ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৫ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

ফুটপাত উচ্ছেদ অভিযান ইংরেজবাজার পৌরসভার

হক নাসরিন বানু

প্রকাশিত: ২০ জুন ২০১৯ ২০ ০৮ ৪৬   আপডেট: ২০ জুন ২০১৯ ২০ ০৮ ৪৬

ফুটপাত উচ্ছেদ অভিযান ইংরেজবাজার পৌরসভার।

ফুটপাত উচ্ছেদে অভিযানে নামল মালদা ইংরেজবাজার পৌরসভা।বৃহস্পতিবার সকালে মালদা শহরের রথবাড়ি এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়ক দখল করে বসে থাকা ব্যবসায়ীদের উচ্ছেদ করলো ইংরেজবাজার পৌরসভা। মালদা জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়।
ইংরেজবাজার পৌরসভার পৌর প্রধান নিহার রঞ্জন ঘোষ নিজে দাঁড়িয়ে থেকে উচ্ছেদ অভিযান করেন। উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেন মালদা বণিকসভার সদস্যরা। বৃহস্পতিবার সকাল থেকে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় রথবাড়ি এলাকায়। পৌরসভার পৌর প্রধান নিহার রঞ্জন ঘোষ নিজে ফুটপাত উচ্ছেদ অভিযান শুরু করেন। পুলিশের উচ্চপদস্থ অফিসারেরাও উপস্থিত ছিলেন উচ্ছেদ অভিযানে। এই দিনের উচ্ছেদ অভিযানে মালদা বণিকসভার সদস্যরাও উপস্থিত ছিলেন। উচ্ছেদ হওয়া ব্যবসায়ীরা দাবি করেন  পুনর্বাসনের। এদিন ভোর পাঁচটা থেকে শুরু হয় উচ্ছেদ অভিযান। রাস্তার উপর পরে থাকা আবর্জনার স্তুপও পরিস্কার করা হয় পৌরসভার উদ্যোগে। উচ্ছেদের পর নিজেদের সমস্ত জিনিসপত্র নিয়ে অন্যত্র চলে যান ব্যাবসায়ীরা। তারাও ব্যাবসা করার জন্য বসার জায়গার দাবি জানান।ইংরেজবাজার পৌরসভার পৌর প্রধান নিহার রঞ্জন ঘোষ জানিয়েছেন,গত চারদিন আগে এই নিয়ে প্রশাসনিক বৈঠক করা হয়।  এরপর মাইকের মাধ্যমে সমস্ত ব্যবসায়ীকে জানিয়ে দেওয়া হয় ফুটপাত উচ্ছেদ এর জন্য। ৩৪ নম্বর জাতীয় সড়কের দুটি রাস্তা ধরে এই ব্যবসায়ীরা বসার ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হত রথবাড়ি এলাকায়। সমস্যায় পড়তে হতো জেলাবাসীকে। তাই প্রশাসনিক বৈঠক করে ব্যবসায়ীদের উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার সকাল থেকে উচ্ছেদ করা হয় ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে বসে থাকা ব্যবসায়ীদের। তিনি আরো বলেন ব্যবসায়ীদের অন্যত্র বসানোর পরিকল্পনা রয়েছে। যারা ব্যবসা করতে চান তাদের বলা হয়েছে পৌরসভায় যোগাযোগ করতে। তাদের নাম নথিভুক্ত করে অন্যত্র বসানোর পরিকল্পনা করা হবে। 
উচ্ছেদ অভিযানে পুলিশ বাহিনী নিয়ে রথবাড়ী এলাকায় উপস্থিত ছিলেন, ডি এস পি বিপুল মজুমদার, ইংরেজবাজার থানার আই সি শান্তনু মিত্র সহ অন্যান্য অফিসারেরা। আরটিও দপ্তর সহ অন্যান্য দপ্তরের অফিসারেরাও এদিন সকালে রথবাড়ি এলাকায় উপস্থিত ছিলেন।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর