের বিরুদ্ধে। এই ঘটনায় মোট ছ’জনকে গ্রেফতার করা হয়েছে।
গত ২২ অক্টোবর গণেশনের মৃত্যু হয়। তিনি স্থানীয় এক স্কুলে ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন। শুরুতে সাপের ছোবলেই তাঁর মৃত্যু হয়েছে ধরে নিয়ে তদন্ত শুরু হয়। কিন্তু পুলিশি অনুসন্ধানে ধরা পড়ে, সাপে ছোবল দেওয়ার পরও তাঁকে হাসপাতালে নিতে অকারণে দেরি করা হয়েছিল। বাড়ির কাছেই স্বাস্থ্যকেন্দ্র থাকা সত্ত্বেও প্রায় ৪৫ মিনিট ধরে অ্যাম্বুল্যান্সের অপেক্ষা করা হয়, যা তদন্তকারীদের সন্দেহ বাড়ায়।
হাসপাতালে পৌঁছনোর পর চিকিৎসক গণেশনকে মৃত ঘোষণা করেন। এর মাত্র ১৫–২০ মিনিটের মধ্যেই তাঁর পুত্রেরা বিমা সংস্থায় ফোন করে টাকা তোলার প্রক্রিয়া সম্পর্কে খোঁজ নেন। তদন্তে আরও জানা যায়, গণেশনের নামে মোট ১১টি বিমা ছিল, যার মধ্যে চারটি জীবনবিমা।
ডিএসপি পদমর্যাদার এক আধিকারিকের নেতৃত্বে গঠিত বিশেষ তদন্তকারী দল জিজ্ঞাসাবাদে পুত্রদের স্বীকারোক্তি পায়। তাঁদের সহযোগিতায় এই খুনের পরিকল্পনা হয়েছিল বলে অভিযোগ। শেষ পর্যন্ত ছ’জনকে গ্রেফতার করে পুলিশ।
- জনকল্যাণ শিবিরে সাধারণ মানুষের ব্যাপক সাড়া, পরিদর্শনে ফরাক্কার পরিচিত মুখ তথা বিজেপি নেতা সুনীল চৌধুরী।।
- অভিষেকের পর কুণালও সিআইডির তলবে
- জঙ্গিপুর থেকে মমতা প্রার্থী হলে ইস্তফা দেব: খলিলুর রহমান
- অভিষেকের কালীঘাটের বাড়িতে পুলিশের তল্লাশি, ঘটনাস্থলে মমতা
- হাফপ্যান্টে জাহাঙ্গির, ফলতায় ঘোরাল পুলিশ
- বাইকে সমস্যা, পেট্রোলে জল মেশানোর অভিযোগ! সামশেরগঞ্জে চাঞ্চল্য
- সঞ্জীবের জন্মদিনে প্রতিকৃতি এঁকে নজির গড়ল নদিয়ার ক্ষুদে শিল্পী অঙ্কুশী
- কবিতা - গুমোট আবহাওয়া
- শিশুদের কেন্দ্রেই সংসার! ১২ বছর পর পুলিশের অভিযানে খালি হল অঙ্গনওয়াড়ি
- রঘুনাথগঞ্জে অবৈধ নির্মাণে বুলডোজার,
- বিয়ের প্রলোভন, তারপর লখনউ যাত্রা—CCTV ভেস্তে গেল পরিকল্পনা
- ভুয়ো পরিচয়পত্রে ভারতীয় সেজে বসবাস! শামশেরগঞ্জে গ্রেপ্তার বাংলাদেশি
- কবিতা - উনুনে জ্বাল দিচ্ছে গ্রীষ্মের সূর্য
- কবিতা - ছন্দ
- কবিতা - মুগ্ধময় বসন্ত
- কবিতা - মুগ্ধময় বর্ষা
- প্রবল ঝড়ে লণ্ডভণ্ড জনজীবন, ধুলিয়ান-পাকুর রোডে গাছ ভেঙে যান চলাচলে বাধা
