ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

সুমনা ঘোষ দস্তিদারের কলমে

বন্ধ কথাটিকে ভালবাসতে পারিনি কোনো দিনই

সুমনা ঘোষ দস্তিদার

প্রকাশিত: ২৮ মার্চ ২০২০ ২২ ১০ ৫৭   আপডেট: ২৮ মার্চ ২০২০ ২২ ১০ ৫৭

বন্ধ কথাটিকে ভালবাসতে পারিনি কোনো দিনই।মা স্কুল থেকে না ফেরা পর্যন্ত পেছনের দরজা বন্ধ থাকতো।উন্মুখ হয়ে রইতাম কখন বন্ধ দরজায় টোকা পড়বে,পাল্লা খুলে দেখব মা দাঁড়িয়ে।ঘুম ভাঙলেও আধ খোলা চোখে আগে দরজা,জানলা খুলে দেই হাট করে।ঝলমল দিনের রোদ ঘরময় ঠেলে ঢুকে পড়ে।যদিও মেঘলা ভোর আমার মন ভালো করে বেশি।স্কুলে আমার চেয়ারের পেছনের জানলা দিয়ে দেখা যেত ধান ক্ষেত,নদী আর চা বাগান।ক্ষেত ভরে,বাগান ভরে বৃষ্টি নামতো।পড়ানোর ফাঁকে জানলার শিখে মাথা রেখে চোখ রাখতাম ওদের গায়ে।জলের ছাট এসে লাগত চোখে মুখে,চা ফুলের গন্ধ দমকা হাওয়ার সাথে ছুঁয়ে যেত আমায়।সেখানে আজ দেওয়াল উঠেছে।কষ্ট হয়।মেয়েকে না দেখতে পাওয়ার কষ্টের মত অনেকটা।অনেক মায়েরা বাচ্চার দুরন্তপনার সাথে পেরে না উঠে,তাকে খালি ঘরে বন্ধ করে রাখত। শাসনের সময় আদর করতে নেই,শুধু এটুকুর জন্যই আটকে থেকেছি,কিন্তু মনে মনে চৌচির হয়েছি বহুবার।মেয়েরা বড় হচ্ছে জেনেও, আরও আরও  কাছে ঘেঁসেছি।বন্ধু হয়েছি,বন্ধনে আলগা দিয়েছি।ক্লাসের বাচ্চারা মাঝে মধ্যেই দরজা বন্ধ করে একটু আডাল চায়। ওরা এতোদিনে জেনে গেছে আমার ক্লাসে এ বন্ধ কপাট খুলে যাবে।পড়াতে পড়াতে বহুবার তাকাই জানলায় ঝুঁকে পড়া কাঞ্চন ফুলের দিকে।কদম ফুলের দিকে।ওরাও শিখেগেছে খোলা জানলার ফাঁক দিয়ে কিভাবে ফুল দেখতে হয়,,হাওয়ার গন্ধ পেতে হয়,কাঠঠোকরার আওয়াজে তাল মাপতে হয়।

লেপে মুখ ঢেকে ঘুমোইনি কোনো দিন,কষে বাঁধিনি পোশাকের ডোর,আষ্টেপৃষ্ঠে জাপ্টে আদরও করিনি,চিরদিন খোঁপাটুকুও এলিয়ে গেছে কাঁধেই...

আজ বন্ধ পা,বন্ধ হাত।বন্ধ হয়েছে বাড়ির দরজা।মন্দির, মসজিদ,গীর্জার দরজা।বন্ধ আমার শহর,দেশ,বিশ্ব।শুধু ওরা কাজ করে চলেছে যাদের ছাড়া সব গতি থেমে যেত একদিন।আর আমরা রয়েছি শুধু হৃদয় পেতে।গোটানো  শীতলপাটির মত পরতে পরতে খুলে বিছিয়ে দিয়েছি। খুব শিগগির
আবার আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ভালবাসব আমরা সবাই...

Puspaprovat Patrika