ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

বিজেপির রাজ্য নেতৃত্বে অসন্তোষ, লোকসভায প্রার্থী দিল শিবসেনা

হক নাসরিন বানু

প্রকাশিত: ৪ এপ্রিল ২০১৯ ২৩ ১১ ৫৩   আপডেট: ৪ এপ্রিল ২০১৯ ২৩ ১১ ৫৩

বিজেপির রাজ্য নেতৃত্বের কার্যকলাপে ক্ষিপ্ত হয়ে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে প্রার্থী দিলেন শিবসেনার৷ উদ্দেশ্য

বিজেপিকে সবক শেখানো৷ মালদা জেলায় দলের তেমন কোনও সংগঠন না থাকলেও এবার জেলা এবং রাজ্যে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায় মহারাষ্ট্রের এই রাজনৈতিক দলটি৷ উত্তর মালদা কেন্দ্রে এবার এই দলের প্রার্থী হিসাবে বৃহস্পতিবার মনোনয়ন জমা দিলেন অর্জুনপ্রসাদ কেশরি৷

দলের রাজ্য সম্পাদক সৌরভ সরকার সংবাদ মাধ্যমকে বলেন, শুধু মালদা নয়, তাঁরা এবার এই রাজ্যে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাইছেন৷ কারণ, বাংলার রাজনীতি এখন একটা সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে৷ তাঁদের মূল প্রতিদ্বন্দ্বী বিজেপি৷ সেই দল থেকেই তাঁরা শিবসেনাতে যোগদান করেছেন৷ এখনকার বিজেপি নিজের জায়গা থেকে বিচ্যুত হয়েছে৷ এরা দিনে করে তৃণমূল, বিকেলে সিপিএম, রাতে বিজেপি৷ এরা এখন আর আসল গৈরিক পদ্ম নয়৷ তাই মানুষকে আসল গৈরিক জায়গায় নিয়ে যেতেই তাঁদের এই প্রচেষ্টা৷

 প্রার্থী অর্জুনপ্রসাদ কেশরি বলেন, বিজেপির নীতি ও আদর্শকে এই রাজ্যের বিজেপি নেতৃত্ব গঙ্গার জলে বিসর্জন দিয়েছে৷ তৃণমূল ও সিপিএমের একাধিক দাগি নেতা আজ বিজেপির বড়ো লিডার৷ তারা আজ বিজেপির প্রার্থী৷ যেখানে লাল বিজেপি, সবুজ বিজেপি থাকবে, সেখানেই শিবসেনার আন্দোলন চলবে৷ বর্তমান বিজেপি নেতৃত্বের জন্য এখন এই রাজ্যে হিন্দুত্ব সংকটে৷ তাঁরা হিন্দুত্বের লড়াই লড়েন, লড়বেন৷ তাই তাঁরা সামনে থেকে শিবসেনা করছেন৷ ভারতকে রক্ষা করার জন্য এখন পশ্চিমবঙ্গের কাছে কোনও বিকল্প নেই৷ একমাত্র বিকল্প বিজেপিও এখন তৃণমূলের পথে হাঁটছে৷ গোটা বিষয় নিয়ে উদ্ধব ঠাকরের সঙ্গে তাঁদের কথা হয়েছে৷ তাঁরা ভোটের প্রচারেও আসবেন৷ আমার মূল প্রতিদ্বন্দ্বী লাল বিজেপি৷

Puspaprovat Patrika