- সুতির বহিতালীতে পুলিশের হানা, উদ্ধার ৯০০ গ্রাম সোনা ও ১১ লক্ষ টাকা; গ্রেফতার এক
- ঋতব্রতকে চেয়ে চিঠি
- নবান্নে একমঞ্চে তৃণমূল
- অন্নপূর্ণা যোজনার ফর্ম নিয়ে প্রশ্নের ঝড়, আবেদনপত্র সংগ্রহে আগ্রহ কম গ্রামবাসীদের
- ঈদের খুশি মুহূর্তে বিষাদ, শ্বশুরবাড়িতে রহস্যমৃত্যু জামাইয়ের
- কবিতা - বিপন্ন
- POEM - PEACE ON EARTH HAS WORTH
- POEM - HALF-MOON OF A BROKEN FATE
- সিপিআইএম অরঙ্গাবাদ এরিয়া কমিটির স্মারকলিপি জমা
- জঙ্গিপুরে ‘ডিলিট ভোটার’ প্রতিবাদে সিপিআইএমের মিছিল
- কোরবানির চাঁদ দেখা গেছে, ২৮ মে পবিত্র ঈদুল আজহা
- গ্রাহক সেজে সেনকো গোল্ডে বড়সড় ডাকাতি সামশেরগঞ্জে
- আমিরের খোঁচা জুনায়েদকে, সাই পল্লবীর প্রশংসায় মুগ্ধ
- জঙ্গিপুর থেকে মমতা প্রার্থী হলে ইস্তফা দেব: খলিলুর রহমান
- বাইকে সমস্যা, পেট্রোলে জল মেশানোর অভিযোগ! সামশেরগঞ্জে চাঞ্চল্য
- অভিষেকের পর কুণালও সিআইডির তলবে
- হাফপ্যান্টে জাহাঙ্গির, ফলতায় ঘোরাল পুলিশ
- অভিষেকের কালীঘাটের বাড়িতে পুলিশের তল্লাশি, ঘটনাস্থলে মমতা
- জনকল্যাণ শিবিরে সাধারণ মানুষের ব্যাপক সাড়া, পরিদর্শনে ফরাক্কার পরিচিত মুখ তথা বিজেপি নেতা সুনীল চৌধুরী।।
- চোর সন্দেহে গণপিটুনিতে মৃত যুবকের পরিবারের পাশে রাজ্য সরকার
- হরিশ্চন্দ্রপুর স্টেশনে ট্রেনের দাবিতে রেল অবরোধ
- জয়দেবপুর-ঈশ্বরদী ডুয়েল গেজ রেল লাইনসহ ৪৩ প্রকল্প একনেকে
- বন দপ্তরের গাফিলতিতে মৃত্যু বিরল প্রজাতির সাপের
- বাংলার রূপকার ডঃ বিধান চন্দ্র রায়ের ১৩৭ তম জন্ম দিবস উদযাপন
- শিশু সুরক্ষা ও সাংবাদিকের ভূমিকা
- ঋণের সুদ ৯ শতাংশ করতে ব্যাংকগুলোর টালবাহানা
- ধুঁকছে নতুন তিন ব্যাংক
- চাঁচল-আশাপুর রাজ্য সড়কে দিন দুপুরে লক্ষাধিক টাকা ছিনতাই ব্যবসায়ীর
- শাক সবজির দাম আকাশছোঁয়া, বিপাকে সাধারণ মানুষ
- চাঁচল মহকুমা আদালত থেকে ধরা পরলো ভুয়ো আইনজীবী।
- দক্ষিণ ভারতের দখলে মালদার আম বাজার
- এআইউডিএফের প্রধান বদরুদ্দিন অসুস্থ,আরোগ্য কামনায় জমিয়তের
- মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত কলকাতা পুলিশ কর্মী
- খেলার মাঠ নির্বাচনী জনসভা করার জন্য অভিযোগ বিজেপির বিরুদ্ধে
