বাল্য বিবাহ রোধে সেমিনার নবচেতনার
প্রতিনিধি
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০১৯ ২১ ০৯ ১৮ আপডেট: ১৮ জানুয়ারি ২০১৯ ২১ ০৯ ১৮
ভাঙড়:
বাল্য বিবাহ রোধ করতে সেমিনার আর স্বাস্থ্য পরীক্ষার শিবির করে সুস্থ সমাজ গড়ার অঙ্গিকার পূরণেউদ্যোগ নিচ্ছে সর্বভারতীয় নবচেতনা। ভাঙড় থানার নলমুড়ি গ্রামে ২০ জানুয়ারি রবিবার এক মেঘা স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করল সর্বভারতীয় নবচেতনা। কল্যাণীর পাশের গ্রাম আলাইপুরে সুস্থ সমাজ গড়ার অঙ্গিকার নিয়ে বাল্য বিবাহ রোধ করতে সেমিনার ও মেডিকেল চেক্যাপ ক্যাম্পের আয়োজন করেছিল সর্বভারতীয় নবচেতনা নামক সামাজিক সংগঠন। সমাজ কল্যাণে সর্বভারতীয় নবচেতনা জোরালো কাজ করছে প্রতি জেলায়।
গত ১৬ ডিসেম্বর বাল্য বিবাহ রোধ করতে একটি সেমিনারের সঙ্গে দুস্থদের কম্বল বিতরণ, মাদ্রাসার ছাত্রছাত্রীদের আধুনিক জ্ঞান বিজ্ঞান শিক্ষার প্রসার ঘটাতে কম্পিউটার প্রদান ও মেডিকেল চেক্যাপ ক্যাম্পের আয়োজন করেছিল "সর্বভারতীয় নবচেতনা"।
নদিয়া জেলার আলাইপুর গ্রামে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে বহু মানুষ এসেছিলেন স্বাস্থ্য পরীক্ষা করিয়ে ফ্রিতে ওষুধ পেয়ে সুচিকিৎসা করিয়ে উপকৃত হয়েছিলেন।
সমাজকর্মী ও সর্বভারতীয় নবচেতনার নেত্রী ডা: নাবিলা খান বলছিলেন, "চিকিৎসা ব্যবস্থার বহু উন্নতি হয়েছে বাংলায়। তবুও আমরা দেখি বিভিন্ন প্রান্তে এখনও বেহাল দশা চলছে। বহু কষ্ট করে মানুষকে দূর দুরন্ত দৌড়াতে হচ্ছে সু-চিকিৎসা করানোর জন্য। বহু টাকা খরচ, গরীব অসহায় মানুষের পক্ষে সম্ভব হয়ে ওঠেনা, তাই আমরা "সর্বভারতীয় নবচেতনা"র উদ্যোগে শুরু করেছি ফ্রি চিকিৎসা পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজ। ফ্রি মেডিসিন, ফ্রি পরীক্ষা নিরীক্ষা সহ, আর যে রোগ গুলো মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় শুধু না জানার কারণে তা হলো ডায়াবেটিস ও হাইপারটেনশন, হার্ট ও কিডনি সহ বহু অসুখ তা চিহ্নিত করে সঠিক চিকিৎসা দেওয়ার জন্য "সর্বভারতীয় নবচেতনা" এগিয়ে এসেছে মানুষের কল্যাণে। সরকারি উদ্যোগে স্বাস্থ্য পরিসেবা দেওয়ার কেন্দ্র গুলোর পরিকাঠামোর অনেক উন্নত করেছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা বড় আনন্দের বিষয় মানুষের প্রকৃত কল্যাণে কাজ করছেন বাংলার মুখ্যমন্ত্রী। সরকারি উদ্যোগের সঙ্গে সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠানরাও এগিয়ে আসছেন। সমাজের প্রকৃত কল্যাণের জন্য "সর্বভারতীয় নবচেতনা"র মতো বহু প্রতিষ্ঠান এগিয়ে আসছে। আমরাও এগিয়ে এসেছি এবং অন্যরাও এগিয়ে আসবে সাহায্য মানুষের কল্যাণে। আশা রাখি।"
সামাজিক অঙ্গীকার পূরণ করতে অবাধে এবং নিরলসভাবে সর্বভারতীয় নবচেতনা সমাজের জন্য কার্যক্রম চালিয়ে যেতে পারছে মানবিক দায় নিয়ে।
সর্বভারতীয় নবচেতনার সম্পাদক ফারুক আহমেদ বললেন, "একটি বিষয় অবহিত করতে চাই সর্বভারতীয় নবচেতনা সমাজ কল্যাণকর ও দাতব্য সংস্থা হিসেবে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করেছে ৯ ডিসেম্বর রোকেয়া সাখাওয়াত হোসেন-এর মৃত্যু দিনকে স্মরণ করে। সমাজের পিছনের অংশের উন্নয়নের জন্য দরিদ্রতমদের মধ্যে কাজ করছে রাজ্য জুড়ে এই সংগঠন। সর্বভারতীয় নবচেতনার উদ্যোগে আমরা একটি মেডিকেল চেক্যাপ ক্যাম্প ও বাল্য বিবাহ রোখার জন্য সেমিনারের আয়োজন করেছিলাম ১৬ ডিসেম্বর ২০১৮ রবিবার নদীয়া জেলার আলাইপুর গ্রামে।
আমাদের সর্বভারতীয় নবচেতনার উদ্যোগে দ্বিতীয় স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করতে পেরেছি ঘটকপুকুর এলাকার পাশের গ্রাম নলমুড়িতে। কয়েক হাজার দরিদ্র পরিবার উপকৃত হবেন এই শিবির থেকে।
আমাদের সর্বভারতীয় নবচেতনার মাননীয় চেয়ারম্যান হুমায়ুন কবীর, আইপিএস, পুলিশ বিভাগে ডিআইজি পদে কর্মরত, শেখ নুরুল হক, আইএএস, মোহাম্মদ নিজাম শামীম, আইপিএস, জাহাঙ্গীর আলম, বিশিষ্ট সমাজসেবী, ড. আবুল হোসেন বিশ্বাস, কোষাধ্যক্ষ, একজন বিখ্যাত লেখক ও গবেষক, এম এ ওহাব, বিশিষ্ট সমাজসেবী ও ডিরেক্টর শিস্, ডা: খাজা আলিম আহমেদ, ডা: রেজাউল করিম, ডা: পারভেজ আহমেদ খান, ডা: আমানুল হক ও ডা: নাবিল খান, নবচেতনার মহিলা নেত্রী সহ বহু বিশিষ্ট ডাক্তার ও সমাজকর্মী উপস্থিত হবেন। কাইজার আহমেদ, সৌওকত মোল্লা, নান্নু হোসেন, ওহিদুল ইসলাম, সাজাহান মোল্লা, পীরজাদা খোবায়েব আমিন সহ নবচেতনার বহি সদস্য উপস্থিত হবেন।
সর্বভারতীয় নবচেতনা দ্বারা সংগঠিত মেডিকেল চেক্যাপ ক্যাম্প এবং অপ্রাপ্তবয়স্কদের বিবাহ দেওয়া বন্ধ করতে যে সেমিনারের আয়োজন করাল হয়েছে তা মানুষের মনে দাগ কাটবে। আশা রাখি।
স্বাস্থ্য পরীক্ষা শিবিরের উল্লেখযোগ্য তিরিশ জন ডাক্তার উপস্থিত হবেন। বিডিও সৌগত পাত্র, মোহাম্মদ আবু তয়েব, নাজির হোসেন সহ বিশিষ্ট ডাক্তারগণ ইমরান আহমেদ খান, মোহাম্মদ জামাল খান, সিরাজ আহমেদ, বিদ্যুৎ সাহা, আর এইচ খান, সৌরভ ঘোষ, ইমরান খান, রবি মান্না, মকবুল খান, নূল আলম, শেখ সারাফাত হোসেন, মোহাম্মদ গোরা চাঁদ আলি, আবদুল মুকিত আনসারী, আতিকুর রহমান, ফারুক হোসেন নজমুল ইসলাম সহ আরও বেশ কয়েকজন ডাক্তার উপস্থিত হবেন এই স্বাস্থ্য শিবির সফল করতে।"
"অল ইন্ডিয়া নবচেতনা" রেজিস্ট্রেশন হয়েছে গত মাসের ৩০ নভেম্বর ২০১৮-তে। গত ৯ ডিসেম্বর, রবিবার সর্বভারতীয় নবচেতনার আনুষ্ঠানিক আত্নপ্রকাশ অনুষ্ঠান হয়ে হয়ে গেল আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্কসার্কস ক্যাম্পাসের অডিটোরিয়ামে। এদিনটি ছিল নারী শিক্ষা প্রসারে অফুরন্ত কাজ করেছেন যাকে নারী মুক্তির কান্ডারি বলা হয় সেই রোকেয়া সাখাওয়াত হোসেনের মৃত্যু দিন। এই দিনটিকেই স্মরণ করতে এবং "অল ইন্ডিয়া নবচেতনা" সামাজিক সংগঠনের আনুষ্ঠানিক আত্নপ্রকাশের জন্য বেছে নেওয়া হয়।
সবর্ভারতীয় নবচেতনার উদ্যোগে পলশুন্ডায় সেচ্ছায় ৮০ জন রক্তদান করেন, দুস্থদের কম্বল বিতরণ ও কৃতি ছাত্র-ছাত্র-গুণীজন সংবর্ধনা দেওয়া হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে।
সবর্ভারতীয় নবচেতনার উদ্যোগে ২৫ নভেম্বর রবিবার সকালে পলশুনডার তরুণ সংঘ প্রাঙ্গণে এক মহতি স্বেচ্ছায় রক্তদান শিবির ও শিক্ষা-পেশা-সমাজসেবায় সফল ও বিশেষ কৃতিত্বের অধিকারীদের সংবর্ধনা, দুঃস্থ মানুষদের কম্বল ও বস্ত্র বিতরণ সহ বিনামূল্যে শ্রবণ-বাক-সমস্যার পরীক্ষা ও পরামর্শদান এবং ধর্ম যার যার দেশ সবার বিষয়ক আলোচনা চক্র অনুষঠিত হলো।
উক্ত অনুষঠানের উদ্বোধন করেছিলেন সবর্ভারতীয় নবচেতনার সভাপতি ড. হুমায়ুন কবীর, আইপিএস, ডি আই জি, রাজ্য ট্রাফিক পুলিশ ও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সবর্ভারতীয় নবচেতনার কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, সহ-অধিকর্তা দূরশিক্ষা বিভাগ, কল্যাণী বিশ্ববিদ্যালয়, নবচেতনার কেন্দ্র কমিটির সদস্য অধ্যাপক মফিকুল ইসলাম, মাসাদুর রহমান, ফিরদৌস রহমান, সামিউল হক, আবদুর রউফ।
নদীয়া জেলার বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নাসির উদ্দিন আহমেদ, পি পি নদীয়া ও প্রাক্তন বিধায়ক, জুলফিকার আলী খান, অ্যাডিশনাল পি পি, ছন্দা বিবি খান, সভাপতি তেহট্ট-১ পঞ্চায়েত সমিতি, অসীম সাহা, বিশিষ্ট আইনজীবী, সুব্রত ঘোষ, সদস্য নদীয়া জেলা পরিষদ, মোঃ ইনাস উদ্দিন, যুগ্ম নিবন্ধক, সমবায় দপ্তর, রামনারায়ণ মুখার্জী, প্রাক্তন অধ্যক্ষ, জেসমিন হক, কৃষি সহ অধিকর্তা, জাফরুল্লা মোল্লা, বিশিষ্ট আইনজীবী, সাধন বিশ্বাস, সম্পাদক রেড ক্রস সোসাইটি, নজরুল হক, বিশিষ্ট আইনজীবী, আজিজ মল্লিক, বিশিষ্ট শিক্ষাবিদ, ইসমাইল শেখ, প্রধান শিক্ষক।
সকল সচেতন মানুষ সর্বভারতীয় নবচেতনাতে যুক্ত হতে পারেন। ড. হুমায়ুন কবীর আইপিএস সাহেব “সর্বভারতীয় নবচেতনা” প্লাটফর্ম সৃষ্টির উদ্দেশ্যগুলি তুলে ধরছেন সর্বত্র।
১. মুসলিম ও অনগ্রসর যুব সম্প্রদায়ের সার্বিকভাবে মুসলিম ও অনগ্রসর সমাজের মধ্যে শিক্ষার উন্নয়ন ঘটানো। আমরা ধর্মীয় শিক্ষার বিরুদ্ধে নই, বরং যুব সমাজের মধ্যে শৃঙ্খলা রক্ষার জন্য এর অপরিহার্যতা আমরা স্বীকার করি। কিন্তু মুসলিমদের সামাজিক ক্ষেত্রে ও ব্যক্তিজীবনে প্রতিষ্ঠিত হওয়ার ব্যাপারে সবচেয়ে বেশি প্রয়োজন আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক শিক্ষা ব্যবস্থা। আমাদের এই প্লাটফর্মের উদ্দেশ্য হল মুসলিম ও অনগ্রসর ছাত্র/যুব সম্প্রদায়কে সেই লক্ষ্য অর্জনে সহায়তা ও উদ্বুদ্ধ করা।
২. লক্ষ্য করা গেছে যে পশ্চিমবঙ্গের মুসলিম সমাজের একাংশ ও অনগ্রসরদের বিভিন্ন ধরনের সামাজিক, রাজনৈতিক অপরাধ, বিভিন্ন বে আইনি কাজের সঙ্গে জড়িয়ে পড়ছে। তাদের এই সব মন্দ ক্ষেত্র থেকে বিরত রাখার আপ্রাণ প্রচেষ্টা করা।
৩. আরো দেখা যাচ্ছে যে, মুসলিমরা ও অনগ্রসরা ভবিষ্যত বিষময় ফলাফলের কথা চিন্তা না করেই ব্যাপকভাবে বিভিন্ন রাজনৈতিক ক্রিয়াকলাপ, রাজনৈতিক হানাহানি এবং অন্য অনেক অবৈধ কাজে নিজেদের জড়িয়ে ফেলছে। মুসলিম সমাজে এর ফল হচ্ছে মারাত্মক। অনেক মুসলিম ও অনগ্রসরা এতে প্রাণ হারাচ্ছে, অনেকে আহত হচ্ছে, আবার অনেকেই মামলা-মোকদ্দমায় জড়িয়ে যাচ্ছে, যার প্রত্যক্ষ কুফল সেই মুসলিম ও অনগ্রসর পরিবারগুলিকে এবং সার্বিকভাবে মুসলিম সমাজকে ভুগতে হচ্ছে। আমরা চেষ্টা করবো তাদের এই খারাপ পথ ও পন্থাগুলির কুফল সম্পর্কে বুঝিয়ে সুপথে ফিরিয়ে আনতে।
৪. আমরা আন্তরিকভাবে মুসলিম যুবসমাজের জীবনের মানোন্নয়নের প্রচেষ্টা চালাবো।
৫.আমরা কঠোরভাবে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি বজায় রেখে এবং অন্য সমস্ত জাতি,ধর্ম, বর্ণের সব মানুষের প্রতি শ্রদ্ধা বজায় রেখে সহনশীলতার মহান আদর্শ বজায় রাখবো।
৬. আমরা কখনো কারো প্রতি ধর্মীয় বা সাম্প্রদায়িক একদেশদর্শীতা দেখাবো না।
৭. এককথায়, আমরা কখনোই সমাজের কারো প্রতি খারাপ মনোভাব পোষণ করবো না।
৮. আমাদের লক্ষ্য হবে প্রতিদ্বন্দ্বিতাময় সমাজে টিকে থাকার পথ অনুসন্ধান,অনুসরণ এবং সরকারি ক্ষেত্রে যে সব সুযোগ সুবিধা আছে সেগুলি সম্বন্ধে কওমের সকলকে সচেতন করা।
৯. আমরা চেষ্টা করবো ক্রমবর্ধমান অসহিষ্ণুতা ও সাম্প্রদায়িক আগ্রাসন থেকে নিজেদের সুরক্ষিত রাখার।
১০. আমাদের এই প্লাটফর্ম আমাদের সম্প্রদায়ের মানুষকে সময় সময় দেশের উন্নয়নের ও অগ্রগতির হালহকিকত সম্পর্কে অবগত করে এবং এ বিষয়ে আলোচনার মাধ্যমে নিজেদের এগিয়ে যাবার পন্থা অনুসন্ধান করবে।
১১. সমস্ত ধরণের মুসলিম সংগঠন, সে শিক্ষা, সমাজ, ধর্মীয় বা ধর্মনিরপেক্ষ যে কোনো ধরণের ই হোক না কেন, তাদের সঙ্গে যোগসুত্র গড়ে তোলা।
আমাদের লক্ষ্য হবে বেশি সংখ্যক মুসলিম ও অনগ্রসর সাধারণ মানুষের কাছে পৌঁছানো।যদি আমরা সকলে ঐক্যমত হই এবং কাজ করি, তাহলে ভবিষ্যতে সমাজের এই দুর্বল শ্রেণীর কাছে পৌঁছে তাদের তুলে আনতে পারবো।
মুসলিমদের ও অনগ্রসরদের বঞ্চনার বিরুদ্ধে এবং মুসলিম সমাজের উন্নয়নের জন্য আমরা এমন একটি প্লাটফর্মের প্রয়োজনীতা অনুভব করেছি যাতে আমরা এই সমাজের উন্নয়নের জন্য আমাদের দাবী-দাওয়া সমন্বিত জোরালো আওয়াজ তুলতে পারি।
কিন্তু আমাদের সদস্যদের সদা সতর্ক ও সাবধান থাকতে হবে যে আমরা অন্য সম্প্রদায়ের মানুষের প্রতি যেন কোনোরূপ ঘৃণা বা বিদ্বেষ পোষণ না করে ফেলি।
সকলের প্রতি আমাদের বিনম্র ও শ্রদ্ধাশীল হতে হবে। আর অন্য যে বিষয়টি আমাদের বিশেষভাবে মনে রাখতে হবে তা হল, আমরা দেশের আইন কে মর্যাদা ও সতর্কতার সঙ্গে মেনে চলবো।আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে আমরা বিনীত ও বিনম্রভাবে এগিয়ে যাবো। এই বিনীত-বিনম্র কিন্তু দৃঢ় পদক্ষেপই আমাদের সাফল্য লাভের পথ হয়ে উঠবে।
“সর্বভারতীয় নবচেতনা”র আহ্বায়ক ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদ সংযোজন করে বললেন এই মুহূর্তে বাংলার ২৩ টি জেলায় “সর্বভারতীয় নবচেতনা” মানুষের কল্যাণে যে সব বিষয় নিয়ে কাজ করছে।
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- কবিতা - টাকা
- সিসিটিভি ও মোবাইল ডেটার সূত্রে ২৪ ঘণ্টায় ফরাক্কা খুনের কিনারা, গ্রেফতার মূল অভিযুক্ত
- সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক, উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ
- পরকীয়ার সন্দেহে স্বামীকে খুনের অভিযোগ,সাংবাদিক বৈঠক পুলিশের
- রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রায় ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের; মৃতের বাড়িতে শোকের ছায়া
সামশেরগঞ্জের চকসাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৪ চাকা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির - ফারাক্কায় ধানখেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা দেহ উদ্ধার, ঝাড়খণ্ড সীমান্তে চাঞ্চল্য
- ধুলিয়ান গঙ্গাঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন, তৎপর পুলিশ-প্রশাসন
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- সামশেরগঞ্জের বেতবোনায় প্রশাসনের উদ্যোগে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
- ধুলিয়ানে পুজোর উপহার, শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ চুন্নুর।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- গণপিটুনিতে মৃত্যুর ঘটনা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য
- হেমতাবাদে নাবালিকার ঝুলন্ত মৃত দেহ উদ্ধারে চাঞ্চল্য
- মাধ্যমিকে কালিয়াচক আবাসিক মিশনের উল্লেখ যোগ্য সাফল্য
- চৈত্রের বৃষ্টিতে ভিজল মালদা শহর বাঁশি
- বগুড়ায় বন্দুকযুদ্ধে জেএমবির আমির নিহত
- NTPC Farakka Launches GEM-2025 to Empower 120 Girls from Bengal and Jharkhand
- ফের সংঘর্ষ জোড়া মাছের গাড়ির, আহত এক বাইক আরোহী। রিপোর্ট - শ্রী
- দক্ষিণ দিনাজপুর জেলায় প্রশাসনিক স্তরে ফের রদবদল
- আম গাছের প্রেমিক প্রেমিকার ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য এলাকায়
- তৃতীয় শ্রেণির ছাত্রীর লাশ স্কুলের বাগানে, শিক্ষক পলাতক
- বীরভূমের বিভিন্ন বিদ্যালয়ে যথাযথ মর্যাদার সাথে স্বাধীনতা দিবস পাল
- সন্ধ্যা নামতেই রাস্তার ধারে বসে মদ ও ব্রাউন সুগারের আসর
- কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের সাধারন কামরা থেকে অপহরণ
- NTPC Farakka announces the opening of its "Netaji Setu"
- বাড়িতে বিষধর সাপের উৎপাতে অস্থির মানুষ
