ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

বাংলাদেশ মাস্টার ব্র্যান্ড অ্যাওয়ার্ডস পেল ওয়ালটন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৮ ১৭ ০৫ ১৯   আপডেট: ১১ অক্টোবর ২০১৮ ১৭ ০৫ ১৯

ওয়ালটনের নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবিরের হাতে ‘বাংলাদেশ মাস্টার ব্র্যান্ড অ্যাওয়ার্ডস-২০১৮’ পুরস্কার তুলে দিচ্ছেন অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ

ওয়ালটনের নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবিরের হাতে ‘বাংলাদেশ মাস্টার ব্র্যান্ড অ্যাওয়ার্ডস-২০১৮’ পুরস্কার তুলে দিচ্ছেন অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড অর্জন করলো ‘বাংলাদেশ মাস্টার ব্র্যান্ড অ্যাওয়ার্ডস-২০১৮’।
দেশের ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সেস খাতের বিকাশের পথিকৃৎ ও বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার পেয়েছে দেশীয় প্রতিষ্ঠানটি।

এর আগে গত ২২ সেপ্টেম্বর ‘এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ জিতেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

রোববার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত ‘দ্য  গোল্ডেন গ্লোব টাইগারস-২০১৮ বাংলাদেশ এডিশন’ প্রোগ্রামে ওয়ালটনকে এই পুরস্কার প্রদান করে গ্লোবাল মার্কেটিং ও ব্র্যান্ড গবেষণাভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান সিএমও-এশিয়া। আন্তর্জাতিক প্রতিষ্ঠানটি এ বছর ‘বাংলাদেশ মাস্টার ব্র্যান্ড অ্যাওয়ার্ডস-২০১৮’ ‘বাংলাদেশ বেস্ট অ্যামপ্লয়্যার অ্যাওয়ার্ডস-২০১৮’ ও ‘বাংলাদেশ উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ডস-২০১৮’ এই তিন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করেছে।

ওয়ালটনের নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবীরের হাতে ‘বাংলাদেশ মাস্টার ব্র্যান্ড অ্যাওয়ার্ডস-২০১৮’ পুরস্কারের ক্রেস্ট তুলে দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ ও ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. মাহমুদার রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন আন্তর্জাতিক মার্কেটিং বিশেষজ্ঞ ড. আরএল ভাটিয়া।

পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় মো. হুমায়ুন কবীর জানান, ওয়ালটন প্রতিনিয়তই দেশি-বিদেশি বিভিন্ন পুরস্কার অর্জন করে চলেছে। এরই ধারাবাহিকতায় এবার পেল ‘বাংলাদেশ মাস্টার ব্র্যান্ড অ্যাওয়ার্ডস-২০১৮’। এই পুরস্কারটি প্রদানের ক্ষেত্রে ওয়ালটনের বিভিন্ন বিষয়কে মানদণ্ড হিসেবে অনুসরণ করেছে সিএমও-এশিয়া।

মানদণ্ডগুলো হচ্ছে-ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সেস উৎপাদন শিল্পের পথিকৃৎ, পণ্যের গুণগতমান, স্থায়ীত্ব, সাশ্রয়ী মূল্য, অত্যাধুনিক ও বৈচিত্র্যময় ডিজাইন, ব্র্যান্ড ইমেজ, পণ্যের সহজলভ্যতা, সর্বোচ্চ বিক্রয় ভলিউম, দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা, রপ্তানি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা, ২৫ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি, কর্মীবান্ধব সুষ্ঠু ও নিরাপদ কর্মস্থল, গ্রিন প্রোডাক্ট তৈরিতে অবদান ইত্যাদি।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর