বাংলাদেশের আকাশে মুখোমুখি যাত্রিবাহী বিমান
জাগরণ ডেস্ক
প্রকাশিত: ২ নভেম্বর ২০১৮ ১৫ ০৩ ৫৭ আপডেট: ২ নভেম্বর ২০১৮ ১৫ ০৩ ৫৭
বাংলাদেশের মাঝ আকাশে বুধবার দুপুরে প্রায় মুখোমুখি চলে এসেছিল ইন্ডিগোর দুটি যাত্রিবাহী বিমান। তবে একেবারে শেষ মুহূর্তে অল্পের জন্য মুখোমুখি সংঘর্ষ এড়ানো সম্ভব হয়েছে। ফলে রক্ষা পেয়েছে কয়েকশ যাত্রীর প্রাণ।
পুরো ঘটনাটির জন্য ঢাকার এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (এটিসি)- এর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলা হয়েছে কলকাতার আনন্দবাজার পত্রিকায়। তবে তা অস্বীকার করা হয়েছে ঢাকার এটিসি-এর পক্ষ থেকে।
কলকাতা বিমানবন্দর সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বাংলাদেশের আকাশসীমায় এ ঘটনাটি ঘটে। গুয়াহাটি থেকে কলকাতার দিকে যাচ্ছিল ইন্ডিগোর একটি বিমান। ঢাকা এটিসি থেকে বিমানের পাইলটকে নির্দেশ দেয়া হয় ৩৬ হাজার ফুট উপর দিয়ে উড়তে। ঠিক একই সময়ে ইন্ডিগোরই অন্য একটি বিমান চেন্নাই থেকে গুয়াহাটির দিকে যাচ্ছিল।
কলকাতা বিমানবন্দর জানায়, ঢাকা এটিসির নির্দেশে চেন্নাই থেকে গুয়াহাটিগামী বিমানের পাইলট ৩৫ হাজার ফুট উপর দিয়ে উড়ছিলেন। কিন্তু হঠাৎ করেই ঢাকা এটিসি থেকে কলকাতাগামী বিমানের পাইলটকে ৩৫ হাজার ফুটে নেমে আসতে বলা হয়। সেই মতো বিমানের পাইলট নেমে আসেন ৩৫ হাজার ফুটে!
পরিস্থিতি দেখে কলকাতার এটিসি থেকে কলকাতাগামী বিমানের পাইলটকে সতর্ক করা হয় যে, একই উচ্চতায় আরও একটি বিমান এগিয়ে যাচ্ছে। যেহেতু বাংলাদেশের আকাশপথে ঘটনাটি ঘটছে, তাই কলকাতা থেকে কোনো নির্দেশ দেয়া সম্ভব হয়নি। শুধুমাত্র সতর্ক করা হয়। ওই পাইলটও ঢাকা এটিসিকে বিষয়টি জানাননি। ফলে একই উচ্চতায় ক্রমশই কাছাকাছি হতে থাকে ইন্ডিগোর বিমান দু’টি।
এমন সময় ট্র্যাফিক কলিশন অ্যাভয়ডেন্স সিস্টেম (টিকাস) এর মাধ্যমে সংকেত যায় দুই বিমানের পাইলটদের ককপিটে। শেষ মুহূর্তে গুয়াহাটিগামী বিমানের পাইলট ১ হাজার ফুট নিচে অর্থাৎ ৩৪ হাজার ফুটে তার বিমানটি নামিয়ে আনেন। দুই বিমানের উচ্চতার ফারাক হয়ে যাওয়ায় মুখোমুখি সংঘর্ষ এড়ানো সম্ভব হয়েছে। বিমান দু’টি আর কিছুক্ষণ সোজা চলতে থাকলে ঘটে যেতে পারতো মর্মান্তিক দুর্ঘটনা।
তবে আনন্দবাজার পত্রিকার ওই খবরে বাংলাদেশের কোনো কর্তৃপক্ষের বক্তব্য উল্লেখ করা হয়নি।
বিমান বিশেষজ্ঞেদের মতে, মাঝ আকাশে দু’টি বিমানের উচ্চতার ফারাক থাকা উচিত কমপক্ষে ১০০০ মিটার। এইক্ষেত্রে সেই ফারাক প্রায় শূন্য হয়ে গিয়েছিলো।
শেষ মুহূর্তে টিকাসের পাঠানো বিপদ বার্তায় রক্ষা পেলো বিমান দুটি।
- আমিরুলের ঘনিষ্ঠ যুবনেতা গ্রেফর সালাম,সরগরম রাজনীতি মহল
- কবিতা - একটি অবাস্তব সত্য
- কবিতা - লড়াই
- অনাস্থার পর নতুন বোর্ড, ভাসাইপাইকড় পঞ্চায়েতের প্রধান-উপপ্রধানকে সংবর্ধনা নুর আলমের
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- কবিতা - টাকা
- সিসিটিভি ও মোবাইল ডেটার সূত্রে ২৪ ঘণ্টায় ফরাক্কা খুনের কিনারা, গ্রেফতার মূল অভিযুক্ত
- সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক, উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ
- পরকীয়ার সন্দেহে স্বামীকে খুনের অভিযোগ,সাংবাদিক বৈঠক পুলিশের
- রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রায় ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের; মৃতের বাড়িতে শোকের ছায়া
সামশেরগঞ্জের চকসাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৪ চাকা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির - ফারাক্কায় ধানখেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা দেহ উদ্ধার, ঝাড়খণ্ড সীমান্তে চাঞ্চল্য
- ধুলিয়ান গঙ্গাঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন, তৎপর পুলিশ-প্রশাসন
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- সামশেরগঞ্জের বেতবোনায় প্রশাসনের উদ্যোগে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
- ধুলিয়ানে পুজোর উপহার, শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ চুন্নুর।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- আসামে ১৭ টি জেলায় নতুন ডিসি
- হেডিংঃসরনা ধর্মের স্বীকৃতির দাবী আদিবাসী সমাজের সভায়
- মালে শুরু হলো সপ্তদশ বার্ষিকী সাংস্কৃতিক বিচিত্রানুষ্ঠান
- চাঁচলকে পুরসভা করার প্রস্তাব মৌসমকে
- শীতের মরশুম শুরু হতেই খেঁজুর গাছের রস সংগ্রহে ব্যাস্ত গাছিরা
- মৌসম বেনেজির নুরের নির্দেশে বুথে বুথে জনসংযোগ যাত্রা শুরু
- আন্তর্জাতিক যোগদিবস পালিত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে
- বিদ্যুতের তার ছিড়ে তরিৎপিষ্ট হয়ে চার গরুর মৃত্যু নাগরাকাটায়
- প্রধান শিক্ষকের অবসরের বিদায় অনুষ্ঠানে কান্নায় ভেঙে পড়েন ছাত্রর
- দুই লক্ষ টাকার জালনোট সহ গ্রেফতার এক
- অসমের ২৫ জেলায় বন্যা
- লোকপূরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা আদিবাসী মহিলার
- পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুরু হলো দেবীপক্ষের সূচনা,
- ক্রাইম মনিটরিং সেলের পুলিশের জালে কোটি টাকা মূল্যের বিষসহ গ্রেফতা
- পার্থেনিয়াম নিধনে হাতে মাঠে নামলেন তুলসীহাটা পঞ্চায়েত
