ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৫ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

বাড়ির ছাদে বিদ্যুতের শক লেগে জখম তিন রাজমিস্ত্রী

পুষ্পপ্রভাত ডেক্স

প্রকাশিত: ২৭ জুন ২০১৯ ২০ ০৮ ৫৫   আপডেট: ২৭ জুন ২০১৯ ২০ ০৮ ৫৫

হেডিংঃ বাড়ির ছাদে বিদ্যুতের শক লেগে জখম তিন রাজমিস্ত্রী। 

সংবাদদাতা, মালবাজার, ২৭ জুন

 বাড়ির ছাদের নির্মাণ কাজ করার সময় বিদ্যুতের তারের শক লেগে মারাত্মকভাবে জখম হলো তিন রাজমিস্ত্রী। বর্তমানে তিনজনই মাল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। জখম তিনজনের নাম রমজান আলি (২৭) শাজাহান আলি (২৩) ও মেহেবুব আলম (২২)। জখম তিন জনের বাড়ি মাল ব্লকের রাজাডাংগা গ্রাম পঞ্চায়েতের কাঠাম বাড়ি এলাকায়। ঘটনাটি ঘটেছে ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার পাথরঝোড়া বস্তিতে। 
জানাগেছে, বৃহস্পতিবার সকালে ওই তিনজন পাথরঝোড়া বস্তিতে এক বাড়ির ছাদে কাজ করছিল। সেই বাড়ির উপর দিয়ে বয়ে গেছে ১১০০০ ভোল্টের বিদ্যুৎবাহী ধাতব তারের লাইন। লোহার রড বাইন্ডিং করার একটি লম্বা রড আচমকা বিদ্যুৎবাহী রাতের সাথে লেগে যায়। তাতেই ঘটে দুর্ঘটনা। তিনজন প্রচন্ড শক লেগে ছিটকে পড়ে। হাত ও শরীরের অন্যান্য অংশ পুড়ে যায়। স্থানীয়রা দ্রুত তাদের ওদলাবাড়ি হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন। 
এই ঘটনায় প্রশ্ন উঠেছে যে হাই টেনশন বিদ্যুৎ সরবরাহ তারের নিচে কিভাবে দ্বিতল বাড়ি নির্মাণ করা হচ্ছে?                                                                                     

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর